১১:৩৭ এম
গতকাল বুধবার বিকেলে গাইবান্ধায় রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত মোট ৪৫টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট রেল বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভাগীয় এস্টেট অফিসার মনজুর হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি স্টেশন এলাকায় পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন বাসস’কে জানিয়েছেন, স্টেশনের আশপাশের এলাকার কিছু বাসিন্দা স্টেশনের জমিতে অবৈধভাবে আধা-পাকা ও টিনের চালার ঘরবাড়ি নির্মাণ করে ব্যবসা কার্যক্রম চালাচ্ছিল। তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি সরিয়ে নেয়ার জন্য বাড়ির মালিকদের বিভাগ থেকে একাধিক দাপ্তরিক চিঠি প্রেরণ করা হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে তিনি জানান।
পরে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠানকে উচ্ছেদ করে সরিয়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি আরও উল্লেখ করেন, সেই অনুযায়ী বুধবার এখানে স্টেশন এলাকার অবৈধ প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসস’কে জানান, জেলা পুলিশ শান্তিপূর্ণভাবে স্টেশন এলাকার প্রতিষ্ঠানগুলো উচ্ছেদে কর্মকর্তাদের সহায়তা করেছে।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন