০১:৫৯ এম
রাজবাড়ী সদর উপজেলার করিম সু-হাউজের থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী দুলাল সিকদার (৩৬) সদর উপজেলার লক্ষ্মীকোল গ্রামের আফাজউদ্দিন সিকদারের ছেলে।
আজ বুধবার, দুপুরের সময়ে রাজবাড়ী বাজারের প্রধান সড়কের করিম সু হাউজ থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা করিম সু-হাউজের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ পিস ইয়াবা উদ্ধার করার পাশাপাশি দুলাল সিকদারকে পুলিশ আটক করে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ৪০ পিস ইয়াবাসহ দুলাল সিকদারের নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন