১১:৩২ পি.এম
বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের রুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
এটি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীতে ঐ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানা পরিদর্শন করেছে।
কারখানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। এছাড়াও তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান শামছুন্নাহার বেগমের
কমিটির সদস্য হিসেবে উপজেলা মেডিকেল অফিসার সৌভিক সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার দাশ, এবং কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম নুরুল আলম মৃধা এ সময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, তারা আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে কোকোলা ফুড প্রোডাক্ট প্রস্তুত করেন। তারা জানান, চলমান পদ্ধতিতে কোনোভাবেই খাবারের ভেতরে এই ধরনের ধারালো ব্লেড প্রবেশ করার সুযোগ নেই।
উল্লেখ্য, গত ২২ জুলাই বরিশালের গৌরনদী উপজেলা হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। এরফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।
আরও পড়ুন: ছোট পর্দার আলোচিত মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী উদ্বোধন করবেন বায়ো-জিন কসমেসিউটিক্যালসের শুভ উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন