ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মার ব্যক্তিগত সেরা ৫ ইনিংস


ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মার ব্যক্তিগত সেরা ৫ ইনিংস

ওয়ানডে ক্রিকেট, যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হিসেবেও পরিচিত, হলো ক্রিকেট খেলার একটি সীমিত ওভারের সংস্করণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেটকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পাঁচ দিনের টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটের প্রচলন করে। ১৯৭১ সালের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

শুরুর সময় থেকেই ওয়ানডে ক্রিকেট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সেই জনপ্রিয়তা যাচাই করার জন্য ১৯৭৫ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করা হয়। এই বিশ্বকাপ, যা প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়, এখনও ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হিসেবে পরিচিত।

তবে ওয়ানডে ক্রিকেটে একসময় ডাবল সেঞ্চুরি করা ছিল একটি স্বপ্নের মতো বিষয়। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শচীনের দেখানো পথ অনুসরণ করে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলংকা এবং অস্ট্রেলিয়ার ৯ জন ব্যাটসম্যান।

আরও পড়ুন: সাদমানের ফিফটির পর এলবিডব্লিউ হয়ে ফিরলেন শান্ত

তবে ওয়ানডেতে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি করার পাশাপাশি সর্বোচ্চ ২৪৬ রানের ইনিংস খেলে ইতিহাসে অনন্য হয়ে আছেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত ২০২৪ সালের ১৩ নভেম্বর কলাকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৭৩ বল মোকাবেলা করে রেকর্ড ৩৩টি চার এবং ৯টি ছক্কার সাহায্যে ২৬৪ রানের ঝলমলে ইনিংস খেলেন। এই ইনিংসটি আজও ক্রিকেট ইতিহাসের ব্যক্তিগত সেরা ইনিংস হিসেবে স্থান দখল করে আছে।

এই তালিকার দ্বিতীয় পজিশনে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মার্টিন গাপটিল। তিনি ২০১৫ সালের ২১ মার্চ ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৩ বলে ২৪টি চার এবং ১১টি ছক্কার সাহায্যে ২৩৭* রানের অনবদ্য ইনিংস খেলেন।

ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেহবাগ। তিনি ২০১১ সালের ৮ ডিসেম্বর ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ বলে ২৫টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ২১৯ রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন: আটঘরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন

এই তালিকার চতুর্থ পজিশনে রয়েছেন ওয়েষ্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবে পরিচিত এই তারকা ক্রিকেটার ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ক্যানবেরায় ১৪৭ বলে ১০টি চার এবং রেকর্ড ১৬টি ছক্কার সাহায্যে ২১৫ রানের ইনিংস খেলেন।

পঞ্চম পজিশনে রয়েছেন পাকিস্তান, শ্রীলংকা এবং ভারতের তিন তারকা ওপেনার ফখর জামান, পাথুম নিশাঙ্কা এবং ইশান কিশান। ফখর জামান ২০১৮ সালের ২০ জুলাই বুলাওয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৬ বলে ২৪টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ২১০* রানের ইনিংস খেলেন।

২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি পাল্লেকেল্লে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২০টি চার এবং ৮টি ছক্কার সাহায্যে ২১০* রানের অনবদ্য ইনিংস খেলেন লংকান তারকা ওপেনার পাথুম নিশাঙ্কা।

২০২২ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ১৩১ বলে ২৪টি চার এবং ১০টি ছক্কার সাহায্যে ২১০ রান করেন ভারতীয় ওপেনার ইশান কিশান।

আরও পড়ুন: জেমস অ্যান্ডারসন ইতালির টি-টেন দলের সহ-মালিক হলেন

এছাড়া ভারতীয় তারকা শুভমা গিল (২০৮) এবং অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল (২০১*) ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকান। ওয়ানডেতে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ৯১ বছর বয়সী বৃদ্ধার ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ল বানর, অতঃপর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ভারতে ৯১ বছর বয়সী বৃদ্ধার ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ল বানর, অতঃপর নিহত

ভারতের কর্ণাটক রাজ্যের কোপ্পাল জেলায় বাড়ির সামনে বানরের হামলার ফলে ৯১ বছর বয়সী এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিটি পাতিল নগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাড়ির বাইরে অবস্থানরত ওই বৃদ্ধার ওপর হঠাৎ একটি বানর ঝাঁপিয়ে পড়ে।

নিহত বৃদ্ধার নাম নাজমুনিসা বেগম। বানরের আকস্মিক আক্রমণে গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংবাদ সংস্থা পিটিআই দ্বারা শেয়ার করা সিসিটিভি ফুটেজে হামলার সময় চিৎকার শুনে আরেক বয়স্ক নারী ঘর থেকে বেরিয়ে আসেন। সেই সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে তিনি বানরের আক্রমণ থেকে রক্ষা পান এবং বানরটি পালিয়ে যায়।

সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে লোকালয় ও জনসমাগমস্থলে বানরের হামলার ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দিল্লির চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে একটি বানর এক কর্মীর ওপর হামলা চালায়। এতে ওই কর্মীর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। এছাড়া, এক দর্শনার্থীও বানরের কামড়ের শিকার হন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, একই বানর ২০২৫ সালের ডিসেম্বরেও আরেক কর্মীকে আহত করেছিল।

এদিকে, মানেসারের একটি আবাসিক এলাকার বাসিন্দারাও বানরের উপদ্রব নিয়ে তীব্র অভিযোগ করেছেন। সেখানে গত ১৫ দিনের মধ্যে অন্তত তিন শিশু বানরের হামলার শিকার হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষের কাছে বারবার জানানোর পরও পার্ক, বারান্দা ও সাধারণ চলাচলের জায়গাগুলোতে বানরের অবাধ বিচরণ থামানো যাচ্ছে না। এতে অভিভাবকরা শিশুদের নিয়ে আতঙ্কিত আছেন এবং বয়স্করাও ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। তবে বন বিভাগ বলছে, শহরাঞ্চলে বানরের উপদ্রব নিয়ন্ত্রণের বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়। অন্যদিকে, মিউনিসিপ্যাল করপোরেশন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি শোক বার্তা প্রকাশ করেন। তিনি বলেন, “শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা মারহুমের আত্মাকে তাঁর অসীম রহমতে ধন্য করুন ও তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ কষ্ট সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।”

উল্লেখ্য, সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ইন্তেকাল করেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দুবাইয়ের রুলারস কোর্ট আমিরাতজুড়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করেছে। শোক পালনকালীন সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ নিজ নিজ বার্তা ও প্রার্থনায় মারহুমের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে স্থাপন হবে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


সিলেটে স্থাপন হবে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মন্তব্য করেছেন, উন্নত বাংলাদেশ গড়ার জন্য মেধার বিকল্প নেই। তিনি উল্লেখ করেছেন, বিশ্বের যেসব দেশ উন্নতি সাধন করেছে, তারা শিক্ষা, গবেষণা এবং নতুন উদ্ভাবনে বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ শুধুমাত্র দক্ষ মানবসম্পদ তৈরি করে না, বরং দেশের সামগ্রিক উন্নতির একটি শক্ত ভিত্তি গড়ে তোলে। তিনি বলেন, "আমরা এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছি।"

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, "বাংলাদেশে অনেক মেধাবী ফ্রিল্যান্সার রয়েছেন, যারা প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত আয় করছেন।" তিনি জানান, সিলেটে একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ পাবে। তারা নিজেদের উন্নতির পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবে।

তিনি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "তাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে হবে, যাতে তারা নিজেদের প্রস্তুত করতে পারে।"

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক সময় ব্যয় করতে হয়। তাই মাদকের পেছনে সময় ব্যয় করার সুযোগ নেই।" তিনি সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন যাতে কেউ মাদকে জড়িয়ে না পড়ে। তিনি বলেন, "নিজেদের মাদক থেকে দূরে রাখতে হবে এবং অন্যদেরও মাদক থেকে দূরে থাকার বিষয়ে সচেতন করতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে সিলেটের অনেক মেধাবী মানুষ দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু নানা কারণে বর্তমানে আমরা পিছিয়ে পড়েছি। তিনি বলেন, "এই অবস্থার পরিবর্তন করতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।"

তিনি আরও জানান, সিলেটের শিক্ষাক্ষেত্রকে আরও এগিয়ে নিতে তারা নানা উদ্যোগ গ্রহণ করছেন। তিনি বলেন, "দেশের বিভিন্ন পেশা ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিলেটের মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে।" তিনি সতর্ক করেন যে, "বিভিন্ন পেশায় আমাদের যোগ্য ও দক্ষ প্রতিনিধিত্ব না থাকলে আঞ্চলিক উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বাধা সৃষ্টি হয়।"

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী, সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আ ফ ম মোরতাহিন বিল্লাহ এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।

এবার সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৬৭৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে ১ হাজার ৫৫৫ জন, মাদ্রাসায় ৯১ জন এবং ভোকেশনালে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন রেজওয়ানা হালিম তাহিয়া ও আহমেদ ওয়াকিল।

এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


বরিশালে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা

বরিশাল, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : আজ বিভাগীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে, যা শিশুদের প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রস্তুতির অংশ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বিভাগীয় কমিশনার তাঁর বক্তৃতায় উল্লেখ করেন, "শিশুরা দেশের ভবিষ্যৎ।" তিনি বলেন, অর্থনৈতিক সংকট, দারিদ্র্য, পারিবারিক অসচেতনতা ও শিক্ষার সুযোগের অভাবে অনেক শিশু এখনো বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য কাজে যুক্ত হচ্ছে। শিশুশ্রম তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং শিক্ষাজীবন থেকে তাদের দূরে সরিয়ে দেয়।

তিনি আরো বলেন, "শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, এর পাশাপাশি দরিদ্র পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।" তিনি উল্লেখ করেন, কলকারখানা, দোকানপাট, পরিবহনসহ বিভিন্ন কর্মক্ষেত্রে শিশুশ্রমের ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি আরও বলেন, "কোনো অবস্থাতেই শিশুদের ওপর অমানবিক আচরণ কাম্য নয়।" অতিরিক্ত শাসন না করে ভালোবাসার মাধ্যমে শিশুদের সংশোধনের চেষ্টা করার আহ্বান জানান তিনি। কর্মব্যস্ততার পাশাপাশি মা-বাবাকে সন্তানদের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, বিশেষ করে পারিবারিক বন্ধন শক্তিশালী করা জরুরি।

সভাটি সহকারী কমিশনার মো. ইশতিয়াক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়, যেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব, উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান, বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মেহেরুন নাহার মুন্নি এবং বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন।

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিশু প্রতিবন্ধী কমিটির সদস্য, শিশু ও কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সভায় শিশুদের প্রতি সহিংসতা নিরসনের ওপর ইউনিসেফ বাংলাদেশের বরিশাল ও খুলনা অঞ্চলের প্রধান মোহাম্মদ কাওসার হোসেন একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%