ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থীদের প্রাইমারিতে অংশ নেবেন না এদুয়ার ফিলিপ


ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থীদের প্রাইমারিতে অংশ নেবেন না এদুয়ার ফিলিপ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডান ও বামপন্থীদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে মধ্য-ডানপন্থীদের একক প্রার্থী নির্বাচনের জন্য প্রস্তাবিত প্রাইমারিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী এদুয়ার ফিলিপ।

এটি সংবাদ সংস্থা এএফপি’র মাধ্যমে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর অধীনে দায়িত্ব পালন করেছেন। তিনি মধ্য-ডানপন্থী দল হরাইজনসের প্রার্থী হিসেবে পরিচিত। জনমত জরিপে তিনি মধ্য-ডানপন্থী অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রয়েছেন।

রোববার সন্ধ্যায় ফ্রান্সের টিএফ১ টেলিভিশনের সংবাদ অনুষ্ঠানে ফিলিপ মধ্য-ডানপন্থীদের একক প্রেসিডেন্ট প্রার্থী নির্ধারণের জন্য প্রস্তাবিত প্রাইমারিতে অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করেন।

আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

তিনি মন্তব্য করেন, ‘আমার মনে হয় না এই প্রাইমারি নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে।’ তার মতে, এ ধরনের উদ্যোগ কেবল ‘বিভক্তি ও বিভ্রান্তি’ সৃষ্টি করবে।

ফিলিপ আরও বলেন, বিভিন্ন প্রার্থীকে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান নির্ধারণ করতে হবে।

তার এই বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত পাওয়া গেছে যে, জনমত জরিপে পিছিয়ে থাকা প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে মধ্য-ডানপন্থীদের অপেক্ষাকৃত শক্তিশালী প্রার্থীদের জয়ের পথ সহজ করতে পারেন।

এর আগে গত সপ্তাহে মধ্য-ডানপন্থী আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ও মাখোঁ সরকারের সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল একক প্রার্থী বাছাইয়ের জন্য প্রাইমারি নির্বাচনের প্রস্তাব দেন।

আরও পড়ুন: জামায়াতে ইসলামী সম্পর্কে টিআইবির প্রতিবেদনে অসত্য তথ্যের নিন্দা মিয়া গোলাম পরওয়ারের

এদিকে, জনমত জরিপে বর্তমানে কট্টর ডানপন্থী ন্যাশনাল র‌্যালি দলের নেতা মেরিন ল্য পেন এগিয়ে রয়েছেন। অন্যদিকে, কট্টর বামপন্থী ফ্রান্স আনবোড দলের প্রবীণ নেতা জঁ-লুক মেলানশোঁও জনমত জরিপে ভালো অবস্থানে আছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট আগামী বছর ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে চূড়ান্ত পর্বের ভোট হবে ২ মে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেনজেন ভিসার আবেদন বন্ধ করেছে সুইডিশ দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


শেনজেন ভিসার আবেদন বন্ধ করেছে সুইডিশ দূতাবাস

ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল এবং আবেদন সংক্রান্ত যেকোনো বিষয়ে যোগাযোগ করতে হবে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে।

সোমবার (২ নভেম্বর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ আর করছে না। এর ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট আবেদন সংক্রান্ত বিষয় এবং অন্যান্য সম্পর্কিত প্রশ্নের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।

এতে আরও বলা হয়েছে, শেনজেন ভিসা বিষয়ে কোনো নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার জন্য দূতাবাসের অনুমোদন নেই। তাই আবেদনকারী এবং স্পন্সরদের সব প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

দূতাবাস আবেদনকারী ও সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

আন্তর্জাতিক ডেস্ক

 বাকেরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

বরিশালের বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হওয়ার দাবি করেছেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ইমরান। এ ঘটনায় তিনি ও তাঁর তিন সহযোগী রাজনৈতিক অভিভাবকসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চামটা বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আসাদুজ্জামান খান ইমরান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল খান, হানিফ শিকদার ও আল-আমিন খান।

লিখিত বক্তব্যে আসাদুজ্জামান খান ইমরান বলেন, তিনিসহ তার সহযোগীরা বিগত ১৭ বছর ধরে বিএনপির দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি ও তাঁর সহযোগীরা একাধিক মামলার আসামি হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাদকবিরোধী অভিযানের প্রতি সমর্থন জানিয়ে তাঁরা এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ৩০ অক্টোবর রাত ৭টার দিকে চামটা বাজারে পশ্চিম কৃষ্ণনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেনকে এলাকায় মাদক ব্যবসা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ জানান তাঁরা। এ সময় সোহাগ হোসেন তাঁদের হুমকি দেন বলে দাবি করেন ইমরান।

ইমরানের অভিযোগ, সোহাগ হোসেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজীর বাসার কেয়ারটেকার। পরদিন ৩১ অক্টোবর সোহেল ফরাজীর সহযোগিতায় সোহাগ হোসেন বাকেরগঞ্জ থানায় গিয়ে তাঁদের চারজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৬৮৬। তাঁদের দাবি, ওই জিডিতে মিথ্যা ও সাজানো অভিযোগ উপস্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান ইমরান বলেন, দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করার পর এখন মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে একজন কথিত মাদক ব্যবসায়ীর অভিযোগে বিবাদী হতে হয়েছে। বিষয়টি তাঁদের জন্য অত্যন্ত দুঃখজনক।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁদের রাজনৈতিক অভিভাবক বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান ইমরান, উজ্জ্বল খান, হানিফ শিকদার ও আল-আমিন খানসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় গাঁজাসহ আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


পূর্বধলায় গাঁজাসহ আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) পূর্বধলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার ভিকুনিয়া এলাকা থেকে জামাল মিয়া (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি তাঁকে মদ্যপ অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

আটক জামাল মিয়া উপজেলার ভিকুনিয়া গ্রামের মৃত শহীদ আলী ও আনোয়ারা বেগমের ছেলে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) ২০২৭–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক ইফতেখার হোসাইন।

ইফতেখার হোসাইন পূর্ববর্তী কমিটিতে প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রায় ১১ বছর ধরে নোবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা দপ্তরে কর্মরত রয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাংবাদিকতা ও জনসংযোগে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে তার। ভারতের এমসিআর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে জনসংযোগ ও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে তিনি পূর্ণ অর্থায়নে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এ ছাড়া তিনি জাতীয় সংবাদপত্রে বিভিন্ন বিষয়ে নিয়মিত কলাম ও ফিচার লেখেন।

গত ১৬ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় ২০২৭–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মো. আবুল কাসেম শিখদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন (সুমন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী)।

 ২০২৭–২০২৮ মেয়াদের জন্য ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য পদধারী হলেন সিনিয়র সহসভাপতি রফিকুল ইমলাম পান্না (ঢাকা বিশ্ববিদ্যালয়), সহসভাপতি মোহাম্মদ আলী (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) ও মো. নজরুল ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান (চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়) ও মো. সাইফুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমিন খান (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক ফরহাদ রহমান সরকার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সালমান সাদেকীন চয়ন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস) এবং ক্রীড়া সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।

এ ছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মো. বশিরুল ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), গোলাম মর্তুজা (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কামরুন নাহার (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), খাদেমুল ইসলাম (হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. সাহেদ হাসান (ইসলামী বিশ্ববিদ্যালয়), খন্দকার মোয়াজ্জেম হোসেন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), আবু সালেহ মুহাম্মদ মূসা (ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়) এবং ফররুখ মাহমুদ (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

উল্লেখ্য, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কর্মকর্তাদের মধ্যে পেশাগত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং জনসংযোগ কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে ২০২০ সালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) প্রতিষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%