ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ধনবাড়ীতে কৃষকের কলার কাঁদি রাতের আঁধারে কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা


ধনবাড়ীতে কৃষকের কলার কাঁদি রাতের আঁধারে কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারায় রাতের অন্ধকারে এক কৃষকের ১ বিঘা জমির কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার(৮ অক্টোবর) রাতে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামের কৃষক মিজানুর রহমান বিপ্লবের কলা বাগানে।

সরেজমিনে দেখা যায়, বীরতারা গ্রামের কৃষক মিজানুর রহমান বিপ্লবের কলা বাগানের কলার কাঁদি কেটে ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ধনবাড়ী উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকের কলা বাগান পরিদর্শন করেছেন।

কৃষক বিপ্লব জানান, তিনি অনেক টাকা খরচ করে এক বিঘা জমিতে অনেক স্বপ্ন নিয়ে কলা বাগান গড়ে তুলেছিলেন। কলার ভালো ফলনও হয়েছিল, কিন্তু হঠাৎ করেই গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাগানের প্রায় ২ শতাধিক কলার কাঁদি কেটে ফেলে দিয়েছে। তিনি বলেন, "আমি একেবারে পথে বসে গেছি। কলাগুলো প্রায়ই বাজারজাতের উপযোগী হয়ে উঠেছিল। এর মধ্যেই শত্রæুতা বশত কে বা কাহারা রাতের অন্ধকারে এমন কান্ড ঘটিয়েছে। আমি এই ঘটনায় অপরাধীকে দ্রæত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। সেই সাথে আমি কৃষি অফিস ও সরকারের কাছে সহযোগীতা কামনা করছি যাতে পরবর্তীতে আবারও কলা চাষ করতে পারি ও পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারি। তা না হলে কোন উপায় থাকবে না। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।"

আরও পড়ুন: বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা রাষ্ট্রপতির

স্থানীয় আবুল কালাম, হাবেল উদ্দিন, নাহিদ আলম শামীম, আলমগীর হোসেনসহ এলাকাবাসী দ্রæত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার জন্য আবেদন করেছেন।

ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, ঘটনাটি জানার সাথে সাথেই পরিদর্শনের জন্য বীরতারা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামকে পাঠানো হয়েছিলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবালয়ে ২৫ কেজি মা ইলিশ জব্দ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩২ এম


শিবালয়ে ২৫ কেজি মা ইলিশ জব্দ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে একটি অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ ২৫ কেজি মা ইলিশ জব্দ করেছে। শুক্রবার (৯ অক্টোবর) শিবালয় উপজেলা মৎস্য বিভাগ এবং পাটুরিয়া নৌ-থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান সম্পন্ন হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার সাথী রানী নিয়োগী।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাটুরিয়া পুরাতন লঞ্চঘাটের কাছে নদীর তীরবর্তী পাটুরিয়া মৎস্য আড়ৎ এ পাটুরিয়া নৌ থানা ও শিবালয় উপজেলা মৎস্য অফিসের সমন্বয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এর নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২৬ উপলক্ষে অভিযানটি অনুষ্ঠিত হয়। এই সময় ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোমনায় হার্ডওয়্যারের গোডাউনে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৩ এম


হোমনায় হার্ডওয়্যারের গোডাউনে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি

কুমিল্লার হোমনায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আমির হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিকের গোডাউনে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গোডাউনটি পরিদর্শন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, যিনি জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে হোমনা গৌরীপুর রোডের সিনাইয়া রোডে প্রতিষ্ঠানটি পরিদর্শন করার সময় তিনি মালিক মো. আমির হোসেনের খোঁজখবর নেন এবং তাঁর সঙ্গে আলোচনা করেন।

এ সময় এমপি সেলিম ভূঁইয়া আইনি সহযোগিতা নেওয়ার ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার আশ্বাস প্রদান করেন। তাঁর সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুর ১টার দিকে ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ফলে প্লাস্টিকের পাইপ, পানির ট্যাংক, ইলেকট্রিক ক্যাবল, এনার্জি বাল্বসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ও গলে যায়।

প্রতিষ্ঠানটির মালিক আমির হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ফলে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এর আগে একই স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, জেলা হাসপাতালে শতাধিক ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৩ এম


শেরপুরে ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, জেলা হাসপাতালে শতাধিক ভর্তি

শেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে শুক্রবার পর্যন্ত ৪০ জন রোগী ডেঙ্গু পজিটিভ নিয়ে ভর্তি রয়েছেন। এছাড়া, ডেঙ্গু ও হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও ৬৫ জন। অন্যদিকে, প্রতিদিন চিকিৎসাসেবা নিতে আসা বিপুলসংখ্যক রোগী চরম ভোগান্তির মধ্যে পড়ছেন।

অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন, এমন অভিযোগ উঠেছে। সীমিত বেডের কারণে প্রায় শতাধিক ডেঙ্গু ও হাম রোগী হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন, যা রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। রোগীদের স্বজনরা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

অনেকে মশারী না পেয়ে ডেঙ্গু আক্রান্তদের ঝুঁকিপূর্ণভাবে বারান্দা অথবা খোলা জায়গায় বসবাস করতে বাধ্য হচ্ছেন। মেডিসিন হাম ও ডেঙ্গু ওয়ার্ডের জন্য আড়াইশো ভর্তিরোগীর বিপরীতে মাত্র দুজন নার্স সেবা প্রদান করছেন।

এত সংখ্যক রোগীর কাছে কর্তব্যরত নার্সরা যথাযথ সেবা দিতে পারছেন না। রোগী স্বজনদের অভিযোগ, ফলে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কর্তব্যরত চিকিৎসকরা দৈনিক ইনকিলাবকে জানিয়েছেন, বেশিরভাগ ডেঙ্গু রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এ কারণে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। চিকিৎসক সংকট এবং স্বল্প লোকবল নিয়ে চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছেন। রোগীদের দুর্ভোগও বাড়ছে। অপরদিকে, ডাঃ প্রেমা, কর্তব্যরত ইমারজেন্সি মেডিকেল অফিসার, রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন। উপজেলা হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে কি পরিমাণ রোগী চিকিৎসা নিচ্ছেন, তার হিসাব পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ, হাসপাতালে অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৪ এম


ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ, হাসপাতালে অসুস্থ

হবিগঞ্জের মাধবপুরে ঋণ নিয়ে আগাম জাতের টমেটো চাষ করেছিলেন গিরিধন সরকার, যিনি একজন প্রান্তিক কৃষক। তাঁর স্বপ্ন ছিল, কিছু সপ্তাহ পরেই ক্ষেতভরা টমেটো বিক্রি করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনবেন। গাছে ফুলও আসতে শুরু করেছিল। প্রতিদিন ২০ থেকে ৩০ জন শ্রমিক তাঁর জমিতে কাজ করতেন। কিন্তু কীটনাশকের পরিবর্তে আগাছানাশক প্রয়োগের ফলে মুহূর্তেই সব স্বপ্ন ভেঙে যায়। ২৫০ শতক জমির টমেটো ক্ষেত নষ্ট হয়ে যায়। বর্তমানে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে কৃষক গিরিধন দিশেহারা হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক গিরিধন সরকারের পরিবারের দাবি, ভুল ওষুধ দেওয়ার কারণে তাঁদের এই ক্ষতি হয়েছে। এ ঘটনার পর ক্ষতিপূরণ ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর ভাই, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়ধন সরকার।

অভিযোগ সূত্রে জানা যায়, টমেটো গাছে পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে গত ৭ অক্টোবর গিরিধন সরকার মাধবপুর বাজারের বিসমিল্লাহ বীজ ভান্ডারে যান। সেখানে অটোকেমিক্যাল কোম্পানির প্রতিনিধি মো. মনিরুল ইসলামের সঙ্গে কথা বলে তিনি কীটনাশক ক্রয় করেন। পরে তাঁদের দেওয়া ওষুধ জমিতে স্প্রে করেন। এর পরপরই টমেটো গাছগুলো সাদা হয়ে যায় এবং পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। অনেক গাছের গুড়ায় পচন ধরেছে।

গিরিধন আগাম টমেটো চাষ করে ভালো দামে ফসল বিক্রির স্বপ্ন দেখেছিলেন। এ জন্য তিনি এনজিও ও বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে জমিতে বিনিয়োগ করেছিলেন। কিন্তু ফসল নষ্ট হওয়ার কারণে এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় আছেন। মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে বর্তমানে তিনি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, "ব্যাপারে একটি অভিযোগ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে সরজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে কিভাবে প্রনোদনায় সহযোগিতা করা যায়, তা দেখা হচ্ছে।"

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা গেছে, কৃষক কীটনাশকের পরিবর্তে আগাছানাশক জমিতে প্রয়োগ করায় টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকও ওষুধের বোতল যাচাই না করেই প্রয়োগের কথা স্বীকার করেছেন। বিষয়টি আরও যাচাই করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বিক্রেতাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জমিতে প্রয়োগের আগে ওষুধের লেবেল ভালোভাবে পড়ে নিতে হবে।

কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের যে কোন বিষয়ে পরামর্শের জন্য তারা সব সময় প্রস্তুত। প্রয়োজনে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে হবে। ফলন ধরার আগ মুহূর্তে টমেটো ক্ষেতের এ বিপর্যয়ে কৃষক পরিবারটি কিভাবে এনজিও ও মানুষের কাছ থেকে আনা ঋণ, ধার পরিশোধ করবেন, এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%