ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সঞ্চয়পত্রের সেবা তিন দিন ধরে বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা


সঞ্চয়পত্রের সেবা তিন দিন ধরে বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ডাউন থাকার কারণে সঞ্চয়পত্রের সেবা কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সঞ্চয়পত্র কেনা এবং বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তুলতে পারছেন না গ্রাহকরা। একই সঙ্গে আয়কর রিটার্ন জমার জন্য প্রয়োজনীয় উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্রও দিতে পারছেন না তারা। এর ফলে রিটার্ন জমা দিতে গিয়ে বিপাকে পড়েছেন করদাতারা। এমনকি ই-রিটার্নে তথ্য পূরণ করে সাবমিটের অপেক্ষায় থাকা আবেদনগুলোও আটকে গেছে। সার্ভার বিপর্যয়ের কারণে সঞ্চয়পত্রের গ্রাহকরা ভোগান্তিতে রয়েছেন।

আব্দুল আউয়াল খান নামের একজন গ্রাহক জানান, সঞ্চয়পত্রের মাসিক মুনাফার অর্থ দিয়ে তার সংসারের খরচ চলে। কিন্তু গত কয়েক দিন ধরে তিনি সেই টাকা তুলতে পারছেন না। ব্যাংকে যোগাযোগ করে জানতে পেরেছেন, সার্ভার ডাউন থাকার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "এত গুরুত্বপূর্ণ একটি সেবা বন্ধ থাকলেও এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।"

বৃহস্পতিবার সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান আমার দেশকে জানান, গত তিন দিন ধরে সার্ভার ডাউন রয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, বৃহস্পতিবার রাতের মধ্যেই সেবা চালু হয়ে যাবে। তবে রাতের পরেও আগামী রোববার ছাড়া গ্রাহকরা লেনদেন করতে পারবেন না। রোববার সকাল ৯টা থেকে লেনদেন শুরু হবে।

আরও পড়ুন: ওয়ালটন নতুন প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার বাজারে উন্মোচন

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে জানা যায়, গত মঙ্গলবার থেকে সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। এরপর থেকেই সঞ্চয়পত্রের সব ধরনের বিক্রি বন্ধ রয়েছে। সঞ্চয়পত্র কিনতে আসা অনেক গ্রাহককে ফিরে যেতে হচ্ছে। একইভাবে যাদের মুনাফা উত্তোলনের সময় হয়েছে, তারাও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না।

সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং নির্দিষ্ট আয়ের অনেক মানুষের দৈনন্দিন ব্যয় নির্বাহে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে দীর্ঘ সময় সেবা বন্ধ থাকায় তাদের ভোগান্তি আরও বেড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার জেলা বেকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


কক্সবাজার জেলা বেকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আমিনুল হক

কক্সবাজার জেলা বেকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ীদের উন্মুক্ত মতামত ও সম্মতির ভিত্তিতে মো. আমিনুল হককে সভাপতি এবং মোহাম্মদ আয়ুব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহষ্পতিবার কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নতুন কমিটির নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হোসাইন, সহসভাপতি নুরুল কবির, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।

নবনির্বাচিত সভাপতি মো. আমিনুল হক তাঁকে সভাপতি নির্বাচিত করায় জেলার সকল বেকারী মালিক, সমিতির সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি আবুল হাশেম, কক্সবাজার দোকান মালিক ফোরামের সভাপতি ও সাবেক কমিশনার আবু জাফর এবং মসজিদ রোডের বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দিনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

নবনির্বাচিত সভাপতি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বেকারী শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে যুবদলের প্রতিবাদ মিছিল, আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


মাদারীপুরে যুবদলের প্রতিবাদ মিছিল, আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

মাদারীপুর জেলা যুবদল বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে। মিছিলটি শহরের চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে ঢাকা বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, "আপা আপা করিস না তোদের আপা আইবো না, হই হই রই রই আওয়ামী লীগ, ছাত্রলীগ গেলি কই।" এই সময় জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফকু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদারীপুরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তিনি বলেন, "আমরা আপনাদের কোন কিছু করি নাই। আপনারা আবারও শান্তি মত থাকেন। আমরা আপনাদের সহযোগিতা করবো। কিন্তু রাষ্ট্রীয় কোন সম্পদ বা জনগণের জানমালের কোনো ব্যাঘাত ঘটলে যুবদল দাতভাঙা জবাব দিবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎কুলাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা গ্রে*প্তা*র

আন্তর্জাতিক ডেস্ক

‎আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


‎কুলাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা গ্রে*প্তা*র

মৌলভীবাজারের কুলাউড়ায় কার্যক্রম নি*ষি*দ্ধ সংগঠনের নেতা আলী হায়দার সোহেলকে ১৯ অক্টোবর বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে গ্রে*প্তা*র করেছে কুলাউড়া থানা পুলিশ।
‎
‎জানা যায়, গ্রে*প্তা*র হওয়া আলী হায়দার সোহেল উপজেলার কার্যক্রম নি*ষি*দ্ধ সংগঠন ছাত্রলীগের কাদিপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং কার্যক্রম নি*ষি*দ্ধ যুবলীগের ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
‎
‎গ্রে*প্তা*রে*র বিষয়টি কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না মুঠোফোনে নিশ্চিত করে জানান, নি*ষি*দ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রে*প্তা*র করা হয়েছে। আগামীকাল আইনি প্রক্রিয়া শেষে তাকে উচ্চ আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিন্সিপাল ইলিয়াছ নুরীকে হত্যার হুমকি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


প্রিন্সিপাল ইলিয়াছ নুরীকে হত্যার হুমকি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা (দক্ষিণ) এর সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী প্রিন্সিপাল আল্লামা ইলিয়াছ নুরীকে হত্যার হুমকি প্রদানকারীকে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা ঘোষিত দুই দিনের কর্মসূচির প্রথম দিনে আজ বৃহস্পতিবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সওদাগর তৈয়বী, রাউজান উত্তর ইসলামী ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন বাদশা, রাউজান উপজেলা (উত্তর) যুবসেনার সাধারণ সম্পাদক ও তরুণ প্রাবন্ধিক এম সাইফুল ইসলাম নেজামী, ইসলামী ফ্রন্ট নেতা মোহাম্মদ মোজাম্মেল হোসেন, রাউজান দক্ষিণ ছাত্রসেনার সভাপতি কাজী কায়েস উদ্দিন, উপজেলা উত্তরের সভাপতি কাজী তাজুল ইসলাম আসিফ, পৌরসভা ছাত্রসেনার সাধারণ সম্পাদক আবদুল করিম সিরাজী প্রমুখ।

এ বিষয়ে উল্লেখ্য যে, রাউজান ছাড়াও মিরসরাই, সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া উপজেলাতেও এ কর্মসূচি পালিত হয়েছে। একই দাবিতে আগামী শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্ট। গত এক সপ্তাহ আগে অজ্ঞাত ব্যক্তিরা মুঠোফোনে ইলিয়াছ নূরীকে হত্যার হুমকি প্রদানসহ মোটা অংকের চাঁদা দাবি করছিল। এ বিষয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং নেতৃবৃন্দ থানার ওসির সাথে সরাসরি সাক্ষাত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অজ্ঞাত ব্যক্তিকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%