১০:৪৩ এম
ঢাকাস্থ মার্কিন দূতাবাস মার্কিন ভিসাধারীদের জন্য একটি সতর্কতা জারি করেছে। এই সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, ভিসার অপব্যবহার বা অনুমোদিত সময়ের সীমা অতিক্রম করলে ভবিষ্যতে ভ্রমণের জন্য স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারে।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসাসংক্রান্ত একটি বার্তায় দূতাবাস এই সতর্কতা প্রকাশ করে।
ভ্রমণকারীদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে যে, তারা ভিসায় উল্লেখিত শর্তাবলী মেনে চলবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করবেন। ভিসার নিয়ম লঙ্ঘন করার ফলে ভবিষ্যতে নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রে অথবা সংশ্লিষ্ট দেশে প্রবেশের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, ৩৬ গ্রেফতার
দূতাবাস জানায়, "আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার দায়িত্ব।" ভিসার অপব্যবহার বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন