ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বেরোবিতে শোক পালন


কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বেরোবিতে শোক পালন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালের কারণে বাংলাদেশ সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আজ বিনম্র শ্রদ্ধায় শোক পালন করেছে।

রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের রুহের মাগফিরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণও উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য যে, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ২০২৬ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এলজিইডির নারী কর্মী নিহত হয়েছে, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী কুড়িগ্রাম

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:২০ পি.এম


ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এলজিইডির নারী কর্মী নিহত হয়েছে, আহত ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত নির্মাণাধীন অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নারী কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে বিষয়টি জানা গেছে, নিহত রাশেদা বেগম (৪০) ছিলেন রোস্তম আলীর স্ত্রী এবং তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় মোটরসাইকেল চালকের গুরুতর আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার তিলাই ইউনিয়নের তিলাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই নারী কর্মী যখন সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন, তখন একটি দ্রুতগতির মোটরসাইকেল তার দিকে চলে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এর ফলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয় মানুষজন তাকে দ্রুত উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক বেলাল হোসেন (২০)-কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সড়ক দুর্ঘটনায় ওই নারী কর্মীর নিহতের খবরটি নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু ঘটে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল।”

গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতাধীন এই নারী কর্মীর মৃত্যুতে উপজেলা প্রকৌশলী মোঃ ইনছাফুল হক সরকার একটি শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন, সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয়টি তাদের জানা রয়েছে। অভিযোগ পেলে পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিভাবে গুপ্তচরদের ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠেছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:২২ পি.এম


কিভাবে গুপ্তচরদের ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠেছে জাপান

বিদেশি গুপ্তচরদের জন্য জাপান বরাবরই নিরাপদ স্থানে পরিণত হয়েছে। দেশটির বেশি ক্ষেত্রে গুপ্তচরবৃত্তিকে এখনও অপরাধ হিসেবে গণ্য করা হয় না। এভাবে জাপান বর্তমানে গুপ্তচরদের জন্য একপ্রকার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দেশটি এখন নিজেদের ইন্টেলিজেন্স ও কাউন্টার ইন্টেলিজেন্স সক্ষমতা গঠন করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর নতুন নতুন সামরিক প্রযুক্তি সংগ্রহ করতে রুশ গুপ্তচরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে জাপান। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এই পরিস্থিতিকে সামনে নিয়ে এসেছে এবং দেশটির সরকার নড়েচড়ে উঠেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই জাপানকে একটি 'সহজ লক্ষ্য' হিসেবে বিবেচনা করে আসছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো থেকে রুশ গোয়েন্দা কর্মকর্তাদের বহিষ্কার করা হলে, অনেকেই জাপানে সক্রিয় হতে শুরু করেন। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই বিজনেস ২০২২ সালের আগস্টে জানায়, জাপানে প্রায় ১২০ জন রুশ গোয়েন্দা কর্মকর্তা সক্রিয় ছিলেন। এর আগে প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীদের সতর্ক করে জাপানি পুলিশ জানিয়েছিল, রুশ গোয়েন্দা কর্মকর্তারা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। নিক্কেই ও জিজি প্রেসের সূত্রের তথ্য অনুযায়ী, টোকিওতে রাশিয়ার বাণিজ্য প্রতিনিধিদলের একটি জ্যেষ্ঠ পদে সব সময় রুশ গোয়েন্দা সংস্থা এসভিআরের একজন কর্মকর্তা নিয়োজিত থাকেন। এসভিআর সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থার ফরেন ডিপার্টমেন্টের উত্তরসূরি। চলতি বছরের জানুয়ারিতে টোকিও মেট্রোপলিটন পুলিশের পাবলিক সিকিউরিটি ব্যুরো জানায়, একটি জাপানি মেশিন-টুল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মী একটি সন্দেহভাজন এসভিআর অপারেটিভের কাছে বাণিজ্যিক গোপন তথ্য সরবরাহ করছিলেন। ওই সন্দেহভাজন ব্যক্তিটি ইতোমধ্যে জাপান ছেড়ে চলে গেছেন। এরপর ১২ জুলাই মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জাপানকে 'গুপ্তচরদের আখড়া' হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন বিমানসংস্থা অ্যারোফ্লটের টোকিও অফিসকে কেন্দ্র করে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য প্রযুক্তি সংগ্রহের একটি রুশ নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল। গত সোমবার জাপানের প্রধান সরকারি মুখপাত্র মিনোরু কিহারা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি স্বীকার করেন, 'গুরুত্বপূর্ণ তথ্য চুরিসহ আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা বিদেশি গোয়েন্দা কার্যক্রম মোকাবেলার প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম জোরদারের নির্দেশ মাউশির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


সব স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম জোরদারের নির্দেশ মাউশির

দেশের সকল স্কুল এবং কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি করার উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মনিটরিং কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছে।

মাউশি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা একটি আদেশের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করেছে।

আদেশে স্ব-স্ব অঞ্চল ও দপ্তরের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই তদারকি নিশ্চিত করার জন্য মাউশি’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের সকল অঞ্চলের পরিচালক এবং উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের মাঠপর্যায়ে এই মনিটরিং কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%