ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পদ্মা ব্যারেজ বাস্তবায়নে উপকৃত হবে ২৬ জেলার ১৬৩ উপজেলা: পানিসম্পদ প্রতিমন্ত্রী


পদ্মা ব্যারেজ বাস্তবায়নে উপকৃত হবে ২৬ জেলার ১৬৩ উপজেলা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ২৮ জুন, ২০২৬ : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ বলেছেন যে, সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের ২৬ জেলার ১৬৩টি উপজেলা সরাসরি উপকৃত হবে। পাশাপাশি দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ তার সুফল ভোগ করবে।

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের কল্যাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। মাত্র চার মাসের মধ্যে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার একটি সাহসী ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা, খালকাটা কর্মসূচি সহ বিভিন্ন উদ্যোগ জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষা খাতে সরকারের উদ্যোগের প্রশংসা করে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষা খাতে প্রস্তাবিত বরাদ্দ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

পানিসম্পদ খাতের অগ্রাধিকার তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ফারাক্কা বাঁধ, পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজÑএই তিনটি বিষয় বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, ফারাক্কার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারের টেকনিক্যাল কমিটি কাজ করছে।

তিনি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পের প্রথম ধাপে ১৯ জেলার ১২০টি উপজেলা উপকৃত হবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ২৬ জেলার ১৬৩টি উপজেলা এবং দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ এর সুফল ভোগ করবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়েও সরকার এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অন্তত পাঁচটি জেলার কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি পঞ্চগড়কে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে পঞ্চগড় বাইপাস সড়ক নির্মাণ এবং দেবীগঞ্জে একটি এগ্রো জোন প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের লক্ষ্যে এসব প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে যাত্রা শুরু করল আঞ্চলিক ডাক জাদুঘর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


রাজশাহীতে যাত্রা শুরু করল আঞ্চলিক ডাক জাদুঘর

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে রাজশাহীতে আঞ্চলিক ডাক জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে রাজশাহীর ঘোড়ামারা প্রধান ডাকঘর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জাদুঘরটির।

দেশের ডাক বিভাগের দীর্ঘ ইতিহাস, বিরল ডাকটিকিট (স্ট্যাম্প), ঐতিহাসিক খাম, পোস্টাল সরঞ্জাম এবং ডাকসেবার বিবর্তনের নানা গুরুত্বপূর্ণ নিদর্শন জনসাধারণের জন্য উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রাজশাহী উত্তরাঞ্চলের জেনারেল পোস্টমাস্টার মাহবুব এবং বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উত্তরাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ফিলাটেলি অনুরাগী, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ডাক বিভাগের এই উদ্যোগটি দেশের ডাক ঐতিহ্য সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ডাক ব্যবস্থার গৌরবময় ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে জানা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্বশুরবাড়িতে স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


শ্বশুরবাড়িতে স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে এসে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী রাতুলকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্ত্রী রোজিনা খাতুন (১৮) বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৭ জুন) দিনগত রাত ২টার দিকে জীবননগর উপজেলার ষষ্ঠীতলা গ্রামে ঘটনাটি ঘটে। আহত রোজিনা খাতুন ষষ্ঠীতলা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। প্রায় এক বছর আগে সদর উপজেলার গড়াইটুপি গ্রামের বাসিন্দা রাতুলের সঙ্গে তার বিয়ে হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে রোজিনার ওপর তার স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। নির্যাতনের কারণে প্রায় দুই মাস আগে রোজিনা বাবার বাড়িতে চলে আসেন এবং সেখানে অবস্থান করছিলেন।

স্বজনরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় রাতুল শ্বশুরবাড়িতে আসেন। পরিবার সদস্যরা তাকে আপ্যায়ন করে রাতের বেলায় বাড়িতে থাকার ব্যবস্থা করেন। গভীর রাতে যখন পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল, রাতুল তখন ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত রোজিনার ওপর আকস্মিকভাবে হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। রোজিনার চিৎকার শুনে তার বাবা-মা ও আশপাশের লোকজন ছুটে এসে রাতুলকে আটক করেন। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে রাতুলকে হেফাজতে নেয়। আহত রোজিনাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোজিনার মা রেশমা খাতুন বলেন, "বিয়ের পর থেকেই আমার মেয়ের ওপর নির্যাতন চলছিল। শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।"

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসিব বলেন, "ভোর ৫টার দিকে আহত রোজিনাকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীখা করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর আঘাতের প্রকৃত মাত্রা সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।"

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, "অভিযুক্ত রাতুল পুলিশ হেফাজতে রয়েছে। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আহত রোজিনার সঙ্গে কথা বলেছে। এখনো পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে বিএনপিতে যোগ দিলেন এনসিপির দুই শতাধিক নেতা-কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


সাভারে বিএনপিতে যোগ দিলেন এনসিপির দুই শতাধিক নেতা-কর্মী

সাভারে জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেজুতি হোসাইনসহ দুই শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

এ উপলক্ষে সাভারের ব্যাংক কলোনিতে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডা. সালাউদ্দিন বাবু বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। যদি জুলাই যোদ্ধারা এ দলে যোগ দিতে চান, তবে তাদের স্বাগত জানানো হবে।

যোগদান করার পর সেজুতি হোসাইন জানান, এনসিপিতে কাজ করার সময় তাঁকে দলটির বিভিন্ন সিদ্ধান্তে হতাশা পেতে হয়েছে। তাঁর ভাষ্য অনুসারে, অনভিজ্ঞতা ও অভিজ্ঞতার অভাবের কারণে দলটি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির সময় তিনি নিজের সময়, অর্থ ও শ্রম দিয়ে দলকে সংগঠিত করার চেষ্টা করেছেন। কিন্তু পরবর্তীতে অনেক ক্ষেত্রে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাঁর অভিযোগ, টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া ও হঠাৎ করে নতুন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায়নি, যার ফলে মাঠপর্যায়ের কর্মীরা হতাশ হয়েছেন।

সেজুতি আরও বলেন, তিনি কোনো পদ-পদবির লোভে বিএনপিতে নেই। গণতন্ত্র ও ভোটাধিকারে বিশ্বাসের কারণে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান।

সংবর্ধনা অনুষ্ঠানে এনসিপি থেকে যোগ দেওয়া হেলেন জাহান রিফা এবং সুজন আহমেদও বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদী, পৌর বিএনপির সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে অভিযানে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ আটক ৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


মোহাম্মদপুরে অভিযানে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ আটক ৮

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বিদেশি অস্ত্র ও গুলির সঙ্গে।

র‌্যাব-২ রবিবার (২৮ জুন) এই তথ্য জানায় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।

এ বিষয়ে দুপুর আড়াইটায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বিস্তারিত জানাতে প্রস্তুত রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, মোহাম্মদপুর এলাকায় সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত একটি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ ৮ জনকে আটক করা হয়েছে। সংবাদ সন্মেলনে এ বিষয়ে আরেকটি বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি অস্ত্র এবং গুলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%