ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

যুবদল কর্মী হত্যা মামলায় বিএনপি নেতা আজীবন বহিষ্কার


যুবদল কর্মী হত্যা মামলায় বিএনপি নেতা আজীবন বহিষ্কার

বরিশালের উজিরপুরের সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ছয় নম্বর আসামি বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লাকে আজীবন বহিষ্কার করা হয়েছে দলের পদ থেকে।

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাঞ্চন মোল্লাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: দিরাই বিএনপির প্রতিষ্ঠাকালীন গুরুত্বপূর্ণ সংগঠক আব্দুর শহিদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী পালিত

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এই কারণে তাকে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

উজিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

এদিকে, দলীয় সূত্রে জানা গেছে, মো. কাঞ্চন মোল্লা উজিরপুরের সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ছয় নম্বর এজাহারভুক্ত আসামি।

বহিষ্কারের বিষয়ে মো. কাঞ্চন মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে প্রশংসিত নেপালি তরুণী প্রকৃতি মল্লার হাতের লেখা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


বিশ্বজুড়ে প্রশংসিত নেপালি তরুণী প্রকৃতি মল্লার হাতের লেখা

ডিজিটাল যুগে, যখন শিশুদের একটি বড় অংশ কিবোর্ড ও স্মার্টফোনে লেখার প্রতি অভ্যস্ত হয়ে উঠছে, তখন নেপালের প্রকৃতি মল্লার অসাধারণ হাতের লেখা বিশ্বজুড়ে নজর কাড়ে। তাঁর স্কুলের একটি অ্যাসাইনমেন্টের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, অনেকেই প্রথমে সেটিকে কম্পিউটারে ছাপানো লেখা বলে মনে করেন। অক্ষরের নিখুঁত গঠন, শব্দের মধ্যে সমান ব্যবধান এবং প্রতিটি লাইনের সুশৃঙ্খল বিন্যাস লেখাটিকে প্রায় মুদ্রিত লেখার মতো করে তোলে।

২০১৭ সালে, যখন প্রকৃতি মল্লা অষ্টম শ্রেণিতে পড়ছিলেন, তখন তাঁর হাতের লেখার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তখন তাঁর বয়স ছিল ১৪ বছর। নেপালের ভক্তপুরের বিরেন্দ্র সৈনিক আবাসিক মহাবিদ্যালয়ে পড়ার সময় তাঁর এই বিশেষ দক্ষতা মানুষের নজরে আসে। সাধারণ একটি স্কুলের অ্যাসাইনমেন্টই তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তোলে।

প্রকৃতির হাতের লেখার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল প্রতিটি অক্ষরের আকার ও গঠনের ধারাবাহিকতা। পুরো পাতাজুড়ে অক্ষরগুলো প্রায় একই রকম দেখাত। শব্দের মধ্যকার দূরত্ব ও লাইনের বিন্যাসও ছিল অত্যন্ত সুশৃঙ্খল। ফলে অনেকেই বিস্ময় প্রকাশ করেন, এত নিখুঁত লেখা কলম দিয়ে হাতে লেখা সম্ভব কি না। কেউ কেউ এমন মন্তব্য করেন, তাঁর হাতের লেখাকে কম্পিউটারের ফন্টে রূপান্তর করা যেতে পারে।

প্রকৃতির এই দক্ষতা সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও প্রশংসা পেয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে, সংযুক্ত আরব আমিরাতের ৫১তম জাতীয় দিবস উপলক্ষে, দেশটির নেতৃত্ব ও জনগণের উদ্দেশে একটি অভিনন্দনপত্র লেখেন তিনি। নেপালে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস তাঁর এই উদ্যোগের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের সশস্ত্র বাহিনীর কাছ থেকেও হাতের লেখার জন্য সম্মাননা পেয়েছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকৃতির হাতের লেখাকে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর’ বলে বর্ণনা করা হলেও, এটি কোনো সর্বজনস্বীকৃত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাওয়া আনুষ্ঠানিক খেতাব নয়। বরং তাঁর লেখার অসাধারণ সৌন্দর্য ও পরিচ্ছন্নতার কারণেই এই পরিচিতি তৈরি হয়েছে।

প্রকৃতি মল্লার গল্প এমন এক সময়ে নতুন করে আলোচনায় এসেছে, যখন দৈনন্দিন যোগাযোগে হাতে লেখার পরিবর্তে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়ছে। কম্পিউটার ও স্মার্টফোনে দ্রুত লেখা সম্ভব হলেও, হাতে লেখার ক্ষেত্রে ব্যক্তিগত যত্ন, মনোযোগ ও অনুশীলনের ছাপ থাকে। তাঁর হাতের লেখা দেখিয়েছে, নিয়মিত চর্চা ও শৃঙ্খলার মাধ্যমে সাধারণ একটি দক্ষতাও বিশ্বজুড়ে মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা

নাটোরের নলডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা। সভাটি সোমবার (২৬ অক্টোবর) বেলা এগারোটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

সভায় উপজেলা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে মাদক নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, বাল্যবিবাহ বন্ধ, ভেজাল খাদ্য, রাস্তাঘাট পরিষ্কার ও দখল মুক্ত করার মতো বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ এসব বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল এবং নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গলাচিপায় পটকা বিস্ফোরণে কিশোর অমিতের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


গলাচিপায় পটকা বিস্ফোরণে কিশোর অমিতের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে পটকা ফোটানোর সময় ঘটে যাওয়া এক বিস্ফোরণে অমিত হাজারি (১৮) নামের এক কিশোরের বাম হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্ফোরণের ফলে তার হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।

আহত অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাসের একপর্যায়ে পটকা ফোটাতে গিয়ে অমিত গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল নোমান জানান, অমিতের হাতে ডিগ্লোভিং ইনজুরি হয়েছে। এতে হাতের ত্বক ও নরম টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ফলে তার হাতের অবস্থা গুরুতর। হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাসের সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক,

 

শেরপুরে অপহরণের পর ধর্ষণের মামলার প্রধান আসামি শরীফ হাসান (২৭) এবং চুরি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-১, জামালপুরের পৃথক আভিযানিক দল।
রবিবার (২৫ অক্টোবর) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শরীফ হাসানকে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাজার রোড এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪-এর প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, অপহরণের পর ধর্ষণের অভিযোগে শরীফ হাসানের বিরুদ্ধে শেরপুরের নালিতাবাড়ী থানায় মামলা রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট বিকেলে এক তরুণী বাড়ি থেকে পাশের বাড়িতে যাওয়ার সময় শরীফ ও তাঁর সহযোগীরা তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই তরুণী কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন। অজ্ঞাত স্থানে আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শেরপুরের শিশু ধর্ষণ প্রতিরোধ ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। আদালতের আদেশে গত ১২ অক্টোবর নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত হয়। এরপর থেকে শরীফ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন বলে প্রেস রিলিজে জানানো হয়।

পরবর্তী সময়ে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই দিনে রাত পৌনে ১০টার দিকে এসআরবি-১৪-এর অপর একটি আভিযানিক দল ঢাকার উত্তরা ইউনিটের সহায়তায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

প্রেস রিলিজের তথ্য অনুযায়ী, রফিকুল ইসলাম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঝাওরাপাড়া কাপাসিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি ভালুকা থানার ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারির একটি চুরি মামলায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%