ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল


চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের সূচনা হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে। ধাপে ধাপে এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। রবিবার (৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির কর্মপরিকল্পনা তৈরির কাজ দ্রুত এগোচ্ছে।" তিনি আরও জানান, চলতি মাসের মধ্যে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানানো হবে।

আনোয়ারুল ইসলাম সরকার উল্লেখ করেন, ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে।

 

আরও পড়ুন: সৌদি এয়ারলাইনসের যাত্রীদের লাগেজ হারানোর অভিযোগ দাখিলের আহ্বান

জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে যুক্ত হওয়া কিছু বিধান স্থানীয় সরকার নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। ইউপি নির্বাচনের ভোটের সময় নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। নভেম্বর ও ডিসেম্বর মাস শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ সময়।

 

এই সময়ে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, টেস্ট ও প্রি-টেস্টসহ বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, "ভোটকেন্দ্র হিসেবে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করা হয়।" পাশাপাশি প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবেও শিক্ষকদের দায়িত্ব পালন করতে হয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা এবং নির্বাচন যাতে একই সময়ে না পড়ে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষার সময় এড়িয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হবে।তবে আনোয়ারুল ইসলাম সরকার এখনই নির্দিষ্ট দিনক্ষণ জানাতে চাননি। তিনি বলেন, "বিষয়টি নিয়ে কমিশন কাজ করছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।" স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করার নীতিগত সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট না নিয়ে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: সারের বস্তা থেকে বিএনপির বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ইসি। নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে।এছাড়া, নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিশ্চিত করতে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। কমিশন ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন) মোকাবিলায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলি বন্দরের সমস্যা সমাধানে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


হিলি বন্দরের সমস্যা সমাধানে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের মতবিনিময়

দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ দ্বিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভাটি রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম মণ্ডল, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা এবং হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

সভায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণের সুযোগ রয়েছে। হিলি স্থলবন্দরকে কেন্দ্র করে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রম দুই দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমাগত শক্তিশালী হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে সীমান্ত বাণিজ্যের সম্ভাবনা আরও ব্যাপকভাবে বিস্তৃত হবে। দুই দেশের ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলো আলোচনা করে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, হিলি স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ব্যবসা-বাণিজ্যের স্বার্থে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করতে ব্যবসায়ীদের ভিসা সহজলভ্য করা প্রয়োজন। এর ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতে গিয়ে আমদানির পণ্য যাচাই-বাছাই করতে সক্ষম হবেন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বন্দরের কার্যক্রমকে সহজ ও গতিশীল রাখতে দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে নিয়মিত মতবিনিময় অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। খেলায় দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ‘এনএনসি স্ট্রাইকার্স’ দল।

বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও মেসার্স হাসিব এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক এম এম কামরুজ্জামান কামরুল। সভাপতিত্ব করেন-নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ সুতাপা শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর পলি রানী কুন্ডু, রিংকু রানী দাস, মিতা বিশ্বাস, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার শিকদার আজিজুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি এম এম কামরুজ্জামান কামরুল বলেন, ‘নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। আপনারা নার্সিং বা মানবসেবা নিয়ে কাজ করেন। পড়ালেখার পাশাপাশি আপনাদের মন-মানসিকতা সবসময় ভালো রাখা প্রয়োজন হয়। তাই শরীর গঠনে ও মানসিকতা সুস্থ রাখতে খেলাধূলার বিকল্প নেই। নার্সিং কলেজের শিক্ষার্থীদের খেলাধূলার এ আয়োজন প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ যেন অব্যাহত থাকে।’ 
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল নগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বিএমপি কমিশনারের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


বরিশাল নগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বিএমপি কমিশনারের জরুরি নির্দেশনা

বরিশাল নগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিএমপি কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগরীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং দায়িত্ব পালনে আরও সক্রিয় ও সমন্বিত ভূমিকা রাখার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
সভায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ত এলাকাগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি বৃদ্ধি এবং জনসাধারণের চলাচলে স্বস্তি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ ট্রাফিক বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকে চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


বাংলাদেশ ব্যাংকে চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা

গ্রাহকদের ধর্মীয় এবং আর্থিক প্রয়োজনের ভিত্তিতে প্রচলিত ব্যাংকিং এবং শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা বেছে নেওয়ার সুযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকে ডুয়াল ব্যাংকিং সিস্টেম চালু করা হচ্ছে। এছাড়া, বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে আরও সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের বিরোধী দলের সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য প্রদান করেন।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, দেশের ব্যাংকিং খাতে গ্রাহকদের ধর্মীয় এবং আর্থিক প্রয়োজন অনুযায়ী প্রচলিত ও শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা বেছে নেওয়ার সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। একই সঙ্গে, আন্তর্জাতিক ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতকে আরও সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোকে মোট ১ হাজার ৬৯৯টি শাখার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শহরাঞ্চলে ১ হাজার ৭৪টি এবং গ্রামাঞ্চলে ৬২৫টি শাখা রয়েছে।

এসব শাখার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০টি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ২২৬টি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ১৪১টি, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ১৩৮টি এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ৭৬১টি শাখা রয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ৭৬১টি শাখার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ২০৬টি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ১৮১টি, এক্সিম ব্যাংক পিএলসির ১৫৫টি, ইউনিয়ন ইসলামী ব্যাংক পিএলসির ১১৪টি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ১০৫টি শাখা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৩টি শাখাও এর আওতায় রয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমানে ৩৫টি প্রচলিত (কনভেনশনাল) ব্যাংকে মোট ৭৫টি ইসলামী ব্যাংকিং শাখা এবং ১ হাজার ১০২টি ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া, আরও দু’টি কনভেনশনাল ব্যাংককে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থার পরিধি আরও বিস্তৃত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%