ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী মুহিত গ্রেপ্তার


জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী মুহিত গ্রেপ্তার

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাভারে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা বা পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে।

শনিবার ভোরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মুহিত সোবহান (২০) নামে ওই যুবককে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত স্বীকার করেছে যে, জুলাই আন্দোলনের সময় সে এই গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিল।

আরও পড়ুন: গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজে ফিরেছেন, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, আসামির জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায় যে, সে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশি স্থাপনা থেকে ওই গুলি লুট করেছে। তবে কোন থানা বা ফাঁড়ি থেকে গুলিগুলো লুট করা হয়েছে এবং সরকারি এত গুলি সে কোথায় পেয়েছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলছে না। আটক সন্ত্রাসী একেক সময় একেক কথা বলেছেন। তবে গুলিগুলো পুলিশি গুলি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

আটক আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করার পর পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এ ঘটনায় মুহিতের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে।

এমই

আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোর প্রধান চত্বরে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ১৭

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট টেস্টসহ বাংলাদেশের খেলার সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ এম


সিলেট টেস্টসহ বাংলাদেশের খেলার সূচি প্রকাশ

ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এই ম্যাচটি সম্প্রচারিত হবে টি স্পোর্টস ও ট্যাপম্যাডে

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-রাজশাহী

বিসিবির ইউটিউব চ্যানেলে সকাল ৯টা ৩০ মিনিটে দেখা যাবে খেলার সম্প্রচার

ময়মনসিংহ-বরিশাল

সকাল ৯টা ৩০ মিনিটে বিসিবির ইউটিউব চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে

ঢাকা-খুলনা

বিসিবির ইউটিউব চ্যানেলে সকাল ৯টা ৩০ মিনিটে খেলা দেখানো হবে

রংপুর-চট্টগ্রাম

বিসিবির ইউটিউব চ্যানেলে সকাল ৯টা ৩০ মিনিটে খেলা সম্প্রচারিত হবে

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি-স্যান্ডারল্যান্ড

রাত ৮টা থেকে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে খেলা দেখা যাবে

লিভারপুল-ক্রিস্টাল প্যালেস

রাত ৮টা থেকে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে

ম্যানইউ-অ্যাস্টন ভিলা

রাত ১০টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে

লা লিগা

বার্সেলোনা-অ্যাতলেটিকো

রাত ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড

সিরি আ

মিলান-জেনোয়া

রাত ৮টা থেকে জি ফাইভ ও বিগিন অ্যাপে খেলা দেখা যাবে

ইন্টার-কোমো

রাত ১১টা থেকে জি ফাইভ ও বিগিন অ্যাপে খেলা সম্প্রচারিত হবে

জুভেন্টাস-ফিওরেন্তিনা

রাত ১টা ৪৫ মিনিটে জি ফাইভ ও বিগিন অ্যাপে খেলা দেখা যাবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানে সার্বভৌমত্ব রক্ষিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ এম


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানে সার্বভৌমত্ব রক্ষিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৭ নভেম্বর ১৯৭৫ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অরক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাতে অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর দেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়নি। একদলীয় শাসনের ফলে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং জাতির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই সংকটময় মুহূর্তে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে সিপাহী-জনতা বন্দিদশা থেকে মুক্ত করে জিয়াউর রহমানের ওপর দেশের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ক্ষমতার মোহে বা নিজ উদ্যোগে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ঘটাননি। বরং জাতির মহতি প্রয়োজনে মানুষই তাকে নেতা বানিয়েছিল।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে অরক্ষিত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বহু দলীয় গণতন্ত্র, সমসাময়িক অর্থনীতি এবং অন্তর্ভুক্তিমূলক এক সংবিধানে ঐক্যবদ্ধ করেছিলেন। এই ঐক্য দেশের প্রতিটি জনগণকে এক সুতোয় গেঁথে জাতীয়তাবাদের শক্ত ভিত্তি তৈরি করে দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ নভেম্বর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়। এটি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সর্বস্তরের মুক্তিকামী মানুষের এক চিরন্তন ও সার্বজনীন অর্জন।

তিনি বলেন, ১৮৫৭ সালে ব্রিটিশরা যেটিকে সিপাহী মিউটিনি বলে আখ্যা দিয়েছিল, সেটি ছিল মূলত উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ। সেই বিপ্লব ব্যর্থ হলেও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ব্যর্থ হয়নি। যদি সেদিন এই বিপ্লব সফল না হতো, তবে বাংলাদেশকে হয়তো দীর্ঘ মেয়াদের জন্য অনাগতকালের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে হতো।

জুলাই গণঅভ্যুত্থান এবং ২৪-এর রাজনৈতিক চেতনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান একদিনে গড়ে ওঠেনি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু মানুষের আত্মত্যাগ, রক্ত, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিনিময়ে এই অর্জন অর্জিত হয়েছে। তাই কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির এককভাবে এর মালিকানা দাবি করা সমীচীন নয়, কারণ এই চেতনা সমগ্র জাতির।

সিভিল সার্ভিসের কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের সেবা করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, সিভিল সার্ভিসের কর্মকর্তাদের কোনো প্রকার রাজনৈতিক প্রভাব ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে প্রজাতন্ত্রের সেবা ও জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত নির্বাচিত সরকারের ইশতেহার বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের মৌলিক দায়িত্ব হলো— বেআইনি আদেশ অমান্য করে নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনকালীন দায়িত্ব সম্পাদন করা।

সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক অংশীদার ও সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে নিজেও এই পরিবারের একজন জানিয়ে মন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক চাপ, লোভ কিংবা ভীতি থেকে সিভিল সার্ভিসের একাংশ ভোটারবিহীন ও নৈশকালীন নির্বাচন আয়োজনে সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে ক্ষতিগ্রস্ত করেছে। যার চরম মাশুল গুনতে হয়েছে সিভিল প্রশাসনকে। ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে একদলীয় শাসনব্যবস্থা কায়েম বা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে প্রশাসন ব্যবহৃত না হয় এবং এই ধরনের কলঙ্কজনক ইতিহাস রচিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

প্রজাতন্ত্রের কর্মকর্তাদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ডেপুটি কমিশনাররা মাঠপর্যায়ে রাষ্ট্রের নির্বাহী প্রধানের প্রতিনিধি হিসেবে কাজ করেন। ফলে তাদের দায়িত্ব অপরিসীম এবং নিজেদের সর্বদা পরিশীলিত রেখে কাজ করতে হবে।

গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচ বছর পর জনগণ যাদের ম্যান্ডেট দেবে, তাদের হাতেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হবে। কারণ পরিবর্তনই গণতন্ত্রের মূল ভিত্তি।

অফিসার্স ক্লাব ঢাকার সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স ক্লাব ঢাকার ট্রেজারার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব ও ডিটিসিএ’র সাবেক নির্বাহী পরিচালক মসিউর রহমান, সাবেক সচিব এস এম জহিরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মাসুদ আলমগীর হোসেন (মাসুদ আলমগীর হোসেন নোবেল)। অফিসার্স ক্লাব ঢাকার সহ-সভাপতি এম এ রাজেক অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৯ এম


আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থার মধ্যে আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশির ভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ আজকের খেলা টিভিতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ এম


বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ আজকের খেলা টিভিতে

আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে। পাশাপাশি, রোববার (৮ নভেম্বর) লা লিগার একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে।

ক্রিকেট

সিলেট টেস্ট : ৪র্থ দিন

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ

সকাল ৯–৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–রাজশাহী

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

ময়মনসিংহ–বরিশাল

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

ঢাকা–খুলনা

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

রংপুর–চট্টগ্রাম

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ক্রিস্টাল প্যালেস–লিভারপুল

রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

সান্ডারল্যান্ড–চেলসি

রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

ইউনাইটেড–অ্যাস্টন ভিলা

রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

লা লিগা

সোসিয়েদাদ–ভায়েকানো

রাত ৯-১৫ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড

ভিয়ারিয়াল–গেতাফে

রাত ১১-৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড

অ্যাতলেটিকো–বার্সেলোনা

রাত ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড

সিরি আ

জেনোয়া–মিলান

রাত ৮টা, জি ফাইভ ও বিগিন অ্যাপ

ইন্টার–কোমো

রাত ১১টা, জি ফাইভ ও বিগিন অ্যাপ

ফিওরেন্তিনা–জুভেন্তাস

রাত ১-৪৫ মি., জি ফাইভ ও বিগিন অ্যাপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%