ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: সর্বশেষ পরিস্থিতি


যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: সর্বশেষ পরিস্থিতি

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপের প্রস্তাব করেছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

সর্বশেষ পরিস্থিতি উপস্থাপন করা হলো:

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

জর্ডান চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে-

জর্ডানের সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তেহরান ওয়াশিংটনের মিত্র দেশগুলোর ওপর হামলা জোরদার করছে। দেশটি ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

সেনাবাহিনী জানায়, ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশের পর এই চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে।

ইরানের বন্দরগুলোতে আবারও অবরোধ দেবে যুক্তরাষ্ট্র-

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টসম) জানায়, ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার গ্রিনিচ মান সময়রাত ৮টা থেকে শুরু হয়ে ইরানের বন্দরগুলোর ওপর আবারও অবরোধ কার্যকর করা হবে।

জুন মাসে যুদ্ধরত দুই পক্ষ সংঘাত বন্ধে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছানোর পর ওয়াশিংটন অবরোধ শিথিল করেছিল। তবে নতুন করে সংঘাত শুরু হলে ট্রাম্প আবারও অবরোধ কার্যকর করার ঘোষণা দেন।

হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের হামলার অভিযোগ আমিরাতের-

সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীতে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত এবং আটজন আহত হয়েছেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তেলসমৃদ্ধ দেশটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। এর আগে তারা জানিয়েছিল, ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প-

ট্রাম্প সোমবার বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং এ কার্যক্রমের জন্য তারা অর্থ পাবে।

ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা প্রণালীটির অভিভাবক হয়ে উঠব।' তিনি আরো বলেন, ধনী দেশগুলোকে এ জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তিনি বলেন, 'এটি পাহারা দেওয়ার জন্য আমরা অর্থ পাব। অনেক অর্থ। তবে আমরা শুধু এই কাজ করতে গিয়ে আমাদের মানুষের জীবন ঝুঁকিতে ফেলার ব্যয় ফেরত চাই।'

পরে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যয়ের বিনিময়ে যুক্তরাষ্ট্র পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ পাবে।

প্রণালীর নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না ইরান-

ইরানের সেনাবাহিনী সোমবার সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের 'হস্তক্ষেপ' করতে দেওয়া হবে না।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

খাতামুন নাবি সামরিক কমান্ডের এক মুখপাত্র ভিডিও বার্তায় বলেন, কৌশলগত এই জলপথের ব্যবস্থাপনায় তেহরান 'কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না।'

তিনি উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সহযোগিতা 'যুদ্ধ ঘোষণা' হিসেবে বিবেচিত হবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, প্রণালীতে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহকে ঝুঁকির মুখে ফেলছে।

ইরানের তেল উৎপাদন এলাকায় মার্কিন হামলায় নিহত ২-

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

ইরানের বার্তা সংস্থা ফার্স ও তাসনিম জানিয়েছে, কুয়েত ও ইরাক সীমান্তের কাছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি তেল উৎপাদন এলাকায় সোমবার মার্কিন হামলায় দুইজন নিহত হয়েছেন।

খুুজস্তান প্রদেশের এক কর্মকর্তার বরাতে তারা জানায়, এখনও দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমের বরাতে মেহর বার্তা সংস্থা জানায়, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করে, বন্দরে হামলায় প্রথমবারের মতো একমুখী হামলাকারী সমুদ্র ড্রোন ব্যবহার করা হয়েছে।

হরমুজ প্রণালীতে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরান-

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজ লক্ষ্য করে 'সতর্কতামূলক গুলি' ছুড়েছে ইরান। কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের টানাপোড়েনের মধ্যে এই ঘটনা ঘটে।

প্রণালীর কাছে অবস্থানরত রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা বলেন, অবৈধভাবে প্রণালী অতিক্রমের সময় দুটি জাহাজকে লক্ষ্য করে বিপ্লবী গার্ডের নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে সেগুলো থামিয়ে দেয়।

সংঘাতে তেলের দাম বেড়েছে-

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে।

ওমান, বাহরাইন ও জর্ডানে হামলার দাবি ইরানের-

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দাবি করেছে, তারা বাহরাইন, জর্ডান, কুয়েত ও ওমানে হামলা চালিয়েছে।

তাদের দাবি, ওমানে রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং অন্যান্য দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে এক মাদকাসক্ত ব্যক্তি মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। হত্যাকাণ্ডে অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলাম (৪০) তার সন্তানদের সামনে এই নৃশংস কাজটি করেন। ঘটনার পর র‍্যাব অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী এই তথ্য জানান। অভিযুক্ত ছায়েদুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গীর্দাপাড়া গ্রামে। নিহত নাসিমা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের কন্যা।

অভিযুক্তের বক্তব্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) ভোর রাতে এ হত্যাকাণ্ডটি ঘটে। মাদকসেবী ছায়েদুল স্ত্রী পোশাক শ্রমিক নাসিমা আক্তারের কাছে ৩০০০ টাকা চেয়ে ছিলেন মাদক সেবনের জন্য। কিন্তু ভুক্তভোগী নাসিমা টাকা দিতে অস্বীকার করেন, এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছায়েদুল নাসিমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। ঘটনার সময় তাদের ৮ বছরের মেয়ে সামিয়া এবং ০৫ বছরের ছেলে জিসানও উপস্থিত ছিল। নাসিমার মৃত্যুর ঘটনা তাদের সামনে ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামি তাঁর দায় স্বীকার করেছেন।

র‍্যাবের অধিনায়ক জানান, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ছায়েদুল ইসলামের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড আছে কি না জানতে চাইলে অধিনায়ক বলেন, তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলার রেকর্ড নেই, তবে তিনি মাদকাসক্ত ছিলেন এবং স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মাদক গ্রহণ করতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


মঠবাড়িয়ায় বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন

বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ টায় বড়মাছুয়া ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন করেন বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল, উপজেলা বিএনপি অন্যতম সদস্য ও মঠবাড়িয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছোট্ট, বিএনপি নেতা রনি মুন্সি সহ বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির জানান, বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে তিনি মঠবাড়িয়া উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ১৮ হাজার ফলদ বৃক্ষ বিতরণ ও ২ হাজার ফলদ বৃক্ষ রোপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন তিন দফা দাবিতে, যার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগও রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর, শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন।

তাদের ঘেরাও অবস্থানে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। যখন শিক্ষার্থীদের পক্ষ থেকে বোর্ডের ভেতরে আলোচনার জন্য একটি প্রতিনিধি যাওয়ার অনুরোধ জানানো হয়, তখন শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, "আমাদের কীভাবে এই শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলে ট্রিট করে।" তিনি আরও বলেন, "ওনি কি ভুলে গেছে এই ফার্মের মুরগিরাই কিন্তু ২৪ এ রক্ত দিয়েছে বলে সে শিক্ষামন্ত্রী হতে পেরেছে।" তার দাবি হলো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে যেন তাঁর স্থলে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেছিলেন। এই কারণে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছিল এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে হয়েছিল।

এই আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

বোর্ডের সামনে দায়িত্বে থাকা ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, "শিক্ষার্থীদের যে দাবি সেটা শিক্ষা বোর্ডের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক নেই।" এরপরও তিনি বলেন, "শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। তাদেরকে বুঝিয়ে বলেছি কিন্তু তারা যদি না শুনে তাহলে কিছু করার নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। ট্রাম্পের দাবি, মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ হয়ে গেছেন’। তিনি এই মন্তব্যটি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে করেছেন, যা ইরানে তৃতীয় দফায় রাতভর হামলার পরে হয়েছে।

ট্রাম্পের ভাষ্য মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সামরিক সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। তার দাবি অনুসারে, এ হামলায় দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের প্রাণহানি ঘটেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের নৌবাহিনী বর্তমানে আর কার্যকর অবস্থা নেই, এবং বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি, তিনি বলেছেন, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং শীর্ষ নেতৃত্বকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি আরও দাবি করেছেন, যুদ্ধে ইরানের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের হত্যা করা হয়েছে এবং তারাও শেষ হয়ে গেছেন। বক্তব্য দেওয়ার সময়, ট্রাম্প ‘খামেনি’র পরিবর্তে ভুল করে ‘খোমেনি’ নামটি উচ্চারণ করেন। উল্লেখ্য, খোমেনি ১৯৮৯ সালে মারা যান। অন্যদিকে, প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

ট্রাম্প পরবর্তীতে বলেন, ‘তার ছেলেও (মোজতবা খামেনি) ৯০ শতাংশ শেষ হয়ে গেছেন।’ তার দাবি, মোজতবা বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারির হামলা শুরুর পর মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ওই দিন তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মারাত্মক আহত হন এবং তার পিতা নিহত হন। ওই হামলার পর থেকে তার অনুপস্থিতি, স্বাস্থ্যবস্থা এবং তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। যদিও ইরান একাধিকবার দাবি করেছে, মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%