ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপির এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব: দলের পক্ষ থেকে ঘোষণা


বিএনপির এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব: দলের পক্ষ থেকে ঘোষণা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরটি সম্পূর্ণ গুজব ও অপপ্রচার বলে দলটি নিশ্চিত করেছে। অন্যদিকে, অসুস্থতার কারণে দলের আরেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক পদত্যাগ করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য প্রকাশ করা হয়।

বার্তায় বলা হয়েছে, বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেছেন বলে যে খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি দুষ্ট চক্রের অপপ্রচার। তিনি গত প্রায় এক মাস রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর গতকাল মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আজ সকালে তিনি সেখানে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: শফিকুল ইসলাম: সাবেক মন্ত্রীদের পরামর্শে দেশে অস্থিতিশীলতা

একই বার্তায় আরও জানানো হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য ড. ওসমান ফারুক এবং তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত শারীরিক অসুস্থতার কারণে ড. ওসমান ফারুক দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে উল্লেখ করে বার্তায় দলের নেতা-কর্মী ও দেশবাসীকে এ ধরনের কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণের অভিযোগ

খুলনার পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় ৮টি কাজের মধ্যে ৭টি রাস্তার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং একটি কাজ এখনও চলমান রয়েছে। সঠিক তদারকি ও অব্যবস্থাপনার কারণে উন্নয়নকাজের গুণগত মান নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। সচেতন নাগরিক সমাজ নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। অনিয়মের অভিযোগের পর দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা সরেজমিনে এসে একটি কাজের অনিয়মের অনুসন্ধান করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু (সিটিসিআরপি) কনস্ট্রাকশন অব নোজ রোড প্রকল্পের আওতায় ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ২০০ টাকা ব্যয়ে পাইকগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৮টি সড়কের উন্নয়নকাজ চলছে। উন্নয়নকাজের মধ্যে কার্পেটিং, আরসিসি, ইউনি ব্লক, গাইড ওয়াল ও ড্রেন অন্তর্ভুক্ত রয়েছে। পুরো প্রকল্পের কাজ করছে ঝিনাইদহের নিশিত বসুর ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রকল্পের আওতায় ৮ নম্বর ওয়ার্ডের পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি থেকে পুরাতন খাদ্যগুদাম পর্যন্ত ৭১০ মিটার রাস্তা কার্পেটিং করা হয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের শিববাটী বটতলা থেকে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র পর্যন্ত ২ হাজার ১০০ মিটার রাস্তা কার্পেটিং করা হয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের কলেজ শিক্ষক শহিদুল ইসলামের বাড়ি থেকে ৩ নম্বর ওয়ার্ডের বরকতের পুকুর ও চৌকিদার বাড়ি-সংলগ্ন সড়ক আরসিসিকরণ করা হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের খালেক কাঁসারীর বাড়ি থেকে ওয়াপদা পর্যন্ত সড়ক আরসিসিকরণ করা হয়েছে। ১ নম্বর ওয়ার্ডের মোক্তার মেম্বারের বাড়ি থেকে কলেজ শিক্ষক আজিজুর রহমান মনুর বাড়ি এবং আবুল দপ্তরীর বাড়ি-সংলগ্ন সড়ক আরসিসিকরণ করা হয়েছে। ২ নম্বর ওয়ার্ডের বায়তুল ফালাহ জামে মসজিদ থেকে ইউনুসের বাড়ি পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণ করা হয়েছে। একই ওয়ার্ডের করিম শেখের বাড়ি থেকে অহেদ কাউন্সিলরের মৎস্য ঘের পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণ করা হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন পরিবহন স্ট্যান্ড থেকে রিকশার মোড় হয়ে ওয়াপদা এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক আরসিসিকরণ ও ড্রেনের স্ল্যাব স্থাপনের কাজ করা হয়েছে।

প্রকল্পের সব উন্নয়নকাজ ২০২৬ সালের ৩০ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি। চলমান কাজসহ যেসব কাজ শেষ হয়েছে, প্রতিটি উন্নয়নকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ইউনি ব্লক ও কার্পেটিংয়ের কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয়টি এলাকায় সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছে। এছাড়া বিটুমিন, কার্পেটিং ও আরসিসি লেয়ার, সড়কের দৈর্ঘ্য এবং প্রস্থ—সব ক্ষেত্রেই যথাযথ মান বজায় রাখা হয়নি বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ করা হয়েছে যে, গাইড ওয়াল হেলে পড়েছে এবং ড্রেনের স্ল্যাব সঠিক লেভেলে স্থাপন করা হয়নি।

ইতোমধ্যে প্রকল্পের একটি কাজের অনিয়মের অনুসন্ধান করেছেন দুর্নীতি দমন কমিশনের একটি দল। প্রকল্পের কাজের মাঝামাঝি সময়ে শিববাটী ব্রিজের নিচ থেকে লোনাপানি কেন্দ্র পর্যন্ত কার্পেটিং রাস্তার নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে, যার কারণে দুদকের একটি দল অনুসন্ধানে আসে এবং কিছু ত্রুটি চিহ্নিত করে। যদিও পৌরসভার প্রকৌশলীরা দাবি করেছেন যে, দুদকের চিহ্নিত সব ত্রুটি পরবর্তী সময়ে ঠিক করা হয়েছে।

অনেকে বলছেন, জনপ্রতিনিধি না থাকায় সঠিক তদারকির অভাবে উন্নয়নকাজে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। আবার অনেকেই মনে করছেন, মূল ঠিকাদার কাজের স্থলে না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের দায়িত্বে থাকা ব্যক্তি অনিয়ম এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের সুযোগ নিয়েছেন। এতে পৌরসভা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে, অন্যদিকে তদারকির দায়িত্বে থাকা পৌরসভা ও প্রকল্পে নিয়োজিত প্রকৌশলীদের দায়দায়িত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে।

এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা আমিনুর রহমান দাম্ভিকতার সঙ্গে বলেন, "আপনাদের যা খুশি তাই লেখেন, লেখায় আমাদের কিছু যায় আসে না।"

পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার বলেন, "এ প্রকল্পে অফিসিয়ালি তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। এর সব দায়দায়িত্ব প্রকৌশল বিভাগ এবং প্রকল্প-সংশ্লিষ্টদের।"

কিছু কিছু ক্ষেত্রে নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা স্বীকার করে অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী নূর আহমদ বলেন, "ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে নিম্নমানের উপকরণ সরিয়ে ভালো মানের উপকরণ নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া যেসব জায়গায় ছোটখাটো ত্রুটি ছিল, সেগুলোও ঠিক করা হয়েছে।"

এদিকে উন্নয়ন প্রকল্পের নানা অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিক সমাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ৬টি ককটেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ৬টি ককটেল উদ্ধার

মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি আলাদা স্থান থেকে বিজিবি ও পুলিশের একটি টিম ছয়টি ককটেল উদ্ধার করেছে। ককটেলগুলোর সঙ্গে ‘জয় বাংলা’ লেখা একটি চিরকুটও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে হযরত আলীর মার্কেটের সামনে থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়। এরপর বুধবার (১৮ নভেম্বর) ভোরে বোলতলা ব্রিজের উপর থেকে আরও তিনটি ককটেল উদ্ধার করা হয়।

এদিকে বুধবার (১৮ নভেম্বর) ভোরে তেঁতুলবাড়ীয়া গ্রামের বোলতলা ব্রিজের উপরে ককটেল পড়ে থাকতে দেখা যায় পথচারীদের। এই খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দেস মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, "নাশকতা সৃষ্টি করে এলাকায় ভীতি ছড়ানোর জন্য ককটেলগুলো রাখা হয়েছে।" তিনি আরও জানান, নাশকতাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবালয়ে ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


শিবালয়ে ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শিবালয়ে ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বুধবার (১৮ নভেম্বর) উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা রাণী কর্মকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সুজন কুমার ভৌমিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষি প্রণোদনার প্যাকেজের আওতায় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি (DAP) সার, ১০ কেজি এমওপি (MOP) সার এবং ১ কেজি উন্নত মানের সরিষার বীজ বিনামূল্যে প্রদান করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে এই রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনন্যার ‘কল মি বে ২’-তে যুক্ত হচ্ছেন শ্রুতি হাসান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


অনন্যার ‘কল মি বে ২’-তে যুক্ত হচ্ছেন শ্রুতি হাসান

দুই বছর পর বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের জনপ্রিয় সিরিজ ‘কল মি বে’ ফিরে আসছে। প্রথম মৌসুমের সাফল্যের পর, দ্বিতীয় মৌসুমে আরো নাটকীয়তা, প্রেম এবং মজার ঘটনা নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। নতুন মৌসুমে অনন্যার সঙ্গে যুক্ত হয়েছেন শ্রুতি হাসানও।

মঙ্গলবার প্রাইম ভিডিও থেকে জানানো হয়েছে, ‘কল মি বে’ সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে আগামী ১৭ ডিসেম্বর। এই উপলক্ষে একটি মজার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে অটোরিকশার ছাদে শুয়ে নিজের পরিচয় দিতে দেখা যায় অনন্যাকে। ভিডিওর সঙ্গে মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে।

সিরিজে বেলা ‘বে’ চৌধুরী চরিত্রে ফিরছেন অনন্যা। তবে এবার তার জীবনে আসছে নতুন কিছু মানুষ এবং নানা জটিলতা। বিশেষ করে প্রেমের সম্পর্কগুলো আরো জটিল হয়ে উঠবে। ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি, নিজের বন্ধুদের সঙ্গে সম্পর্কও অটুট রাখতে হবে তাকে।

দ্বিতীয় মৌসুমে শ্রুতি হাসান ছাড়াও আগের মৌসুমের বেশ কয়েকজন অভিনেতা ফিরছেন। তাদের মধ্যে রয়েছেন বীর দাস, গুরফতেহ পিরজাদা, বরুণ সুদ, ভিহান সামত, মুসকান জাফেরি, নিহারিকা লায়রা দত্ত, লিসা মিশ্র এবং মিনি মাথুর।

সিরিজটির দ্বিতীয় মৌসুম পরিচালনা করেছেন কলিন ডি’কুনহা। ইশিতা মৈত্রের তৈরি গল্পটি লিখেছেন তিনি, সঙ্গে ছিলেন সামিনা মোটলেকার, রোহিত নায়ার এবং নিত্তাল চন্দনারা। করণ জোহর, অপূর্ব মেহতা এবং আদর পুনাওয়ালা প্রযোজিত সিরিজটি তৈরি হয়েছে ধার্মাটিক এন্টারটেইনমেন্টের ব্যানারে।

প্রযোজক করণ জোহর জানিয়েছেন, প্রথম মৌসুমে দর্শকরা বে-র গল্প এবং জীবনযাপনের ধরন পছন্দ করেছিলেন। তাই দ্বিতীয় মৌসুমে সেই গল্পকে আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি চরিত্রটির নতুন দিক তুলে ধরার চেষ্টা করেছেন তারা।

‘কল মি বে’ সিরিজের গল্প দক্ষিণ দিল্লির এক ধনী তরুণী বেলা চৌধুরীকে ঘিরে। পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর মুম্বাইয়ে এসে নিজের মতো করে নতুন জীবন শুরু করে সে। দ্বিতীয় মৌসুমে তার জীবনে নতুন কী ঘটতে যাচ্ছে, তা দেখার অপেক্ষায় দর্শকরা। ১৭ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%