ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে


শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

মানুষ বিভিন্ন প্রয়োজনের জন্য বিভিন্ন সময়ে দোকানপাট এবং মার্কেটে যায়। কিন্তু যদি তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখা যায় যে দোকানপাট বন্ধ, তাহলে সেই সময় এবং পরিশ্রম সবই বিফলে যাবে। তাই শনিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া যাক।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

শহরের বিভিন্ন এলাকা যেমন শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুলে দোকানপাট বন্ধ থাকবে।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

যেসব মার্কেট বন্ধ থাকবে

এছাড়া ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানশনও বন্ধ থাকবে।

যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে

শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পালন করে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে।

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল নাসরকে জিতিয়ে রোনালদোর ‘৯৭৮’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৯ এম


আল নাসরকে জিতিয়ে রোনালদোর ‘৯৭৮’

সৌদি প্রো লিগে নিজেদের মাঠে পিছিয়ে পড়ার পরও অসাধারণ কামব্যাক করে জয় অর্জন করেছে আল নাসর। এই ম্যাচে জয়ী গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে আল তাউনকে ২-১ গোলে পরাজিত করে আল নাসর। সফরকারী দলের খেলোয়াড়রা একাদশ মিনিটে এগিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরান সামু কস্তা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে রোনালদো জয়সূচক গোলটি করেন। বক্সের ভেতর থেকে আল নাসরের মোহামেদ সিমাকানের শট লক্ষ্যবস্তুতে ছিল, কাছ থেকে পা দিয়ে বলটি জালে পাঠান রোনালদো।

এক হাজার ক্যারিয়ার গোলের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। এছাড়া সৌদি প্রো লিগে তিন ম্যাচ খেলে রোনালদোর গোল সংখ্যা হলো দুটি। ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়াল ৯৭৮টি।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আল নাসর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালে খালি পেটে জিরা পানি পান করলে মিলতে পারে যেসব উপকারিতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২২ এম


সকালে খালি পেটে জিরা পানি পান করলে মিলতে পারে যেসব উপকারিতা

ভেষজ মসলার মধ্যে বিভিন্ন গুণাবলী বিদ্যমান। এর মধ্যে জিরা অন্যতম। সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করার অভ্যাসটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সহজলভ্য এই পানীয়টি শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী। নিয়মিত জিরা ভেজানো পানি পান করলে শরীরের অভ্যন্তরে ইতিবাচক পরিবর্তন শুরু হয়। আসুন, সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানি।

হজমশক্তি বাড়াতে সহায়ক

জিরা পানি হজম প্রক্রিয়াকে সক্রিয় করতে সহায়তা করতে পারে। সকালে খালি পেটে এটি পান করলে পাকস্থলীতে হজমে সহায়ক রসের নিঃসরণ বৃদ্ধি পেতে পারে, যা খাবারকে সহজে হজম করতে সহায়তা করে।

গ্যাস ও পেট ফাঁপা কমায়

গ্যাস, অম্বল বা পেট ফাঁপার সমস্যায় ভোগা অনেকের জন্য নিয়মিত পরিমিত পরিমাণে জিরা পানি পান করা কিছুটা উপকারে আসতে পারে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

জিরা পানি শরীরের বিপাকক্রিয়া সচল রাখতে সহায়তা করে। ফলে ক্যালরি পোড়ানোর প্রক্রিয়া কিছুটা সক্রিয় হয়, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

জিরায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

শরীরকে সতেজ রাখতে সহায্য করে

দিনের শুরুতে এক গ্লাস জিরা পানি পান করলে শরীরকে চাঙা ও সতেজ অনুভব করতে সহায়তা করে। এটি সারাদিনের কর্মক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

পানিশূন্যতা দূর করতে পারে

রাতের ঘুমের পর শরীরে পানির ঘাটতি তৈরি হয়। সকালে জিরা পানি পান করলে শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা করে এবং শরীরকে আর্দ্র রাখতে সহায়তা করে।

ত্বকের জন্য উপকারী

জিরায় থাকা উপকারী উপাদান ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সহায়তা করে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে এটি ত্বকের যত্নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করতে সহায়ক জিরা পানি শরীরের স্বাভাবিক পরিশোধন প্রক্রিয়ায় সহায়তা করে বলে অনেকের ধারণা রয়েছে। ফলে শরীর হালকা ও স্বস্তিদায়ক অনুভূত হতে পারে।

তবে অতিরিক্ত জিরা পানি পান করা উচিত নয়। এতে বুক জ্বালা করতে পারে। দীর্ঘমেয়াদি অসুস্থতা বা নিয়মিত ওষুধ সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে জিরা পানি পান করাই নিরাপদ।

সূত্র : আনন্দবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ কেজি ওজন বেড়েছে, সন্তানের অপেক্ষায় সমান্থা! মাতৃত্ব উপভোগ করছেন? কী জানালেন অভিনেত্রী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ এম


১১ কেজি ওজন বেড়েছে, সন্তানের অপেক্ষায় সমান্থা! মাতৃত্ব উপভোগ  করছেন? কী জানালেন অভিনেত্রী?

সমান্থা এবং তাঁর স্বামী রাজ নিদিমুরু তাঁদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মা হওয়ার ইচ্ছা তাঁর ছিল।

অন্তঃসত্ত্বা হওয়ার সময়কালটি উপভোগ করছেন তেলুগু অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। পাশাপাশি, মাতৃত্বের বিভিন্ন অভিজ্ঞতা শোনার সুযোগও পেয়েছেন।

এক অনুরাগী মন্তব্য করেছেন, তাঁর ওজন বৃদ্ধি পাচ্ছে। উত্তরে নিজের একটি ছবি শেয়ার করে সমান্থা লিখেছেন, “আমিও বুঝতে পারছি। ইতিমধ্যে ১১ কেজি বেড়ে গিয়েছে।” অন্য এক অনুরাগী সমান্থার সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে লিখেছেন, এই সময়ে মেজাজ কেমন থাকে। তিনি উল্লেখ করেছেন, “অনেক সময় একটি কথা বলতে শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত কী বলতে চাইছি, নিজেই বুঝতে পারি না।” উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, তিনিও এই অবস্থাগুলি অনুভব করছেন। তাই সন্তানের আগমনের জন্য তিনি আর অপেক্ষা করতে পারছেন না।

আরেকজন নতুন মা তাঁর অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, সারাদিন সন্তানকে খাওয়ানো, ঢেঁকুর তোলানো, কোলে নিয়ে দোলানো, একই কাজের পুনরাবৃত্তি করে চলেছেন। সমান্থা তাঁর কথার উত্তরে লিখেছেন, “শুনেই মনে হচ্ছে, এটা আসলে ২৪ ঘণ্টার চাকরি!”

মাতৃত্ব নিয়ে সমান্থার স্বীকারোক্তি, “ভাবিনি এই পুরো বিষয়টার জন্য আমার নিজেকে এতটা ক্ষমতাশালী মনে হবে। আগে ভেবেছিলাম, বেশির ভাগ সময়েই হয়তো ভীষণ চাপে থাকব। কিন্তু তা হয়নি।” এক অনুরাগী সরাসরি প্রশ্ন করেছেন, “এই সময়টা কি উপভোগ করছেন?” অভিনেত্রীর উত্তর, “মন থেকে পুরোপুরি উপভোগ করছি।”

সমান্থা এবং তাঁর স্বামী রাজ নিদিমুরু তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বহু দিন ধরেই মা হতে চেয়েছেন তিনি।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিয়মিত জিমে শারীরচর্চা করছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের শারীরচর্চার ছবি ও ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, “এই সময়ে শারীরচর্চার ধরনটা একটু বদলে গিয়েছে। আরও জোর দেওয়ার বদলে এখন শরীরের কথা আরও মন দিয়ে শোনা জরুরি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষের মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৭ এম


ঘুষের মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

ইকুয়েডরের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি লেনিন মোরেনোকে দোষী সাব্যস্ত করে আদালত পাঁচ বছরের কারাদণ্ডের শাস্তি প্রদান করেছে। একই সাথে, তার জন্য ভবিষ্যতে যেকোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ইকুয়েডরের একটি আদালত এই রায় ঘোষণা করে।

মোরেনোর পাশাপাশি তার স্ত্রী, কন্যা, দুই ভাই, ভাবি এবং ইকুয়েডরে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত কাই রুঙ্গুওকে এই দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০১৬ সালে চালু হওয়া বিতর্কিত ‘কোকা-কোডো সিনক্লেয়ার’ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সাথে জড়িত চীনা প্রতিষ্ঠান ‘সিনোহাইড্রো’ ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ৭৬.১ মিলিয়ন (৭ কোটি ৬১ লাখ) ডলার ঘুষ প্রদান করেছে। তদন্তে দেখা যায়, ভুয়া পরামর্শক চুক্তি, বিদেশের ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স হ্যাভেনের ভুয়া কোম্পানির মাধ্যমে এই ঘুষের অর্থ লেনদেন করা হয়েছিল।

২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে মোরেনো এবং তার পরিবার অন্তত ১০ লাখ ডলারের বেশি অর্থ সরাসরি পেয়েছিলেন।

বিচার চলাকালে ট্রাইব্যুনালের প্রধান বিচারক ম্যানুয়েল ক্যাব্রেরা জানান, মোরেনোর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা ঘুষ গ্রহণের অভিযোগ শতভাগ প্রমাণিত হয়েছে। আদালত মোরেনোর স্ত্রী, কন্যা এবং ভাই-ভাবীদের দুই বছর ছয় মাসের কারাদণ্ড এবং চীনের সাবেক রাষ্ট্রদূতকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মোরেনো শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

বিচার মুখোমুখি হতে প্যারাগুয়ে থেকে দেশে ফিরে আসা এই নেতা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এই প্রকল্প চুক্তি বা তদারকির সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না এবং প্রসিকিউশন ভুল ব্যক্তিদের বাদ দিয়ে তাকে নিশানা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%