০৪:২৮ পি.এম
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে আরও গতিময় করার জন্য এতদ্বারা একাধিক নতুন নিয়ম এনেছে ফিফা। সময়ক্ষেপণ কমানোর উদ্দেশ্য, খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণের পাশাপাশি ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যেই এসব পরিবর্তন করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, থ্রো-ইন নিতে যাওয়ার সময়ে যদি কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করে তাহলে পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন শেষে বলের দখল প্রতিপক্ষের হাতে আসবে। একইভাবে গোল-কিকের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। গোল-কিক নিতে অযথা দেরি হলে প্রতিপক্ষ দলকে কর্নার কিক পাবার সুযোগ করে দেয়া হবে।
এদিকে, খেলোয়াড় বদলানোর নিয়মেও বড় পরিবর্তন আনা হয়েছে। বদলি হওয়া খেলোয়াড়কে নিকটতম স্থান ব্যবহার করে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে মাঠ ছেড়ে যেতে ব্যর্থ হয়, তাহলে বদলি খেলোয়াড় অন্তত এক মিনিট মাঠে প্রবেশ করতে পারবেন না এবং ওই সময় দলটিকে ১০ জন নিয়েই খেলতে হবে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
চিকিৎসা গ্রহণের পরও নতুন বিধান কার্যকর হবে। মাঠে ফিজিওর চিকিৎসা নিচ্ছে এমন খেলোয়াড়কে অন্তত ৬০ সেকেন্ড মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষক, গুরুতর চোট কিংবা প্রতিপক্ষ খেলোয়াড় কার্ড পাওয়ার মতো কিছু পরিস্থিতিতে এই নিয়মের ব্যতিক্রম থাকতে পারে।
এছাড়াও, ম্যাচ চলাকালে কোনো বিরোধপূর্ণ পরিস্থিতির মধ্যে মুখ ঢাকা রেখে কথা বলা বা আচরণ করা হলে খেলোয়াড় লাল কার্ডের ঝুঁকিতে পড়তে পারেন। ফিফা এর ব্যাপারে মনে করছে যে, এতে গোপন উসকানি বা অসৌজন্যমূলক আচরণ কমে যাবে।
ভিডিও সহকারী রেফারির (ভিএআর) ক্ষমতা কিছুটা বাড়ানো হয়েছে। কর্নার কিক সঠিকভাবে দেয়া হয়েছে কি না তা দ্রুত যাচাই করতে পারবে ভিএআর। পাশাপাশি দ্বিতীয় হলুদ কার্ড থেকে হওয়া লাল কার্ডের ক্ষেত্রেও পর্যালোচনার সুযোগ থাকবে।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন