ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বুটেক্সের আবাসিক হলে তীব্র গ্যাসসংকট, শিক্ষার্থীরা ভোগান্তিতে


বুটেক্সের আবাসিক হলে তীব্র গ্যাসসংকট, শিক্ষার্থীরা ভোগান্তিতে

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি ও গ্যাসসংকটের প্রভাব পড়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোর ক্যান্টিন ও ডাইনিংয়ে তীব্র গ্যাসসংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় বিকল্প হিসেবে লাকড়ি ও এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। ফলে খাবার প্রস্তুত ও পরিবেশনে বিলম্বের পাশাপাশি খাবারের মান নিয়েও ভোগান্তিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা।

হলগুলোতে সরকারি গ্যাস সংযোগের একই লাইন থেকে ডাইনিং ও ক্যান্টিনে গ্যাস সরবরাহ করা হয়। তবে শহীদ আজিজ হলের ক্যান্টিন পরিচালক অভিযোগ করেছেন যে, ডাইনিংয়ে রান্নার কাজ শেষ হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ক্যান্টিনে গ্যাস সরবরাহ করা হয়। তিনি জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সকাল থেকে দুপুরের খাবার প্রস্তুত করতে সমস্যা হচ্ছে। এ কারণে বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার কিনে রান্না করতে হচ্ছে তাঁকে।

ফলে খাবারের পদের সংখ্যা কমানোর পাশাপাশি পরিবেশনেও ধীরগতি দেখা যাচ্ছে। এ বিষয়ে শহীদ আজিজ হলের বাবুর্চি মোহাম্মদ রোমান বলেন, ভোরবেলায় গ্যাসের চাপ খুব কম থাকায় রান্না করতে বেশি সময় লাগছে। খাবার ঠিকমতো সিদ্ধ না হওয়ায় মান বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে। একটি গ্যাস লাইন দিয়ে প্রায় দেড় শ শিক্ষার্থীর খাবার রান্না করার পর ডাইনিংয়ে গ্যাসের সংযোগ স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: জবিতে আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের অবস্থান

জি. এম. এ. জি. ওসমানী হলের ডাইনিং ও ক্যান্টিনও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। হল কর্তৃপক্ষ জানায়, ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হলের গ্যাস সংযোগ একই লাইনে হওয়ায় ওসমানী হলে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে। ফলে প্রায়ই রান্নার কাজে বিঘ্ন ঘটে। এ পরিস্থিতিতে গ্যাসের বিকল্প হিসেবে লাকড়ি ও এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে।

ওসমানী হলের ক্যান্টিন পরিচালক জানান, দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় অতিরিক্ত সিলিন্ডার কিনতে হচ্ছে। পাশাপাশি ৬০০ টাকা মণ দরে লাকড়ি কিনে রান্না করতে হচ্ছে। এতে প্রতি মাসে কয়েক হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে। সময়মতো খাবার প্রস্তুত করতে না পারায় মাত্র পাঁচ দিনেই প্রায় আট হাজার টাকা লোকসান হয়েছে। দ্রুত গ্যাসসংকটের স্থায়ী সমাধান অথবা ক্যান্টিনের ভাড়া কমানোর বিষয়ে হল প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাই।

অন্যদিকে, সৈয়দ নজরুল ইসলাম হলে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হলটির ম্যানেজার মাহবুব মিয়া। তিনি বলেন, দীর্ঘ এক মাস ধরে হলে গ্যাসের সমস্যা ছিল। তবে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সংকটের সময় গ্যাসের সমস্যা মোকাবিলায় একটি মেশিন কেনা হয়েছিল।

তবে গ্যাসসংকটের কারণে লোকসানের মুখে পড়েছেন এই হলের ক্যান্টিন পরিচালক জিকুরুল ইসলাম জিকু। তিনি জানান, গত এক মাসে মোট পাঁচটি এবং চলতি মাসে আরও দুটি গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে। এভাবে চলতে থাকলে ক্যান্টিন পরিচালনা করাই কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে হল ম্যানেজারের সঙ্গে কথা বলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাইনি। শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছি।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ৯ নভেম্বরের ইউজিসির সিদ্ধান্ত বাতিল

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক মো. মোতাকাব্বির হাসান তমাল বলেন, ‘ক্যান্টিন পরিচালক গ্যাসসংকট ও লোকসানের বিষয়ে আমাকে সরাসরি কোনো অভিযোগ জানাননি। হলের গ্যাসসংকট নিরসন ও শিক্ষার্থীদের স্বার্থে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এ ক্ষেত্রে ডাইনিংয়ের সমস্যাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।’

শহীদ আজিজ হলের আবাসিক শিক্ষার্থী সুজয় রায় জানান, গ্যাসের তীব্র সংকটের কারণে খাবার রান্না ও পরিবেশনে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগছে। ফলে খাবারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে আমাদের। এর ফলে ক্লাসসহ দৈনন্দিন অন্যান্য কাজেও ব্যাঘাত ঘটছে। সব মিলিয়ে গ্যাসসংকটের কারণে আমাদের ভোগান্তি আগের চেয়ে অনেক বেড়েছে।

শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, গ্যাসসংকট এখন নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। তবে ধীরে ধীরে গ্যাসের চাপ ও সরবরাহ বাড়লে আশা করি, খাবারের মানও উন্নত হবে। ক্যান্টিনে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে।

গ্যাসসংকটের পাশাপাশি এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ক্যান্টিন পরিচালনার ব্যয়ও বেড়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও হলগুলোর ডাইনিং ও ক্যান্টিনে খাবারের দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে র‍্যাগিং-চাঁদাবাজির তথ্য চেয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবিতে আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


জবিতে আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের অবস্থান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল বৃহস্পতিবার কথিত ‘লকডাউন’ কর্মসূচি আহ্বান করেছে। এর প্রতিবাদে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অবস্থান কর্মসূচির বিষয়ে বলেন, ‘ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ঠিক রাখা এবং সারা দেশে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাফেরা, স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের এই অবস্থান। ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালানো আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা রুখতে আমরা কর্মসূচি নিয়েছি।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে আমরা নিশ্চিত করতে চাই, নিষিদ্ধ সংগঠনগুলো যেন ক্যাম্পাসের ভেতরে কিংবা আশপাশে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে। দেশের পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে এসব অপতৎপরতার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে বিএনপির মশাল মিছিল, হামলার প্রতিবাদে শাস্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


হাকিমপুরে বিএনপির মশাল মিছিল, হামলার প্রতিবাদে শাস্তির দাবি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়।

মিছিলটি হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মিছিলে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


বাগেরহাটে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাগেরহাট, ১৮ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

আজ বুধবার বিকেল ৪টায় জেলা বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা অতিক্রম করে বাগেরহাট বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খাদেম নিয়ামুন নাসির আলাপ, শেখ শমসের আলি মোহন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, "অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেই মতপার্থক্য প্রকাশের ভাষা হতে হবে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল। কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠী সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

কৃষিবিদ শামীম আরও বলেন, "রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর। বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এর ফলে ক্ষতিগ্রস্ত হন।"

যোগাযোগব্যবস্থা ও পণ্য পরিবহন বাধাগ্রস্ত হলে কৃষকের উৎপাদিত পণ্য যথাসময়ে বাজারে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এতে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন এবং সাধারণ ভোক্তাদেরও বাড়তি মূল্য দিতে হয়। তাই দেশের অর্থনৈতিক অগ্রগতি, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা অপরিহার্য।

বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে হামলা, ভাঙচুর ও আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে হামলা, ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কেএম বাবরের ‘আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই হামলার সাথে জড়িত রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের ওই হাসপাতালটিতে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাবেক পৌর যুবলীগ নেতা ওমর ফারুকের নেতৃত্বে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। হামলার ফলে ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভেতরের আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে সংসদ সদস্য ডা. কেএম বাবর মন্তব্য করেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থক আমার হাসপাতালে ককটেল বিস্ফোরণ, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় হাসপাতালে অনেক রোগী ছিল। যুদ্ধের সময়ও কেউ হাসপাতালে আক্রমণ করে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%