ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে: রাসিক প্রশাসক


প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের মধ্য দিয়ে নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ চলছে। বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে এসব উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা তাঁর।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাসিক প্রশাসক।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজশাহীবাসীও প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাজশিয়া সফরের সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন: টেকনাফে সুপারি বাগান থেকে অস্ত্রের মুখে অপহরণ, এলাকায় আতঙ্ক

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রাজশাহীতে আসছেন। বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর ও ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ। এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন, ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

রাসিক প্রশাসক বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে রাজশাহীতে স্কুল-কলেজ, রাস্তাঘাট ও রেলস্টেশনসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। নগরীর দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরও উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে চান তাঁরা।

আরও পড়ুন: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশাচালক সাদেক মিয়া

এর আগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।#

আরও পড়ুন: ইমদাদুল হক মিলন উদ্বোধন করলেন সেরাদেশ ওয়েব পোর্টাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎হোসেনপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সংসদ সদস্য মাজাহারুল

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


‎হোসেনপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সংসদ সদস্য মাজাহারুল
‎
‎কিশোরগঞ্জের হোসেনপুরে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন কিশোরগঞ্জ  ০১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম ।  উপজেলার বিভিন্ন  ইউনিয়নের গ্রামের  সলিং, পাকা প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। 
‎
‎রবিবার সকাল থেকে  বিভিন্ন ইউনিয়নের  পর্যায়ক্রমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায়  ইউনিয়নের বিভিন্ন  প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক  মাজাহারুল ইসলাম। 
‎
‎এ সময় কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার,  উপজেলা বিএনপির ,  যুগ্ন আহ্বায়ক  ফরিদ আহমেদ,যুগ্ন আহ্বায়ক  আবুল হাসিম সবুজ, উপজেলা যুবদলের আহবায়ক  সাফায়েত হোসেন সম্রাট, ছাত্রদলে আহবায়ক এনামুল হক নাঈম, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি  শফিকুল ইসলাম,  সাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ উদ্দিনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
‎
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে এমপি, মাজাহারুল ইসলাম বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান। বর্তমান সরকার জনবান্ধব সরকার- এজন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশান ঘাটের সংস্কারসহ নানা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন না হলে দেশের সামগ্রীক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে বেলঘরিয়া পূর্বপাড়া গ্রামের আছিয়া বেগমের (৫২) বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও  মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আছিয়া বেগমকে গ্রেপ্তার করা হলেও তাঁর সহযোগী একই গ্রামের রেজভী আহমেদ (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিন রাত পৌনে ১টার দিকে মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়া এলাকান থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১০০ টাকা ও একটি মোবাইল ফোন সহ আবু হানিফকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় পাঁচটি ও বেলপুকুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

এর আগে দুপুর দেড়টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বোয়ালিয়া থানার হোসেনীগঞ্জ এলাকা থেকে ৯০০ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৫০০ টাকা সহ শহিদুল ইসলাম শহিদকে (৪৫) গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে।

এদিকে, মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলার চারজন এবং অন্যান্য মামলার পাঁচজন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে উদ্বোধন হলো সেকেন্ডারি ট্রান্সফার(এসটিএস) স্টেশন

আন্তর্জাতিক ডেস্ক

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি ফারুক হোসেন

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


টঙ্গীতে উদ্বোধন হলো সেকেন্ডারি ট্রান্সফার(এসটিএস) স্টেশন

 

গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টায় টঙ্গীর চেরাগআলী এলাকায় এ স্টেশনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ তানজিলা খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম শুকুর, দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর (ভিপি আসাদ) এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরন।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, টঙ্গী অঞ্চল-১-এর প্রধান প্রকৌশলী মাইদুল ইসলাম, বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি, ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল, ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সাকেরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নগরীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা বর্জ্য নির্দিষ্ট স্থানে জমা ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হয়। এ ধরনের কেন্দ্রের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সুশৃঙ্খল করা এবং নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা পাওয়া যায়। উদ্বোধন শেষে এ এস পি এস প্রাঙ্গণে নিম গাছের চারা রোপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে অর্থ আত্মসাত: ইনু ও হাছানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে অর্থ আত্মসাত: ইনু ও হাছানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ বেতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ ম্যুরাল নির্মাণের নামে ৬ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাৎ ও সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে সাবেক দুই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও হাছান মাহমুদসহ আট জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ অক্টোবর) দুদকের উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন। দুদক সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঞা ও নারায়ণ চন্দ্র শীল, উপ-স্টেশন প্রকৌশলী মোহাম্মদ আবদুর রহমান, বাংলাদেশ বেতারের সাবেক সিনিয়র প্রকৌশলী মো. জাকির হোসেন, প্রকল্প স্টিয়ারিং কমিটির সভাপতি ও তৎকালীন ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং প্রকল্প পরিচালক প্রবাল কান্তি দাস।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের ২৪ আগস্ট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পক্ষে কাজী জাকির হাসান ও মলয় কুমার গাঙ্গুলী বাংলাদেশ বেতারের আগারগাঁও কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের আবেদন করেন। পরে ২০১৬ সালের ২১ এপ্রিল বাংলাদেশ বেতারের কর্মকর্তারা জাতীয় বেতার ভবনের অভ্যন্তরে বঙ্গবন্ধুর একটি কমপ্লেক্স নির্মাণের জন্য প্রশাসনিক অনুমোদন ও নকশা প্রস্তুতের সিদ্ধান্ত নেন। ওই বছরের ১৯ মে বাংলাদেশ বেতারের তৎকালীন মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঞা বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের প্রশাসনিক অনুমোদনের জন্য তথ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠান। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সভায় বাংলাদেশ বেতারের শাহবাগ কমপ্লেক্স আগারগাঁওয়ে স্থানান্তর, নির্মাণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্প স্টিয়ারিং কমিটির সভায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে ৭ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়। একই বছরের ২৪ জানুয়ারি তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের আওতায় ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত হয়। পরে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি প্রকল্প স্টিয়ারিং কমিটির চতুর্থ সভায় ম্যুরাল স্থাপনের কাজটি প্রকল্পে অন্তর্ভুক্ত করা যুক্তিযুক্ত বলে উল্লেখ করা হয় এবং ব্যয় প্রাক্কলনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৭ মে বাংলাদেশ বেতারের তৎকালীন মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের নির্দেশে ব্রোঞ্জ ম্যুরাল নির্মাণের দাপ্তরিক ব্যয় প্রাক্কলন করা হয় ৫ কোটি ৭৭ লাখ ৬২ হাজার টাকা। পরবর্তী সময়ে ২০২০ সালের ১৪ জানুয়ারি প্রকল্প পরিচালক প্রবাল কান্তি দাস দরপত্রের মাধ্যমে ৫ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার টাকায় নির্মাণকাজের কার্যাদেশ দেন। ২০২০ সালের ৯ ডিসেম্বর তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধুর ব্রোঞ্জ ম্যুরালের নকশা অনুমোদন করা হয়।

এজাহার অনুযায়ী, কার্যাদেশ পাওয়া ঠিকাদার ২০২৪ সালের ১২ জুন পর্যন্ত নয়টি বিলের মাধ্যমে মোট ৬ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকা নেন। তবে, দুদকের অনুসন্ধানকালে বাংলাদেশ বেতারের আগারগাঁও কেন্দ্র সরেজমিন পরিদর্শন করে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

দুদকের অভিযোগ, প্রকল্পের অপরিহার্য অংশ না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে অনিয়মতান্ত্রিকভাবে ম্যুরাল নির্মাণের কাজটি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে সরকারের ৬ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকা আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে।

এ বিষয়ে দুদক সচিব বলেন, সংশোধিত ডিপিপি নীতিমালায় বলা হয়েছে কোনো উপাদান যদি অপরিহার্য হয় তাহলে তা ডিপিপি সংশোধন করা যাবে। কিন্তু ব্রোঞ্জের মূর্তি নির্মাণ অপরিহার্য ছিল না। নীতিমালা লঙ্ঘন করে এটা নির্মাণ করা হয়েছে। এভাবে সরকারের আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%