ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মঠবাড়িয়ায় বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন


মঠবাড়িয়ায় বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন

বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ টায় বড়মাছুয়া ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন করেন বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল, উপজেলা বিএনপি অন্যতম সদস্য ও মঠবাড়িয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছোট্ট, বিএনপি নেতা রনি মুন্সি সহ বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির জানান, বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে তিনি মঠবাড়িয়া উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ১৮ হাজার ফলদ বৃক্ষ বিতরণ ও ২ হাজার ফলদ বৃক্ষ রোপন করা হবে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন তিন দফা দাবিতে, যার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগও রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর, শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন।

তাদের ঘেরাও অবস্থানে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। যখন শিক্ষার্থীদের পক্ষ থেকে বোর্ডের ভেতরে আলোচনার জন্য একটি প্রতিনিধি যাওয়ার অনুরোধ জানানো হয়, তখন শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, "আমাদের কীভাবে এই শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলে ট্রিট করে।" তিনি আরও বলেন, "ওনি কি ভুলে গেছে এই ফার্মের মুরগিরাই কিন্তু ২৪ এ রক্ত দিয়েছে বলে সে শিক্ষামন্ত্রী হতে পেরেছে।" তার দাবি হলো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে যেন তাঁর স্থলে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেছিলেন। এই কারণে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছিল এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে হয়েছিল।

এই আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

বোর্ডের সামনে দায়িত্বে থাকা ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, "শিক্ষার্থীদের যে দাবি সেটা শিক্ষা বোর্ডের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক নেই।" এরপরও তিনি বলেন, "শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। তাদেরকে বুঝিয়ে বলেছি কিন্তু তারা যদি না শুনে তাহলে কিছু করার নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। ট্রাম্পের দাবি, মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ হয়ে গেছেন’। তিনি এই মন্তব্যটি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে করেছেন, যা ইরানে তৃতীয় দফায় রাতভর হামলার পরে হয়েছে।

ট্রাম্পের ভাষ্য মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সামরিক সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। তার দাবি অনুসারে, এ হামলায় দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের প্রাণহানি ঘটেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের নৌবাহিনী বর্তমানে আর কার্যকর অবস্থা নেই, এবং বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি, তিনি বলেছেন, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং শীর্ষ নেতৃত্বকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি আরও দাবি করেছেন, যুদ্ধে ইরানের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের হত্যা করা হয়েছে এবং তারাও শেষ হয়ে গেছেন। বক্তব্য দেওয়ার সময়, ট্রাম্প ‘খামেনি’র পরিবর্তে ভুল করে ‘খোমেনি’ নামটি উচ্চারণ করেন। উল্লেখ্য, খোমেনি ১৯৮৯ সালে মারা যান। অন্যদিকে, প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

ট্রাম্প পরবর্তীতে বলেন, ‘তার ছেলেও (মোজতবা খামেনি) ৯০ শতাংশ শেষ হয়ে গেছেন।’ তার দাবি, মোজতবা বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারির হামলা শুরুর পর মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ওই দিন তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মারাত্মক আহত হন এবং তার পিতা নিহত হন। ওই হামলার পর থেকে তার অনুপস্থিতি, স্বাস্থ্যবস্থা এবং তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। যদিও ইরান একাধিকবার দাবি করেছে, মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র ছেড়ে আলোর পথে ফিরে আসলো সুন্দরবনের ২৭ জলদস্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


অস্ত্র ছেড়ে আলোর পথে ফিরে আসলো সুন্দরবনের ২৭ জলদস্যু

সুন্দরবনের অপরাধ জগতের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলো আরও একটি দুর্ধর্ষ জলদস্যু বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সাড়ে ১১টার দিকে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ সদস্য আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। তারা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মেজবাউল ইসলামের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে দস্যুতা পরিত্যাগের চূড়ান্ত ঘোষণা দেন।

এর মাধ্যমে সুন্দরবনকে দস্যুমুক্ত ও সুন্দরবন নিরাপদ করার সরকারি প্রত্যয় আরও এক ধাপ এগিয়ে গেল। এসময় জেলা প্রশাসকের প্রতিনিধি, কোস্টগার্ড, র‌্যাব, বিজিবি, পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকালে জলদস্যুরা তাদের ব্যবহৃত মোট ২৭টি দেশি-বিদেশি অত্যাধুনিক আগ্নেয়স্ত্র কোস্ট গার্ড জোনাল কমান্ডারের হাতে জমা দেন। এর পাশাপাশি ৩৪০ রাউন্ড তাজা গুলি এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেন দস্যু বাহিনীর সদস্যরা। জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর বিশাল বহরে দীর্ঘদিন ধরে এই বিপুল পরিমাণ মরণাস্ত্র দিয়ে তারা সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাউয়ালি, মাওয়ালিদের জিম্মি করে মুক্তিপন আদায় করে আসছিল। যারা মুক্তিপন দিতে অসিকার করতো, তাদের ওপর চালানো হতো মারধর এবং অমানবিক নির্যাতন। পায়ে শিকল বেঁধে আটকে রাখা হতো দিনের পর দিন। চাহিদা মতো মুক্তিপণ পেয়ে তাদের ছেড়ে দেওয়া হতো বলেও অভিযোগ দস্যুদের বিরুদ্ধে। এছাড়া অনেক জেলেকে আটকে রেখে জোর পূর্ব দস্যুতাও করানো হতো বলেও অভিযোগ এসেছে অনেকের কাছ থেকে।

জলদস্যুদের আত্মসমর্পণের বিষয় নিয়ে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক অভূতপূর্ব সমন্বয় দেখা যায়। এসময় মঞ্চে ও অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসকের তিনিধি, কোস্ট গার্ডের শীর্ষ কর্মকর্তা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা আত্মসমর্পণকারী ২৭ দস্যুকে স্বাগত জানান এবং ভুল পথ ছেড়ে আলোর পথে আসার এই সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

কোস্টগার্ড কর্মকর্তারা তাদের বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সুন্দরবনকে জলদস্যু, বনদস্যু ও চোরাকারবারী মুক্ত রাখতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বলবৎ থাকবে। বনের ভেতরে আর কোনো নতুন বাহিনীকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। তবে যারা নিজেদের ভুল বুঝতে পেরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চাইবেন, তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের আইনি ও মানবিক সহযোগিতা করা হবে।

আত্মসমর্পণকারী জলদস্যু বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইউব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাজাহান শেখ (৪২), হেলাল (৩৮) খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা থানার বাসিন্দা। আকরাম শেখ (৪৫), নুরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০) ও শরিফুল ইসলাম বয়াতি (২১)। এসব দস্যুদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়লগঞ্জ, শরণখোলা এবং মোঃ জয়নাল আবেদীন (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বনজীবী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছোট জাহাঙ্গীর বাহিনীর এই আত্মসমর্পণের ফলে সুন্দরবনের পশুর নদী ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার জেলেদের মাঝে স্বস্তি ফিরে আসবে এবং নির্ভয়ে জীবিকা নির্বাহ করা সম্ভব হবে। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থাসহ পরবর্তী আইনানুগ কার্যব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবাউল ইসলাম জানান, সুন্দরবনের সকল সক্রিয় বনদস্যুকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আত্মসমর্পণকারীদের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে যারা অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে অভিযান চলমান রয়েছে। চলতি বছরের ২১ মে সুমন বাহিনী ও ৯ জুলাই জাহাঙ্গীর বাহিনীর দুই দফায় ১০ জন জলদস্যু অস্ত্রসহ আত্নসমর্পণ করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গ নিয়ে দেশে মারা গেল আরও ৭ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


হামের উপসর্গ নিয়ে দেশে মারা গেল আরও ৭ শিশু

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশু মারা গেছে। একই সময়ে, ৯৯০ জন হামে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) এসব তথ্য স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%