০৪:২১ পি.এম
শুক্রবার ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাককেনার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার উদ্দেশ্যে এবং অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে, বাংলাদেশ ও চিলি উভয় দেশের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করা হয়েছে।
শুক্রবার ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাককেনার মধ্যে যে দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে মুনাফেকি করলে ক্ষমা নেই: আইনমন্ত্রী
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিপুল সম্ভাবনার ব্যাপারে আলোচনা করেন এবং নীতিগতভাবে দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা খুঁজে বের করতে সম্মত হন।
বৈঠকে চিলি থেকে গুরুত্বপূর্ণ খনিজ আমদানি ও চিলির বাজারে তৈরি পোশাক, ওষুধ, বৈদ্যুতিক পণ্য এবং চামড়াজাত পণ্যসহ বাংলাদেশী পণ্যের রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
ড. খলিলুর রহমান নতুন বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ চিহ্নিত করতে এবং বেসরকারি খাতের সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের পরামর্শ দেন।
এ সময় চিলির পররাষ্ট্রমন্ত্রীও শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। বৈঠকটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পৃক্ততা জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ অন্বেষণের আগ্রহকে প্রতিফলিত করে।
আরও পড়ুন: রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে মিনুর ৬ দফা দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন