ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সব স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম জোরদারের নির্দেশ মাউশির


সব স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম জোরদারের নির্দেশ মাউশির

দেশের সকল স্কুল এবং কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি করার উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মনিটরিং কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছে।

মাউশি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা একটি আদেশের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করেছে।

আদেশে স্ব-স্ব অঞ্চল ও দপ্তরের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই তদারকি নিশ্চিত করার জন্য মাউশি’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের সকল অঞ্চলের পরিচালক এবং উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের মাঠপর্যায়ে এই মনিটরিং কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার বিপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার বিপক্ষে

বিশ্বকাপে, সর্বশেষ ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ডেভিড বেকহ্যাম পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন। এরপর ২৪টি বছর কেটে গেছে, তবে ইংলিশদের বিপক্ষে বিশ্বকাপে আলবিসেলেস্তাদের আর মাঠে নামা হয়নি।

তবে অপক্ষায় শেষ হচ্ছে এই অপেক্ষা। বুধবার, ১৫ জুলাই দিবাগত রাত ১টায়, এই দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দ্বন্দ্বে মুখোমুখি হতে যাচ্ছে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে, ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কোয়ানসা নিষেধাজ্ঞায় রয়েছেন। জর্ডান হান্ডারসনের হাত ভেঙে যাওয়ার কারণে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার পূর্বে ইংল্যান্ড শিবিরে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে মিডফিল্ডার ডেক্লান রাইস ও ডিফেন্ডার রিচি জেমস শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত রয়েছেন।

রাইস পেটের পীড়ায় ভুগছিলেন। নরওয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে ইংলিশ কোচ টমাস টুখেল তাকে তুলে নিয়েছিলেন। তবে আর্জেন্টিনার বিপক্ষে তিনি একাদশে থাকার সুযোগ পাচ্ছেন। গ্রুপ পর্বের ম্যাচে হামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন চেলসি অধিনায়ক জেমস। সে কারণে নরওয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তিনি বদলি হিসেবে মাঠে ছিলেন।

ইংল্যান্ড শিবির এই সুসংবাদের সাথে ফিটনেস নিয়ে কিছু দুশ্চিন্তারও অবস্থা বিরাজমান। তারা পুরো ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠবে কি না, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ড জানাচ্ছে, রাইস পুরো ম্যাচ খেলার জন্য ফিট হয়েছেন। এমনকি তিনি মিডফিল্ডে নিজের পজিশনে খেলবেন। তবে, জেমসের শুরুতে খেলার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে, ইংল্যান্ডের কাছে জেমস ছাড়া রাইট ব্যাকে খেলার জন্য কোনো নিয়মিত অপশন অবশিষ্ট নেই। এই কারণে কোচ টুখেল তাকে শুরুর একাদশে রাখতে পারেন। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রয়োজন মনে করলে তাঁকে বদলি হিসেবে নিতে হতে পারে। জেমস শুরুর একাদশে ফিরলে, জোন স্টোনস একাদশে জায়গা হারাবেন।

ইংল্যান্ডের ফ্রন্ট লাইনের নেতৃত্বে থাকবেন হ্যারি কেইন। ননি মাদুই একাদশে জায়গা হারাতে পারেন। অভিজ্ঞ বুকোয়াকা সাকায় ভরসা রাখতে পারেন কোচ টুখেল। তরুণ গর্ডনও শুরুতে একদশে জায়গা পেতে পারেন। এলিট অ্যান্ডারসন, জুড বেলিংহাম ও ডেক্লান রাইসের সমন্বয়ে, ইংল্যান্ডের মিডফিল্ড দুর্দান্ত হতে যাচ্ছে। এই খেলোয়াড়রা ফিজিক্যাল, টেকনিক্যাল ও ট্যাকট্রিক্যাল দিকগুলো মাথায় রেখে ম্যাচের পার্থক্যের কারণ হয়ে উঠতে পারেন।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্ডান পিকফোর্ড, রিচি জেমস, এজরি কোনসা, মার্ক গেইহি, ও’rেইলি, এলিট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, জুড বেলিংহাম, বুকোয়াকা সাকা, অ্যান্তোনিও গর্ডন, হ্যারি কেইন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিমুলকান্দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলামিন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


শিমুলকান্দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলামিন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ১

 

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড তুলাকান্দি গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলামিনের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে তুলাকান্দি গ্রামের শহিদ মিয়া (৩৮)-কে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অভিযান শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলামিন বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী—কেউই ছাড় পাবে না। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শিমুলকান্দি ইউনিয়নে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা পরিবার, সমাজ এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালিত এ মাদকবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন তুলাকান্দিসহ আশপাশের এলাকার বাসিন্দারা। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এমন কার্যকর উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে মাদক কারবার নিয়ন্ত্রণে আসবে এবং তরুণ সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।
আটক শহিদ মিয়া (৩৮)-এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ রানীনগর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে শ্বাসরুদ্ধকর অভিযানে তিনজন কুখ্যাত আন্তজেলা গরু চোর/ ডাকাত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


নওগাঁ রানীনগর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে শ্বাসরুদ্ধকর অভিযানে তিনজন কুখ্যাত আন্তজেলা গরু চোর/ ডাকাত গ্রেফতার

 

গত কয়েক সপ্তাহে নওগাঁ জেলার রানীনগর, আত্রাই বদলগাছি, মহাদেবপুরে কয়েকটি ডাকাতের ঘটনা ঘটে। সবগুলি ডাকাতের ঘটনা পুলিশ সুপারের নেতৃত্বে পর্যালোচনা করে কয়েকটি চৌকস দল গঠন করা হয়। গোয়েন্দা তথ্য, ডাটা প্রযুক্তি বিশ্লেষণ করে প্রথমত একজন কুখ্যাত গরুর ডাকাতকে সনাক্ত করা হয়। অফিসার ইন চার্জের নির্দেশে ১৪ই জুলাই সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা এবং রানীনগর থানা পুলিশ অভিযান শুরু করে। রানীনগর থানার অফিসার ইনচার্জ জনাব জাকারিয়া নেতৃত্বে একটি বিশেষ দল নাটোর এর নলডাঙ্গা থানা এলাকা থেকে থেকে কুখ্যাত গরু চোর নওগাঁ জেলার আসলামকে রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহযোগিতায় গ্রেফতার করে।

গ্রেফতারকৃত গরুর ডাকাত আসলামকে নলডাঙ্গা থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় তার চার /পাঁচ জনের একটি গ্রুপ আছে। এই গ্রুপের চারজনের বাড়ি ময়মনসিংহ, জয়পুরহাট, নওগাঁ এবং বগুড়া। আরো কয়েকজন আছে যারা তাদের কাছ থেকে গরু কিনে থাকে । জিজ্ঞাসাবাদে আসলাম আরও জানায় আজ (১৫ জুলাই) ভোররাতে নাটোরের সিংড়া থেকে থেকে তারা গরু চোর কয়জন একসাথে একটি পিকআপ যোগে আবার গরুর ডাকাতি করতে বের হবে।

প্রাপ্ত তথ্য মোতাবেক ওসি রানীনগর থানা নেতৃত্বে পুলিশের বিশেষ দল সিংড়া এলাকায় গরুর ডাকাতদের গ্রেফতার করতে স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। রাত আনুমানিক তিন ঘটিকা থেকে রানীনগর থানা পুলিশ সিংড়া থানা এলাকার বড় চৌগ্রাম বাজারে ওত পেতে থাকে। ভোর আনুমানিক সাড়ে পাঁচটা থেকে ছয় ঘটিকার মধ্যে গরুর ডাকাত দল একটি পিকাপ সহ ওই এলাকায় আসলে রানীনগর থানার পুলিশ পিকআপটি কে ধাওয়া করতে থাকে। চোর/ ডাকাত বহনকারী পিকাপ টি বেপরো গতিতে চালাতে থাকে এবং কয়েকবার পুলিশের পিকআপকে মহাসড়কে ধাক্কা মারার চেষ্টা করে।

অতঃপর রাণীনগর থানা পুলিশ ছোট চৌগ্রাম এলাকায় আঞ্চলিক সড়কে বেরিকেট দেওয়ার চেষ্টা করে। কিন্তু গরুচোর চক্র তাদের পিকাপ টি বেপরোয়া গতিতে পুলিশের উপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করে সেই সাথে রাস্তার পাশে জনগণের বেশ কয়েকটি দোকান ভেঙে চলে যায়। এ সময় পুলিশের সাথে স্থানীয় জনগণ গরু চোর এর পিকাপ কে ধাওয়া করে। ওই পিক আপ এ আনুমানিক চারজন ছিল বলে জানা যায়। এক পর্যায়ে পিকআপ থেকে নেমে দুইজন গরুর ডাকাত ছোট চৌগ্রাম এলাকায় একটি বড় কচুরিপানা ভর্তি জলাশয়ে পালিয়ে যাওয়ার জন্য ঝাঁপ দেয়। অপর দুই ডাকাত পিকাপ নিয়ে পালিয়ে যায়।

অতঃপর রানীনগর থানা পুলিশ, স্থানীয় সিংড়া থানা পুলিশ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ ওই পুকুরটি ঘিরে রাখে। সকাল সাতটা থেকে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জনসাধারণ জলাশয়ে ডাকাতদের খুঁজতে থাকে। ১৫ ই জুলাই আনুমানিক দুপুর দেড়টা থেকে ২ ঘটিকায় মধ্যে দুইজন ডাকাত ১। হাবিবুর রহমান (৪২), পিতা- কুদরত আলী, সাং-আতারামপুর, থানা- নান্দাইল, জেলা-ময়মনসিংহ, ২। ফেরদৌস (২৬), পিতা-মোস্তাক, সাং-মইপুর গোপালপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট, দের কিছুটা অসুস্থ এবং জীবিত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ডাকাত দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয় সেখান থেকে চিকিৎসার পর তাদেরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় রানীনগর থানার অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়। যারা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছে। এ সংক্রান্তের সিংড়া থানায় একটি মামলা করা হয়েছে। সেই সাথে রানীনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন

 

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, পটুয়াখালী এবং উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী *বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬* আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ১৫ থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বুধবার (১৫ জুলাই) সকালে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারসংলগ্ন মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক **ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

উদ্বোধন শেষে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের প্রশাসক, পটুয়াখালীর পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে মেলা উদ্বোধন উপলক্ষে ঝাউতলা সংলগ্ন পুকুরপাড়ে একটি *পলাশ গাছের চারা* রোপণ করা হয়।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%