ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর


কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ হত্যা ও লুটপাট করে পালিয়ে গেছে। তিনি উল্লেখ করেন, তারা আর ফিরে আসবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপা আপা কইয়েন না, আপা ফিরে আসবে না। একবার আপা আপনাদের বিপদে ফেলে পালিয়ে গেছেন, এবার আবার বিপদে ফেলতে নাশকতার নির্দেশ দিচ্ছেন। এবার জনগণ আপনাদের আর ছাড়বে না।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করার জন্য কোনো ষড়যন্ত্রই সফল হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এ জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গাজীপুরের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া শেষে প্রতিবাদ সভায় এসব কথা বলেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়াটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে কালীগঞ্জ পৌর বিএনপির আহŸায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও জেলা আ.লীগ কার্যালয়ে আগুন

কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সালাহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মাহবুব হাসান সবুজ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ এস এম জয়নাল আবেদীন, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য হারুন অর রশিদ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল।

এ সময় বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শওকত আলী মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ইনজামুল হক জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য মো. রুহুল আমিন মোল্লাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের প্রায় তিন হাজার মোটরসাইকেলসহ প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ায় শালুক তুলতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


ব্রাহ্মণপাড়ায় শালুক তুলতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি ডোবায় শালুক তুলতে গিয়ে পানিতে ডুবে মো. রাশেদ (৫) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রাশেদ ওই গ্রামের শাহীন চেয়ারম্যান বাড়ির মো. আরিফ হোসেন তাহেরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশুটি বাড়ির পাশে একটি ডোবায় শালুক তুলতে যায়। এক সময় অসাবধানতার কারণে সে ডোবার গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালের পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।

চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাড়ির আশপাশের জলাশয় ও ডোবা সম্পর্কে শিশুদের অভিভাবকদের আরো সতর্ক থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও ৭ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


ফেনীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও ৭ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ফেনীতে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় ফেনীর এসএসকে রোডের দ্যা রয়েল সালম রেস্ট্রুরেন্টে আয়োজিত এ সভায় আনোয়ার হোসেন মজনুকে আহ্বায়ক এবং জামাল হোসেন শামীমকে সদস্যসচিব করে সংগঠনটির ৭ সদস্যের ফেনী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী রাকিবুল ইসলাম লিহি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শারমিন সুলতানা চৈতি।

মতবিনিময় সভায় বক্তারা উগ্রবাদী মতাদর্শ, রাজনৈতিক সহিংসতা ও সাম্প্রদায়িক উস্কানিসহ দেশের বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, প্রতিটি মানুষের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। বাকস্বাধীনতা, নিজস্ব ধর্মীয় বিশ্বাস লালন এবং নিজস্ব সংস্কৃতি পালন মানুষের সংবিধানপ্রদত্ত অধিকার। একটি উগ্রবাদী গোষ্ঠীর কারণে মানুষের এই মৌলিক অধিকার বর্তমানে হুমকির মুখে রয়েছে। এই হুমকি মোকাবিলা করে সবার জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে তাঁরা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় উপস্থিত বক্তারা ‘সবার জন্য বাংলাদেশ’ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এটিকে সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন।

জেলা কোঅরডিনেটর আনোয়ার হোসেন মজনুর সভাপতিত্বে এবং মঞ্জুর বিন সুলতানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক স্টারলাইনের সহযোগী সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ, ফেনী সদর উপজেলা হিন্দু বৈদ্য ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তরের সাংবাদিক ও দৈনিক এবেলার সম্পাদক যতন মজুমদার, বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. গিয়াস উদ্দিন মীর, এসএ টিভি ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাবেদ মামুন, ফেনী জেলা জজ কোর্টের অ্যাডভোকেট বোরহান উদ্দিন এবং দৈনিক ফেনীর শক্তির সম্পাদক শেখ ফরিদ রতন প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহেদ মামুন, নুরুল আবছার সোহাগ, সিনিয়র শিক্ষক মো. এনামুল হক, আব্দুল কায়ুম চৌধুরী, ফেনী জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, ডা. এম.এ আলিম, সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম জেহাদি, সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক আবু ইউসুফ মিন্টু, মানবাধিকার কর্মী পলাশ রায়, আজিম মিয়াজী, মোসলে উদ্দিন সবুজ, জামাল হোসেন শামীম, জামাল উদ্দিন রুবেল ও মোহাম্মদ কিবরিয়া, সাংবাদিক এসএস খোকন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র সংকটে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী: ওয়াল স্ট্রিট জার্নাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


অস্ত্র সংকটে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী: ওয়াল স্ট্রিট জার্নাল

অস্ত্র সংকট বা ঘাটতির কারণে ইরানে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী আবারও মেয়াদোত্তীর্ণ বা আগের ব্যবহার অনুপযোগী হিসেবে চিহ্নিত অস্ত্র ব্যবহার করেছে। এসব অস্ত্রের মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মার্কিন নৌবাহিনীর প্রধান হিসেবে হাং কাওয়ের নিয়োগ সংক্রান্ত শুনানির সময় সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্রের সংকটের বিষয়টি উঠে আসে। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে জানায়, অভিযানের বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে।

এই তথ্য প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের প্রকৃত অবস্থা সামনে এসেছে। চলমান সংঘাতের কারণে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রের মজুতের ওপর চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীর পরবর্তী সচিব বা প্রধান হিসেবে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাওকে মনোনয়ন দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সামনে নিয়োগ সংক্রান্ত শুনানিতে অংশগ্রহণ করেন হাং কাও। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাও বলেন, মেয়াদোত্তীর্ণ বা ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত অস্ত্রগুলোর কার্যক্রম সংক্রান্ত কোড পরিবর্তন করে সেগুলো পুনরায় ব্যবহার উপযোগী করা হয়েছে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’তে এসব অস্ত্র মোতায়েন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। পুরনো অস্ত্রগুলোকে আবার ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়া বোঝাতে কাও একটি অস্বাভাবিক উদাহরণ দেন। তিনি মেয়াদোত্তীর্ণ রুটিকে আবার খাওয়ার উপযোগী করার সঙ্গে এর তুলনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাফত মজলিসের আহ্বান: পতিত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক সরকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


খেলাফত মজলিসের আহ্বান: পতিত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক সরকার

খেলাফত মজলিস সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, পতিত ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে তারা জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী ফ্যাসিবাদীদের বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।

বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এসব দাবি তুলে ধরেন।

বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করা হয়েছে, সরকারি স্থাপনা ধ্বংস করা হচ্ছে এবং সরকারদলীয় সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনাও ঘটছে। দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চললেও সরকার এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদীদের বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকরে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।

বৈঠকে আগামীকাল ১৯ নভেম্বর বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসীর আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন ও মাওলানা আহমদ বিলাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%