ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে অস্থিরতা, পদ ছাড়তে পারেন ৫ মন্ত্রী


নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে অস্থিরতা, পদ ছাড়তে পারেন ৫ মন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের রিপোর্ট অনুযায়ী, চার থেকে পাঁচজন মন্ত্রী পদ ছাড়তে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্পও মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি। ভোটে বড় ধাক্কার পর থেকেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে মন্ত্রিসভায় সম্ভাব্য ভাঙনের গুঞ্জন উঠেছে।

ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাতে দ্য ইনডিপেনডেন্ট জানাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ চার থেকে পাঁচজন মন্ত্রী পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন: ইয়েমেনে ২৪ ঘণ্টায় সংঘাতে নিহত ৫০ জনের বেশি

রুবিওর পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণে। তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের দায় ট্রাম্পের ওপর চাপিয়ে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করতে পারেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ধারণা, যুদ্ধের দায় থেকে নিজেকে দূরে সরিয়ে আরও কট্টর অবস্থানের কর্মকর্তাদের দিকে আঙুল তুলছেন ভ্যান্স। বিশেষ করে ইরান যুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নেয়া মার্কো রুবিওকে দায়ী করার পথ তৈরি করছেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন সমরমন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকার কারণে নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতির দায় তার ওপর চাপানো হচ্ছে। ট্রাম্পের দলের এক জ্যেষ্ঠ নেতার দাবি, জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগেই মন্ত্রণালয় ছাড়তে হতে পারে হেগসেথকে।

মন্ত্রিসভায় পরিবর্তন বা রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর মন্ত্রিসভা থেকে খুব অল্প কয়েকজন পদ ছাড়তে পারেন।

আরও পড়ুন: সৌদি আরব ৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের দেওয়া আশ্বাসের ভিত্তিতে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করেছে ৪ ঘণ্টা পর। এর ফলে, সড়ক ও রেলপথে চলাচল আবার শুরু হয়েছে।

এর আগে, রোববার (৮ নভেম্বর) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙ্গে নতুন "বরিশল" ইউনিয়ন গঠন এবং নতুন বরিশল উপজেলা গঠনের প্রতিবাদে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়।

অবরোধের সময় রেললাইনের স্লিপার ফেলে এবং আগুন জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এই অবরোধ চলাকালে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পাশাপাশি, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচলও বন্ধ ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনগত পদক্ষেপ নেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনগত পদক্ষেপ নেবে সরকার

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়োজনীয় সব আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। সরকার আশা করছে, ভারত সরকার এই চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দেবে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনগতভাবে প্রয়োজনীয় সব কিছু করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিচারিক শুদ্ধাচার কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, ত্রয়োদশ সংশোধনী বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সৃষ্টি করেছে।

তিনি জানান, যেসব বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতিশ্রুতির কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

এ সময় আইনমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে সরকার। সরকার আশা করছে, ভারত সরকার তাকে ফিরিয়ে দেবে। তাকে ফিরিয়ে আনার জন্য আইনগতভাবে যা যা করা দরকার, তা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সংঘাতে নিহত ৫০ জনের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


ইয়েমেনে ২৪ ঘণ্টায় সংঘাতে নিহত ৫০ জনের বেশি

ইয়েমেনে গত ২৪ ঘণ্টার মধ্যে হামলার ফলে ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটিতে হুথি বিদ্রোহী এবং সউদী-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় এটি একটি অত্যন্ত প্রাণঘাতী সময় হিসেবে চিহ্নিত হয়েছে। হামলায় নারী ও শিশুসহ অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাজধানী সানার পূর্বে বানি হুশাইশ জেলার আল-শারিয়া গ্রামে বিমান হামলা পরিচালিত হয়। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানিয়েছেন, এই হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। হামলার জন্য সউদী যুদ্ধবিমানকে দায়ী করেছে হুথি কর্তৃপক্ষ, তবে সউদী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগের দিন শুক্রবার (৬ নভেম্বর) তাইজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা হুথি পরিচালিত একটি সংবাদ সংস্থার মাধ্যমে জানানো হয়েছে। এই হামলার জন্য সংঘাতের দুই পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে। ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজের সরকারি কর্তৃপক্ষ হুথিদের হামলার জন্য দায়ী করেছে, অন্যদিকে হুথি কর্মকর্তারা এ ঘটনায় সউদী আরবকে দায়ী করেছেন।

গত কয়েক দিনের প্রাণহানির ঘটনা আগস্ট মাসে শুরু হওয়া সংঘাতের ভয়াবহতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ নাগাদ সংঘাতে প্রায় ১ হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন এবং ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে, ইয়েমেনের হাসপাতালগুলোতে চিকিৎসাসামগ্রীর সংকট দেখা দেওয়ার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা সতর্ক করেছে।

জাতিসংঘ বারবার সতর্ক করে বলেছে, ইয়েমেনে সংঘাতের মাত্রা এক দশক আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে দেশটিতে দীর্ঘদিন ধরে ভয়াবহ লড়াই চলছিল।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং সউদী নেতৃত্বাধীন জোট তাদের বিরুদ্ধে কয়েক বছর ধরে বিমান অভিযান চালাচ্ছে। দীর্ঘ এই সংঘাতে সহিংসতা, ক্ষুধা ও রোগে কয়েক লাখ মানুষের মৃত্যু ঘটেছে। এর ফলে ইয়েমেন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন

সড়ক দুর্ঘটনায় একসঙ্গে পুরো পরিবারের নিহত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণের ফলাফল অনুযায়ী—মোটরবাইক, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের আরোহী এবং বাসযাত্রীদের মধ্যে একসঙ্গে পুরো পরিবার অথবা একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকালে রোড সেফটি ফাউন্ডেশন এই তথ্য প্রকাশ করেছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়, গত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছে।

মোটরবাইক দুর্ঘটনায়: মোটরবাইক আরোহী হিসেবে স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৯৩টি এবং পিতা-সন্তান নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৫৯টি। অর্থাৎ, ১৯৩টি মোটরবাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন ৩৮৬ জন এবং ১৫৯টি মোটরবাইক দুর্ঘটনায় পিতা-সন্তান নিহত হয়েছেন ৩১৮ জন।

অটোরিকশা দুর্ঘটনায়: অটোরিকশা যাত্রী হিসেবে একই পরিবারের ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২১১টি, ৩ জন নিহত হওয়ার ঘটনা ১১৮টি, ৪ জন নিহত হওয়ার ঘটনা ৯২টি, ৫ জন নিহত হওয়ার ঘটনা ৫৩টি, ৬ জন নিহত হওয়ার ঘটনা ৩৮টি এবং ৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৩টি। মোট ৫২৫টি দুর্ঘটনায় ১,৭২৮ জন নিহত হয়েছেন।

মাইক্রোবাস দুর্ঘটনায়: মাইক্রোবাস আরোহী হিসেবে একই পরিবারের ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৪৮টি, ৩ জন নিহত হওয়ার ঘটনা ৪৬টি, ৪ জন নিহত হওয়ার ঘটনা ৩৯টি, ৫ জন নিহত হওয়ার ঘটনা ২৮টি, ৬ জন নিহত হওয়ার ঘটনা ২০টি, ১১ জন নিহত হওয়ার ঘটনা ৪টি এবং ১৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১টি। মোট ১৮৬টি দুর্ঘটনায় ৭০৮ জন নিহত হয়েছেন।

প্রাইভেটকার দুর্ঘটনায়: প্রাইভেটকার আরোহী হিসেবে একই পরিবারের ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৩৪টি, ৩ জন নিহত হওয়ার ঘটনা ৩১টি, ৪ জন নিহত হওয়ার ঘটনা ২৪টি এবং ৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৯টি। মোট ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত হয়েছেন।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায়: অ্যাম্বুলেন্স আরোহী হিসেবে একই পরিবারের ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১১টি, ৩ জন নিহত হওয়ার ঘটনা ১৫টি, ৪ জন নিহত হওয়ার ঘটনা ৯টি, ৫ জন নিহত হওয়ার ঘটনা ৭টি এবং ৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৩টি। মোট ৪৫টি দুর্ঘটনায় ১৬২ জন নিহত হয়েছেন।

বাস দুর্ঘটনায়: বাসযাত্রী হিসেবে একই পরিবারের ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৭টি, ৩ জন নিহত হওয়ার ঘটনা ৯টি এবং ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৬টি। মোট ৩২টি দুর্ঘটনায় ৮৫ জন নিহত হয়েছেন।

পিকআপ ভ্যান দুর্ঘটনায়: পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১টি।

দুর্ঘটনার কারণসমূহ

১. পরিবারের সবাই একসঙ্গে কাজে বা ঘুরতে যাওয়ার প্রবণতা বৃদ্ধি;

২. মহাসড়কে অটোরিকশা চলাচল;

৩. অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকা;

৪. মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স চালকদের অদক্ষতা এবং বিশ্রামহীনভাবে গাড়ি চালানো;

৫. মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং বেপরোয়া মোটরবাইক চালানো;

৬. ট্রাফিক আইন না মানার প্রবণতা।

সুপারিশ

১. মোটরবাইক আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার করা;

২. ট্রাফিক আইন মেনে মোটরযান চালানো;

৩. সকল মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ করা;

৪. গ্রামীণ সড়ক মহাসড়কে সরাসরি সংযুক্ত না করে নিরাপদ রোড ডিজাইন তৈরি করা;

৫. সড়ক-মহাসড়কে যানবাহনের চলাচল নজরদারি করা;

৬. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা;

৭. সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%