১০:০৫ পি.এম
পঞ্চগড়ে দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২০ বছর বয়সী ইয়ানুরের মৃত্যু ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
দুর্ঘটনাটি সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় সংঘটিত হয়।
নিহত ইয়ানুর পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর পুত্র। আহতদের মধ্যে রয়েছেন বোদা উপজেলার সাতখামার এলাকার সাজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।
আরও পড়ুন: সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে নানা আয়োজন
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ানুর ও তার ফুফাতো ভাই সাব্বির মোটরসাইকেলে করে দেবীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিকে, জীবন ও সাজ্জাদ আরেকটি মোটরসাইকেল নিয়ে দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের দিকে রওনা হন। উভয় মোটরসাইকেল যখন ধরধরা পুল এলাকায় পৌঁছায়, তখন তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, তাদের অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুরে রেফার করেন। রংপুরে নিয়ে যাওয়ার পথে ইয়ানুরের মৃত্যু ঘটে।
দুর্ঘটনার বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে রংপুরে রেফার করা হয়েছিল। পথে ইয়ানুর নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনার পর থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: তাহসিফের মৃত্যু তদন্তে নতুন তথ্য, দীপ মদ পান করেননি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন