ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

৯৯৯-এ ফোন করে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা-বাবা


৯৯৯-এ ফোন করে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা-বাবা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা-বাবা। এরপর ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন।

বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে আনারুল ইসলামকে (২৬) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে সোপর্দ করেন তাঁর পরিবার।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আনারুলকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তারা অনেক চেষ্টা করেছেন। মাদক সেবন থেকে বিরত রাখতে গেলে তিনি পরিবারের সদস্যদের মারধর করেন, ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মূল্যবান জিনিসপত্র নষ্ট করেন। তাঁরা জানান, বাধা দিলে আনারুল হুমকি ও নির্যাতন চালাতেন।

আরও পড়ুন: সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

তাদের অভিযোগ, ঈদের দিন থেকে আনারুলের আচরণ আরও মারাত্মক হয়ে ওঠে। বুধবার বিকেলে আবারও বাইরে মাদক সেবন করে বাড়িতে ফিরে তিনি তার মা ও ভাইকে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলে, নিরুপায় হয়ে তার বাবা-মা ৯৯৯ নম্বরে ফোন দেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে পরিবারের সদস্যরা আনারুলকে পুলিশে দেবেন। পরিবার জানিয়েছে, এর আগে দুই দফা আনারুলকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসা শেষে ফিরে এসে তিনি পুনরায় মাদকাসক্ত হয়ে পড়েন।

পরে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তার কক্ষ তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আনারুল নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করেন।

এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করে।

আরও পড়ুন: চট্টগ্রামে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৩০

স্থানীয় একাধিক ব্যক্তি বলেছেন, সন্তানকে প্রশাসনের হাতে তুলে দেওয়া বাবা-মায়ের জন্য কোনো সহজ সিদ্ধান্ত নয়। তারা বহু চেষ্টা করেও ছেলেকে মাদকের ছোবল থেকে ফিরিয়ে আনতে না পেরে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তারা বলছেন, একসময় আনারুল একটি মেধাবী ছাত্র ছিলেন। তিনি এসএসসি পাস করেছিলেন, কিন্তু মাদকাসক্তির কারণে এইচএসসি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি।

এলাকাবাসীর অভিযোগ, এলাকায় বিভিন্ন ধরনের মাদক সহজলভ্য হওয়ায় তরুণ সমাজ ক্রমেই ঝুঁকির মধ্যে পড়ছে। উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আনারুল ইসলামের কক্ষ তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি নিয়মিত মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছেন। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে আইআরজিসির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:১০ পি.এম


লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে আইআরজিসির হুঁশিয়ারি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করিয়ে মধ্যপ্রাচ্যে কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

বার্তা সংস্থা আলজাজিরা ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এই তথ্য জানায়।

আইআরজিসির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক সংঘাত বন্ধের জন্য তাদের প্রধান শর্তগুলোর একটি হল সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।

লেবাননে সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষকে খুব দ্রুত লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং লেবাননের দখলকৃত অঞ্চলগুলো খালি করতে হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের পেছনে ফিরে যেতে হবে।

এছাড়া, লেবাননের ভৌগোলিক অখণ্ডতাকে স্বীকৃতি দিতে হবে বলে উল্লেখ করেছেন তারা।

লেবানন-ইসরায়েল সীমান্তে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।

বিশেষত গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ায় এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:১০ পি.এম


কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই

চেলসির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার এবং সাবেক রেকর্ড গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর।

১৯৫৯ থেকে ১৯৭০ সালের মধ্যে চেলসির হয়ে ৩৭০ ম্যাচে অসাধারণ ২০২ গোল করেন ট্যাম্বলিং। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছিলেন। তবে পরবর্তীতে ২০১৩ সালে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তার সেই রেকর্ড ভেঙে গেছেন এবং চেলসির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন।

রেকর্ড হারানোর পরও ট্যাম্বলিং এই বিষয়টি ইতিবাচকভাবেই গ্রহণ করেছিলেন। সে সময় তিনি মজার ছলে বলেছিলেন, রেকর্ডটি একদিন না একদিন ভাঙবেই এই কথা তিনি এবং ল্যাম্পার্ড দুজনেই জানতেন। এমনকি তিনি ল্যাম্পার্ডকে উৎসাহও দিতেন দ্রুত রেকর্ডটি ভাঙার জন্য।

চেলসির একটি রেকর্ড এখনও ট্যাম্বলিংয়ের দখলেই রয়েছে। ১৯৬৬ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে এক ম্যাচে পাঁচ গোল করে তিনি ক্লাবটির হয়ে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন।

মাত্র ১৭ বছর বয়সে চেলসির জার্সিতে তার অভিষেক ঘটে। ১৯৬৫ সালের ফুটবল লিগ কাপ ফাইনালে লেস্টার সিটি এবং ১৯৬৭ সালের এফএ কাপ ফাইনালে টটেনহ্যামের বিপক্ষে গোল করেছিলেন তিনি।

ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্য থাকলেও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ট্যাম্বলিং। ফলে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলে তার জায়গা হয়নি।

চেলসি ছাড়ার পর তিনি ক্লাব ক্রিস্টাল প্যালেসে খেলেছেন। পরে তিনি আয়ারল্যান্ডে ক্যারিয়ার শেষ করেছেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আয়ারল্যান্ডের কর্ক শহরে বসতি গড়ে স্থানীয় বিভিন্ন ক্লাবের কোচ ও ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জীবনের শেষ সময়ে তিনি ডিমেনশিয়ায় ভুগছিলেন এই কিংবদন্তি ফুটবলার। তার মৃত্যুতে চেলসি পরিবারসহ ফুটবল অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা নিয়ে বিচার, খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি এবং ঘটনার নেপথ্যে দেশীয়-বিদেশী চক্রান্ত উদ্‌ঘাটনের জন্য মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করা হয়।

এরপর শাহবাগ মোড় ঘুরে রাজু ভাস্কর্যর পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

মশাল মিছিলে ‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা, ওসমান হাদি, বাংলাদেশের আজাদী, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এর আগে, গতকাল বুধবার (৩ জুন) ঢাবির মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন যে, হত্যাকাণ্ডের তদন্তে বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে এবং খুনিদের বিচারের আওতায় আনতে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।

তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আড়াল করার জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের ‘ট্যাগ’ ব্যবহার করা হয়েছে।

সুধু রাজনৈতিক বিরোধিতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলার ধারণা সঠিক নয়; এর পেছনে আরো গভীর দেশি-বিদেশি সংশ্লিষ্টতা থাকতে পারে।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের নেপথ্যে ভারতের সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগও উত্থাপন করেন সংগঠনটির সদস্যসচিব। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ওই বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে যে হত্যাকাণ্ডের পেছনে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি বা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে, যার পরিচয় প্রকাশ পেলে দেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদিকে শুধু আওয়ামী বিরোধিতার কারণে হত্যা করা হয়নি।

ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ইন্টেরিম (অন্তর্বর্তী সরকারের) আমলে এবং ভারত এই খুনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইন্টেরিমকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছিল কি না, সেইটা আমরা জানতে চাই।’

এ সময় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে জাবের বলেন, হত্যার পরপরই সীমান্ত সিল করার কথা থাকা সত্ত্বেও তা করতে বিলম্ব হয়েছে, যার ফলে খুনিরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হল্যান্ডকে কিনবেন বলে ঘোষণা রিয়ালের প্রেসিডেন্ট প্রার্থীর, ব্যবস্থা নেবে ম্যানসিটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


হল্যান্ডকে কিনবেন বলে ঘোষণা রিয়ালের প্রেসিডেন্ট প্রার্থীর, ব্যবস্থা নেবে ম্যানসিটি

৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া রিয়াল মাদ্রিদ প্রেসিডেনশিয়াল নির্বাচনে এনরিক রিকুয়েলমে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে আছেন। ২০০৯ সাল থেকে দায়িত্ব পালন করা ফ্লোরেন্তিনো পেরেজকে হারানোর জন্য নির্বাচনী ইশতেহারে তিনি আরলিং হল্যান্ডকে কিনতে সমস্ত কিছু করতে প্রতিজ্ঞা করেছেন।

আরলিং হল্যান্ডের ছবি: রয়টার্স

ম্যানচেস্টার সিটি ক্লাবের এই তারকাকে নিয়ে রিকুয়েলমে বলেছেন, ‘আমরা তার (হল্যান্ড) এজেন্টের সঙ্গে আলোচনা করেছি। আমাদের তার বর্তমান ক্লাবকে সম্মান জানাতে হবে, কিন্তু যদি আমি সভাপতি (প্রেসিডেন্ট) নির্বাচিত হই, তাহলে সে মাদ্রিদের হয়ে খেলবে। তাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য আমি সম্ভাব্য সবকিছু করব।’

সিটি এই মন্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেনি। দলটির একটি কর্মকর্তা মন্তব্য করেছেন, তাদের খেলোয়াড়ের পরিচিতি ব্যবহার করার কারণে তারা আইনি পদক্ষেপ নেবেন। ওই কর্মকর্তা বলেছেন, ‘আরলিং হল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে স্পেন থেকে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো সঠিক নয়। এ ধরনের কোনও সম্ভাবনাই নেই এবং এটি বাস্তবায়নের জন্য তার চুক্তিতে কোনও ধারাও (ক্লজ) নেই। এ প্রেক্ষাপটে আমাদের খেলোয়াড়ের ছবি/পরিচিতি ব্যবহার করার কারণে আমরা আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি।’

রিকুয়েলমে হল্যান্ডের এজেন্ট রাফায়েলা পিমেন্তার সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করেছেন, তবে পিমেন্তা এই খবরকে মিথ্যা বলে চিহ্নিত করেছেন। তিনি ও হল্যান্ডের পিতা-মাতা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘সবকিছুই বেশ বিনোদনমূলক এবং মজার, কিন্তু এটি সত্য নয়। রিয়াল মাদ্রিদে উভয় প্রার্থীর জন্য আমরা শুভকামনা জানাই।’

রিকুয়েলমে শুধু হল্যান্ডকে নয়, ম্যানসিটির আরেক তারকা রদ্রি কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মতে, ‘সে একজন শীর্ষ মানের খেলোয়াড়, একজন ব্যালন ডি’অর বিজয়ী। রদ্রি এমন একটি পজিশনে খেলে, যেখানে রিয়াল মাদ্রিদকে শক্তিশালী করা দরকার। আমি যদি সভাপতি নির্বাচিত হই, ম্যানচেস্টার সিটির প্রতি সম্মান রেখেই বলছি, রদ্রি রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে।’

তিনি আরও বলেছেন, ‘ফ্লোরেন্তিনোর মতো আমার দীর্ঘ একটি সফল রেকর্ড নেই। আমি আগে কখনও সভাপতি ছিলাম না। তাই আমি যে দুইজন খেলোয়াড়ের নাম উল্লেখ করেছি, তাদের ব্যাপারে আমি একটি ব্যক্তিগত নোটারি-সত্যায়িত গ্যারান্টি দিচ্ছি। যদি আমি তাদের আনতে ব্যর্থ হই, তাহলে রিয়াল মাদ্রিদের ১ লাখ সদস্যের বার্ষিক চাঁদার ১০০% আমি ব্যক্তিগতভাবে পরিশোধ করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%