ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নিউজিল্যান্ড-ভারতের ম্যাচসহ আজকের খেলা টিভিতে


নিউজিল্যান্ড-ভারতের ম্যাচসহ আজকের খেলা টিভিতে

নিউজিল্যান্ড-ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

প্রতিদিনের ব্যস্ত জীবনে সকল খেলা দেখা সম্ভব নয়। তাই আপনাকে আপনার সময় ও পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি। কোথায় কী খেলা হচ্ছে তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউলটি দেখে নিন। ঠিক করে ফেলুন কখন কোন খেলায় আপনার নজর থাকবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে। একইদিনে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ভারত-শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এছাড়া কারাবাও কাপে আর্সেনাল মাঠে নামবে।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–খুলনা

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

ময়মনসিংহ–চট্টগ্রাম

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

ঢাকা–রাজশাহী

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

রংপুর–বরিশাল

আরও পড়ুন: স্টার্কের ছয়ে দক্ষিণ আফ্রিকা চাপে, দিনের শেষে অলআউট

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

৩য় টি–টোয়েন্টি

নিউজিল্যান্ড–ভারত

বেলা ১টা, সনি স্পোর্টস ১ ও ট্যাপম্যাড

আরও পড়ুন: মাদক ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা: মিলন এমপি

ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তান–শ্রীলঙ্কা

বেলা ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড

কেপটাউন টেস্ট : ১ম দিন

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে শেষ মুহূর্তের গোলে ফারইস্টকে হারাল ড্যাফোডিল

দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া

বেলা ২–৩০ মি., ট্যাপম্যাড

কারাবাও কাপ

ফ্লিটউড টাউন–আর্সেনাল

আরও পড়ুন: পেশাদার গলফে মিডিয়া পার্টনার হল ‘গলফ মিডিয়া’

রাত ২টা, ফ্যানকোড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গার পাচুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রনেতা আরব, বিএনপির শীর্ষ নেতাদের কাছে দোয়া কামনা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০১ এম


আলফাডাঙ্গার পাচুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রনেতা আরব, বিএনপির শীর্ষ নেতাদের কাছে দোয়া কামনা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরব উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের আন্তরিক ভালোবাসা ও দোয়া কামনা করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় নিজের রাজনৈতিক পথচলায় দলের জ্যেষ্ঠ নেতাদের দিকনির্দেশনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন আরিফুজ্জামান আরব।

আরিফুজ্জামান আরব উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাবীব এবং ছাত্রনেতা আল আমিন হোসেন।

সাক্ষাৎকালে আরিফুজ্জামান আরব বলেন, আমি পাচুড়িয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাঁদের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই আমার লক্ষ্য। এ পথচলায় দলের জ্যেষ্ঠ নেতাদের আন্তরিক ভালোবাসা, দিকনির্দেশনা ও দোয়া কামনা করছি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু বলেন, রাজনীতিতে মানুষের আস্থা অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের পাশে থেকে তাঁদের সমস্যা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করতে হবে। দলীয় নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে কাজ করা প্রয়োজন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, “দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাই রাজনৈতিক কর্মীদের দায়িত্ব।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা পারস্পরিক সৌহার্দ্য, দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততার বিষয়ে মতবিনিময় করেন। পাচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আরিফুজ্জামান আরবের এ সৌজন্য সাক্ষাৎ তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হৃদয় ভেঙে ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০২ এম


হৃদয় ভেঙে ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে এবারের ব্যালন ডি’অর অর্জন করেছেন ইংল্যান্ডের অধিনায়ক এবং বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অসাধারণ গোল করার দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার তার হাতে উঠেছে।

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে একটি জমকালো অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো যখন বিজয়ীর নাম লেখা কাগজটি বের করেন, তখন অনুষ্ঠানস্থলে উচ্ছ্বাস শুরু হয়। কেইনের নাম ঘোষণার পর পুরো মিলনায়তন ‘হ্যারি, হ্যারি’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে।

পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত কেইন বলেন, ‘বাহ, বাহ, বাহ। আমি প্রায় বাক্যহারা। লন্ডনে এই আয়োজনটি হওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে। আজকের রাতটি যেন আমার জন্য শুভ সংকেত নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমি বুঝতে পারছি, এ বছর বিজয়ী নির্বাচন করা নিশ্চয়ই বেশ কঠিন ছিল।’

তিনি আরও বলেন, ‘আজকের রাতে এই হলে অনেক বিশ্বমানের খেলোয়াড় উপস্থিত আছেন। সব বিজয়ী ও মনোনীতকে অভিনন্দন। জেদ ও কঠোর পরিশ্রম যে সত্যিই সাফল্য এনে দিতে পারে, আজ সেটিই ফুটে উঠেছে।’

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৭৩টি গোল করেছেন কেইন। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পরেও গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই ইংলিশ স্ট্রাইকার। জার্মান ক্লাবটির হয়ে ১৫৮ ম্যাচে তার গোল সংখ্যা ১৫৬টি।

বুন্দেসলিগায় টানা তিন মৌসুম সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি ২০২৫-২৬ মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এসব সাফল্য তাকে ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে রেখেছে।

জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে ইংল্যান্ডের অন্যতম সেরা সাফল্য অর্জনের পথে তিনি ভূমিকা রেখেছেন। টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসর শেষ করার পাশাপাশি দলকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতিয়ে ব্রোঞ্জ পদক জেতাতে সহায়তা করেন কেইন।

সব মিলিয়ে গোলের ধারাবাহিকতা, ব্যক্তিগত নৈপুণ্য ও দলের সাফল্যে অবদানের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করলেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘অর্ণব’, আঘাত হানবে বুধবার?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০২ এম


অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘অর্ণব’, আঘাত হানবে বুধবার?

মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব গত ১২ ঘণ্টায় ব্যাপক শক্তি অর্জন করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে (Very Severe Cyclonic Storm) পরিণত হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচোয়ানের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানান।

ঘূর্ণিঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। ঘূর্ণিঝড়টির চারপাশে ২৮ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের দিকে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বনিম্ন চাপ ৯৭২ মিলিবার রেকর্ড করা হয়েছে।

পলাশ জানান, আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার জিপিএম নামক কৃত্রিম ভূ-উপগ্রহ এবং জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ, ঘূর্ণিঝড় অর্ণব আজ মঙ্গলবার সর্বোচ্চ শক্তি অর্জন করার আশংকা করা যাচ্ছে। এটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় (Extremely Severe Cyclonic Storm) হিসাবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যখন বাতাসের গতিবেগ ১৮৫ কিলোমিটার থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। দমকা হাওয়াসহ যা ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশংকা করা হচ্ছে।

বুধবার সকাল ৬টার পর থেকে রাতের মধ্যে ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে ভারতের স্থলভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে। উপকূলে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড় (Very Severe Cyclonic Storm) হিসাবে আঘাত করার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আজ বৃষ্টি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০২ এম


ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আজ বৃষ্টি হতে পারে

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপান্তরিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে দেশের তিনটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর কারণে সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে।

ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস ঘণ্টায় ৬-১২ কিমি গতিতে প্রবাহিত হচ্ছে। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২ মিনিটে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%