ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পুরোনো মিগ


রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পুরোনো মিগ

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন একটি সংকটের মুখোমুখি হয়েছে। রাশিয়ার দ্রুতগতির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তাদের আধুনিক অস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের বিমানবাহিনী ১৯৭০-এর দশকের পুরোনো অস্ত্রের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে।

যুদ্ধের শুরুতে ২০২২ সালে ‘আর-৬০’ নামের ক্ষেপণাস্ত্রটি পুরোনো হিসেবে বিবেচিত হতো। তবে ইউরো মাইদান প্রেসের তথ্য অনুযায়ী, আধুনিক অস্ত্রের অভাবে এখন ইউক্রেনের মিগ-২৯ যুদ্ধবিমানগুলো বাধ্য হয়ে এই অস্ত্রটি ব্যবহার করছে।

রাশিয়া সম্প্রতি অনেক দ্রুতগতির ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। গেরান-৩ এবং গেরান-৫ নামের এই ড্রোনগুলো ঘণ্টায় প্রায় ৭০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। ফলে মাটি থেকে সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলো ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

আকাশপথে এই ড্রোনগুলো আটকাতে ইউক্রেন পশ্চিমা এফ-১৬ এবং পুরোনো মিগ-২৯ বিমান ব্যবহার করছে। পূর্বে মিগ-২৯ বিমানে ‘আর-৭৩’ নামের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার হতো। কিন্তু অস্ত্রের মজুত কমে যাওয়ায় পুরোনো ‘আর-৬০’ ফিরিয়ে আনা হয়েছে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, মিগ-২৯ থেকে এই পুরোনো অস্ত্র ছুড়ে রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হচ্ছে।

অত্যাধুনিক এফ-১৬ বিমানের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিচ্ছে। প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের অভাবে অনেক পাইলট কেবল বিমানের নিজস্ব বন্দুক নিয়ে আকাশে উড়াল দিচ্ছেন।

এদিকে রাশিয়ার ড্রোন হামলার পরিমাণ ক্রমাগত বাড়ছে। আগস্ট মাসে ইউক্রেনে প্রায় আড়াই হাজার দ্রুতগতির ড্রোন পাঠিয়েছে মস্কো। উন্নত অস্ত্রের অভাবে ইউক্রেন এসব ড্রোন আগের মতো ধ্বংস করতে পারছে না।

 

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার মারধরে আহত শিশু সাবিহার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, মায়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


বাবার মারধরে আহত শিশু সাবিহার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, মায়ের অভিযোগ

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার মারধরে আহত দুই মাস বয়সী শিশু সাবিহা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।ঘটনার পর থেকে শিশুটির বাবা হৃদয় খান পলাতক রয়েছেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা গ্রামে অবস্থিত। মিরপুরের মাজার রোড এলাকার গৈদ্দারটেকের একটি ভাড়া বাসায় তারা বসবাস করতেন।হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

জানা যায়, প্রায় দেড় বছর আগে হৃদয় খানের সঙ্গে প্রেমঘটিত সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় লাবণী আক্তার জান্নাতীর। হৃদয় একটি বিরিয়ানির দোকানে কাজ করতেন। তাদের দাম্পত্য জীবনের একমাত্র সন্তান ছিল সাবিহা।

শিশুটির মা লাবণী আক্তার জানান, পারিবারিক মনোমালিন্যের কারণে ঘটনার দিন সকাল ৭টার দিকে হৃদয় তার দুই মাসের শিশুসন্তানকে মারধর ও গলা টিপে আহত করেন।

 

এরপর ঘরে থাকা পাঁচ শ টাকা নিয়ে তিনি পালিয়ে যান। শিশুটির গলা ও গালে আঘাতের চিহ্ন ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর আজ দুপুরে শিশুটির মৃত্যু ঘটে।লাবণী আক্তার আরো বলেন, হৃদয় মাঝে মাঝে শিশুটিকে মেরে ফেলার হুমকি দিতেন এবং হঠাৎ করেই অনেক কিছু ভুলে যেতেন।ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের কাছে ৩ গোলের হার, বাংলাদেশের হারের হ্যাটট্রিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


ভারতের কাছে ৩ গোলের হার, বাংলাদেশের হারের হ্যাটট্রিক

ভারতের বিরুদ্ধে ৩ গোল খেয়ে বাংলাদেশ আবারও পরাজয়ের সম্মুখীন হলো, যা তাদের হারের হ্যাটট্রিক হিসেবে চিহ্নিত হলো।উজবেকিস্তানের কাছে ২-০ গোলের পর সিরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে হারার ফলে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায়।

 

ব্যর্থতার জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে। তার স্থানে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আতিকুর রহমান মিশু।

কিন্তু মিশুও দলের ব্যর্থতার চক্র থেকে বের হতে পারেননি। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ৩ গোল হজম করেছে

 

এই হ্যাটট্রিক পরাজয়ের ফলে লাল-সবুজের প্রতিনিধিদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো। অন্যদিকে ভারত এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।

তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৫ মিনিটে ভারতকে এগিয়ে দেন ড্যানি লাইশরাম। বিরতির পর ৬০ মিনিটে বিশাল যাদব দ্বিতীয় গোলটি করেন এবং ৭৯ মিনিটে মোহাম্মদ আরবাশ তৃতীয় গোলটি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেয় করতেই অপপ্রচার’, আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


হেয় করতেই অপপ্রচার’, আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নেয়ামত হোসেন পারভেজ বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। তিনি আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের কঠিন ও দুর্দিনে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিকবার কারাবরণ এবং পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তার যে রাজনৈতিক ও সামাজিক অবস্থান তৈরি হয়েছে, তাতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও মিথ্যা তথ্য প্রচার করে তাকে আলফাডাঙ্গার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার রাজনৈতিক সহযোদ্ধা ও আলফাডাঙ্গাবাসীর প্রতি কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

নেয়ামত হোসেন পারভেজ বলেন, কোনো কুচক্রী মহলের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।

একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রকৃত ঘটনা তুলে ধরতে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


অর্থমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময়

চট্টগ্রামের ব্যাবসা-বাণিজ্যের নানা সমস্যা নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের নেতারা। 

রবিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাড়বকুন্ডুর ওজন স্কেল, এলসি পেমেন্টে মূল নথি, ব্যাংক ঋণের উচ্চ সুদ ও নতুন এক শতাংশ কর নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চট্টগ্রামের ব্যাবসা-বাণিজ্যের প্রসার, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন চেম্বার নেতারা। 

সভায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ডু এলাকায় থাকা ওজন স্কেল নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। ব্যবসায়ী নেতারা জানান, পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি কার্যক্রমে এ স্কেলকে ঘিরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এতে ব্যবসায়িক কার্যক্রমের গতি ব্যাহত হচ্ছে। 

এলসি পেমেন্টের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। তাদের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে মূল ডকুমেন্ট বা নথি ছাড়াই ব্যাংক থেকে এলসির অর্থ পরিশোধ করা হচ্ছে। এতে ব্যবসায়িক লেনদেনে ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় মূল নথি যাচাই ছাড়া এলসি পেমেন্ট না দেওয়ার বিষয়ে ব্যাংকগুলোকে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইন করার বিষয়টি তুলে ধরেন তারা।

ব্যাংক ঋণের উচ্চ সুদের হার কমানোর বিষয়ে ব্যবসায়ী নেতারা বলেন, ঋণের সুদের হার বেশি থাকায় শিল্প ও ব্যাবসা পরিচালনার ব্যয় বাড়ছে। এতে একদিকে উৎপাদন ও পরিচালন ব্যয় বাড়ছে, অন্যদিকে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি বিদ্যমান ব্যবসাগুলোও চাপের মুখে পড়ছে। 

এছাড়া সীমিত কোম্পানির ক্ষেত্রে দুই কোটি টাকার বেশি লেনদেনে সরকারের নতুন এক শতাংশ কর বা চার্জ আরোপের বিষয়েও আলোচনা হয়। ব্যবসায়ীরা এ হার সহনীয় পর্যায়ে কমানোর দাবি জানান। 

ব্যবসায়ী নেতাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনার পর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির মূলকেন্দ্র। এখানকার ব্যাবসা-বাণিজ্যের সঙ্গে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চট্টগ্রামের ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট খলিলুর রহমান, ভাইস-প্রেসিডেন্ট মাবুবুর রহমান, আব্দুস সালাম, জসীম উদ্দিন চৌধুরী, পরিচালক মোহাম্মদ শাহ আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%