০৮:০৫ এম
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এই হত্যাকাণ্ডটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে।
নিহত সায়েদ মিয়া চারগাঁও গ্রামের আমজদ মিয়ার পুত্র। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সায়েদ মিয়া একজন মুরগি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো তিনি হরহরিয়া গ্রামের লাল টিলা এলাকায় অবস্থিত তার খামার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর, কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন