ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বায়তুল মোকাররমে জমিয়তের বিক্ষোভ: ফ্যাসিবাদের বিচার কার্যকরসহ চার দাবি


বায়তুল মোকাররমে জমিয়তের বিক্ষোভ: ফ্যাসিবাদের বিচার কার্যকরসহ চার দাবি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে এই মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবারবাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

মাওলানা আবদুর রব ইউসুফী এ সময় বলেন, "দেশের জনগণ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও নৈরাজ্যের শিকার। এসব অপকর্ম বন্ধ করে জনগণের জানমাল, ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।" তিনি আরও বলেন, "একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত হত্যাকা-, নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু বিচার করে তা কার্যকর করতে হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দ্রুত সময়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। আমরা শুধু দাওয়াত খাওয়ার জন্য ভারতে যাব না।"

মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া বলেন, "গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণের ক্রয়ক্ষমতা ও আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ করতে হবে।" তিনি উল্লেখ করেন, "জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।"

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

বক্তারা বলেন, "জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের কিছু হলে এ দেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। তার দাঁতভাঙ্গা জবাব দেবে।" তারা আরও জানান, "এদেশের ইসলামপ্রিয় জনতার আস্থাশীল ব্যক্তিত্ব মুফতি আব্দুল মালেকের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না।"

সভাপতির বক্তব্যে মুফতি মকবুল হোসাইন কাসেমী দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতি জোর দাবি জানান।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে এবং উত্তরের সাধারণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ কাসেমী ও দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বিন ইয়ামিনের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা রাশেদ ইলিয়াস, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা আবদুল্লাহ আল ফারুক, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মুবাশ্বির হোসাইন, মাওলানা গাজী আহমদ আবদুল্লাহ মুসা, মাওলানা মাঈনুদ্দিন মানিক, ছাত্র জমিয়ত সভাপতি রিদওয়ান মাযহারী ও সাআদ বিন জাকির প্রমুখ।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু সংক্রমণে দেশের মধ্যে পিরোজপুর জেলা শীর্ষে, আক্রান্ত ৩৫০০ জন ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৭ এম


ডেঙ্গু সংক্রমণে দেশের মধ্যে পিরোজপুর জেলা শীর্ষে, আক্রান্ত ৩৫০০ জন ছাড়িয়েছে

বাংলাদেশের মধ্যে ডেঙ্গু সংক্রমণে পিরোজপুর জেলা শীর্ষ অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পিরোজপুর জেলা হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭২ জন রোগী ভর্তি হয়েছে। জানুয়ারি মাস থেকে আক্রান্তের সংখ্যা ৩৫০০ জনের বেশি হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সচেতনতার অভাবের কারণে পুরো জেলায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

জেলায় গত ২৪ ঘণ্টায় ৭২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। পিরোজপুর জেলা হাসপাতালে ২৪ জনসহ মোট ৭২ জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের ফ্লোরে পর্যাপ্ত জায়গা না থাকায় ডেঙ্গু কর্নারে চাপাচাপি করে ডেঙ্গু ও সাধারণ রোগীদের রাখা হচ্ছে। জেলা হাসপাতালে রোগীর সংখ্যা ধারণক্ষমতার চারগুণ বেড়ে গেছে। বাধ্য হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের দ্বিতীয় তলায় ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় শতাধিক রোগী ভর্তি রয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলা হাসপাতালে ২৪ জন, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রোগী ভর্তি রয়েছে।

স্থানীয়দের মতে, পিরোজপুরে ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়ে পড়ার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন সচেতনতা নেই। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং বেপরোয়া জীবনযাপন এসবই ডেঙ্গুর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি রোগী সাদমান জানান, "আমি তিন দিন ধরে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি রয়েছি, শুধু স্যালাইন পাচ্ছি, তেমন ঔষধ পাওয়া যাচ্ছে না। নার্সদের ব্যাপক সংকট দেখা দিচ্ছে।" জেলা হাসপাতালের সেবা নিয়ে তিনি উদ্বিগ্ন।

রোগীর স্বজন হালিম হাওলাদার জানান, "পিরোজপুর জেলা হাসপাতালে রোগী ভর্তি রয়েছে, টেস্টের পর্যাপ্ত সুযোগ পাচ্ছি না। ডেঙ্গু একটি ইমার্জেন্সি রোগ, প্রতিদিন প্লাটিলেট চেক করতে হয়, কিন্তু জেলা হাসপাতালে একদিন রক্ত দিলে পরেরদিন রিপোর্ট দেওয়া হয়। টেস্টের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে রিপোর্ট দেওয়া দরকার।"

জেলা সুজনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, "ডেঙ্গু নিয়ে কমবেশি সবাই কাজ করছে, কিন্তু কাজের জায়গায় কাজ হচ্ছে না। স্থানীয়দের সচেতন করতে হবে, প্রয়োজনে উপজেলা ধরে রেড জোন ঘোষণা করতে হবে। সাধারণ মানুষ একদমই সচেতন নয়। জেলা তথ্য অফিস পিরোজপুর পৌরসভা, সদর উপজেলা সকলের সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা উচিত।"

পিরোজপুরের সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমান জানান, "পিরোজপুর জেলা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি হয়েছেন। জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলায় মোট ২০০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।"

উল্লেখ্য, জানুয়ারি মাস থেকে জেলায় ৩৫০১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হলেও এদের মধ্যে ৩৩১৪ জন রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে জেলা ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২০০ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধনবাড়ীতে কৃষকের কলার কাঁদি রাতের আঁধারে কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৮ এম


ধনবাড়ীতে কৃষকের কলার কাঁদি রাতের আঁধারে কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারায় রাতের অন্ধকারে এক কৃষকের ১ বিঘা জমির কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার(৮ অক্টোবর) রাতে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামের কৃষক মিজানুর রহমান বিপ্লবের কলা বাগানে।

সরেজমিনে দেখা যায়, বীরতারা গ্রামের কৃষক মিজানুর রহমান বিপ্লবের কলা বাগানের কলার কাঁদি কেটে ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ধনবাড়ী উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকের কলা বাগান পরিদর্শন করেছেন।

কৃষক বিপ্লব জানান, তিনি অনেক টাকা খরচ করে এক বিঘা জমিতে অনেক স্বপ্ন নিয়ে কলা বাগান গড়ে তুলেছিলেন। কলার ভালো ফলনও হয়েছিল, কিন্তু হঠাৎ করেই গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাগানের প্রায় ২ শতাধিক কলার কাঁদি কেটে ফেলে দিয়েছে। তিনি বলেন, "আমি একেবারে পথে বসে গেছি। কলাগুলো প্রায়ই বাজারজাতের উপযোগী হয়ে উঠেছিল। এর মধ্যেই শত্রæুতা বশত কে বা কাহারা রাতের অন্ধকারে এমন কান্ড ঘটিয়েছে। আমি এই ঘটনায় অপরাধীকে দ্রæত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। সেই সাথে আমি কৃষি অফিস ও সরকারের কাছে সহযোগীতা কামনা করছি যাতে পরবর্তীতে আবারও কলা চাষ করতে পারি ও পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারি। তা না হলে কোন উপায় থাকবে না। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।"

স্থানীয় আবুল কালাম, হাবেল উদ্দিন, নাহিদ আলম শামীম, আলমগীর হোসেনসহ এলাকাবাসী দ্রæত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার জন্য আবেদন করেছেন।

ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, ঘটনাটি জানার সাথে সাথেই পরিদর্শনের জন্য বীরতারা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামকে পাঠানো হয়েছিলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবালয়ে ২৫ কেজি মা ইলিশ জব্দ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩২ এম


শিবালয়ে ২৫ কেজি মা ইলিশ জব্দ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে একটি অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ ২৫ কেজি মা ইলিশ জব্দ করেছে। শুক্রবার (৯ অক্টোবর) শিবালয় উপজেলা মৎস্য বিভাগ এবং পাটুরিয়া নৌ-থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান সম্পন্ন হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার সাথী রানী নিয়োগী।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাটুরিয়া পুরাতন লঞ্চঘাটের কাছে নদীর তীরবর্তী পাটুরিয়া মৎস্য আড়ৎ এ পাটুরিয়া নৌ থানা ও শিবালয় উপজেলা মৎস্য অফিসের সমন্বয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এর নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২৬ উপলক্ষে অভিযানটি অনুষ্ঠিত হয়। এই সময় ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোমনায় হার্ডওয়্যারের গোডাউনে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৩ এম


হোমনায় হার্ডওয়্যারের গোডাউনে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি

কুমিল্লার হোমনায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আমির হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিকের গোডাউনে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গোডাউনটি পরিদর্শন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, যিনি জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে হোমনা গৌরীপুর রোডের সিনাইয়া রোডে প্রতিষ্ঠানটি পরিদর্শন করার সময় তিনি মালিক মো. আমির হোসেনের খোঁজখবর নেন এবং তাঁর সঙ্গে আলোচনা করেন।

এ সময় এমপি সেলিম ভূঁইয়া আইনি সহযোগিতা নেওয়ার ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার আশ্বাস প্রদান করেন। তাঁর সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুর ১টার দিকে ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ফলে প্লাস্টিকের পাইপ, পানির ট্যাংক, ইলেকট্রিক ক্যাবল, এনার্জি বাল্বসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ও গলে যায়।

প্রতিষ্ঠানটির মালিক আমির হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ফলে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এর আগে একই স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%