১০:৫৪ পি.এম
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ভোলায় আনন্দের জোয়ার বইছে। তার মন্ত্রী হবার খবরে দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
শুক্রবার বিকালে ব্যারিস্টার পার্থ মন্ত্রী হচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়ার পরে ভোলা শহরসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং একে অপরকে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও পার্থকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, ভোলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জেলার একজন যোগ্য ও জনপ্রিয় নেতার জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসা। ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ার ফলে ভোলার মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। বিশেষ করে জেলার বিভিন্ন সমস্যা যেমন যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন, জলাবদ্ধতা, বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য বিষয় সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করেন তারা।
আরও পড়ুন: শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম: হামে এখন পর্যন্ত মৃত্যু ৪
উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আন্দালিভ রহমান পার্থ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন