০৯:৩৬ পি.এম
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক মন্তব্য করেছেন যে, দেশের উন্নয়নে মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। তিনি বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের পারিবারিক শিক্ষার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত
রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা ভবনের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মণিরামপুর উপজেলা (পূর্ব) শাখা আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১৭ জন শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের জন্য শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়, বরং তাদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে ইনসাফ ভিত্তিক দেশ গঠনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি খলিলুর রহমান, মাওলানা সেলিম জাহাঙ্গীর এবং মনিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি শামীম হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান, যশোর জেলা সভাপতি মিনারুল ইসলাম, জেলা সেক্রেটারি আবু জাফর এবং জেলা যুব বিভাগের সভাপতি মনিরুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও সৎ আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন