ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে : শিক্ষামন্ত্রী


দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে : শিক্ষামন্ত্রী

দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসে শতভাগ বেতন-ভাতা প্রদান করে।

রবিবার, জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে দেশের ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। সরকারের পক্ষ থেকে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসে শতভাগ বেতন এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে ৬৫ বছরের নারীর মৃত্যু

এপ্রিল মাসে ১ লাখ ৯১ হাজার ২৩১ জন শিক্ষক-কর্মচারীকে যথাক্রমে বেতন-ভাতা প্রদান করা হয়েছে। সরকার মাদ্রাসাসমূহের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প এবং পরিচালন বাজেটের আওতায় কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তির সহায়তায় শিক্ষাদানের উদ্দেশ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপিত হচ্ছে বলেও তিনি জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার মাদ্রাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে।

মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষাই নয়, বরং বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। ইতোমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত একটি বিশেষ কমিটি মাদ্রাসার কারিকুলাম যুগোপযোগী করার লক্ষ্যে কাজ শুরু করেছে।

আরও পড়ুন: রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বিদ্যমান এমপিওভুক্ত ও সরকারি মাদ্রাসাসমূহের কারিকুলাম এবং শিক্ষার গুণগতমান ও শিক্ষা কার্যক্রমের সার্বিক চিত্র বিশ্লেষণ করা হবে এবং আগামীতে মাদ্রাসা সরকারিকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও এহছানুল হক মিলন জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই : সংসদে শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই : সংসদে শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম অধিবেশনের ষষ্ঠতম দিন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের সহকারী শিক্ষক পদ সৃষ্টির বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জামায়াতের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম জানতে চান, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেই বিতর্কিত সহকারী শিক্ষক সংগীত পদটি সৃষ্টি করা হয়েছে; তার বর্তমান অবস্থা কী?

জবাবে মন্ত্রী লিখিত উত্তরে সংসদকে জানান, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক পদটি সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে।

মো. নূরুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যমান দুই শিফটের বিদ্যালয়ে পর্যায়ক্রমে এক শিফটে রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার মানসিক চাপ কমাতে আনন্দময় শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী(৪০) পুলিসের দ্বারা গ্রেফতার হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া নির্মল চৌধুরী সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাসস্থান উপজেলা সদরে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার দায়ে মামলা রয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম গ্রেফতারের ঘটনাটি নিশ্চিত করেছেন। উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহারের অন্তর্ভুক্ত ১৫ নম্বর আসামি হিসেবে ছিলেন নির্মল চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশিদের জন্য আমিরাতের চাকরির বাজার সহজ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


বাংলাদেশিদের জন্য আমিরাতের চাকরির বাজার সহজ হচ্ছে

বাংলাদেশিদের জন্য সুখবর এসেছে, যাঁরা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজ করতে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় সদ্য ওয়ার্ক পারমিট ব্যবস্থা সহজ ও দ্রুত করতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করেছে।

নতুন এই উদ্যোগের ফলে, বিদেশি কর্মী নিয়োগ, ভিসা প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থান অনুমোদন আগের তুলনায় কম সময় ও কম জটিলতা নিয়ে সম্পন্ন করতে সক্ষম হবে। মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় ৮ জুন ওয়ার্ক পারমিট ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে। নতুন উদ্যোগের মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগ, ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হবে, কর্তৃপক্ষ জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক জটিলতা কমানোর, অপ্রয়োজনীয় কাগজপত্রের ব্যবহার হ্রাস এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে নিয়োগকর্তা ও কর্মীদের জন্য আরো সুবিধাজনক পরিবেশ তৈরি করা হচ্ছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়া আগামীতে আরো গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন ব্যবস্থার অধীনে, অনেক ক্ষেত্রে সহায়ক নথি জমার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। কিছু পারমিটের জন্য প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। তার সঙ্গে একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে, অধিকাংশ আবেদন ও অনুমোদন প্রক্রিয়া এখন অনলাইনে সম্পন্ন করা যাবে।

বর্তমানে আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে বিদেশ থেকে কর্মী নিয়োগ, চাকরি পরিবর্তন, পার্ট-টাইম চাকরি, ফ্রিল্যান্সিং, শিক্ষার্থী কর্মসংস্থান, গোল্ডেন ভিসাধারীদের জন্য কাজের অনুমতি এবং গৃহকর্মীদের জন্য বিশেষ পারমিট উল্লেখযোগ্য।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন সংস্কার বাংলাদেশি কর্মীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ আমিরাতে নির্মাণ, সেবা, পরিবহন, প্রযুক্তি ও গৃহস্থালি খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। সহজতর ওয়ার্ক পারমিট ব্যবস্থা নতুন কর্মীদের জন্য চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়াকে উৎসাহিত করবে।

মানবসম্পদ মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগটি বেসরকারি খাতের টেকসই উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং আধুনিক ও প্রতিযোগিতামূলক শ্রমবাজার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা

চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে কূটনৈতিকভাবে জোড়ালে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে তেহরানের সঙ্গে নতুন চুক্তির গ্রহণযোগ্যতা এবং সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে কোনো চুক্তি হলে তা ২০১৫ সালে তার মধ্যস্থতায় হওয়া জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ-এর চেয়ে ‘উল্লেখযোগ্যভাবে ভিন্ন বা উন্নত হবে, এমন সম্ভাবনা নেই।

ওবামা এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যে চুক্তিটি হবে, তা যে আমাদের প্রথম চুক্তির চেয়ে উল্লেখযোগ্যভাবে ভিন্ন বা উন্নত হবে, এমন সম্ভাবনা সন্দেহজনক। এই চুক্তিটি নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছিলাম। যুক্তরাষ্ট্র তা থেকে বেরিয়ে আসার আগে পর্যন্ত এই চুক্তিটি কার্যকর ছিল।

জেসিপিওএ-এর সাধারণ রূপরেখা ছিল, ইরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সীমিত করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর সর্বোচ্চ সীমা নির্ধারণ করবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের তার স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেবে। এর বিনিময়ে ইরানের তেল সম্পদের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং জব্দকৃত শত শত কোটি ডলারের সম্পদ অবমুক্ত করা হবে। এই চুক্তিটি আন্তর্জাতিক সমর্থন পেলেও, স্বাক্ষরের সময় যুক্তরাষ্ট্রে এটি বিতর্কিত ছিল।

ওবামা আরও বলেন, তিনি আশা করেন চুক্তি হলে বোমাবর্ষণ বন্ধ হবে এবং যুদ্ধের ফলে সাধারণ মানুষ আর দুর্ভোগ পোহাবে না। এরপর তিনি সমস্যার অধিকাংশ সমাধানের জন্য সামরিক পদক্ষেপের চেয়ে কূটনীতিকে একটি পছন্দের পথ হিসেবে চিহ্নিত করেন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আমরা কেবল জোরজবরদস্তি বা বোমাবর্ষণের মাধ্যমে সমাধানে পৌঁছতে পারি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট আহ্বান জানান, কূটনীতি অন্বেষণে সময় নিতে হবে এবং এমন চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে হবে, যা সমস্যার শতভাগ সমাধান না করলেও, যুদ্ধে যাওয়ার প্রয়োজনীয়তা এড়িয়ে সমস্যার ৮০ বা ৯০ শতাংশ সমাধান করবে।

ওবামা বলেন, আপনারা হয়তো ভাববেন যে আমরা এতদিনে এই শিক্ষাটা পেয়ে গেছি, তবে মনে হচ্ছে প্রায়শই আমাদের এই শিক্ষাটা আবার নতুন করে শিখতে হয়।

এদিকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা স্থগিত রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। একজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খসড়া সমঝোতা স্মারকের বিস্তারিত জানিয়ে বলেন, এর অধীনে তেহরান পারমাণবিক অস্ত্র উৎপাদন বা অর্জন না করতে এবং দেশের অভ্যন্তরে থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে সম্মত হবে। আগামী ৬০ দিনের মধ্যে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন।

ওই কর্মকর্তার মতে, এর বিনিময়ে ওয়াশিংটন সরাসরি অর্থ হস্তান্তর এবং আর্থিক ঋণ সুবিধার মাধ্যমে ইরানের জব্দকৃত ২৫ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে। যদিও এ বিষয়ে ইরান কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: গাল্ফ নিউজ, সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%