ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার


কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়া কসবা ও আখাউড়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত পরিবেশে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১২ জুন) কসবা সৈয়দাবাদ আদর্শ সরকারি মহাবিদ্যালয় মাঠে আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন ও নূর আলম ছিদ্দিকী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, জেলা কৃষক দলের সদস্যসচিব জিল্লুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান সজিব ও রুমেল আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ

কবীর আহমেদ ভূঁইয়া অনুষ্ঠানে বলেন, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ইতিমধ্যে টুর্নামেন্টের মাঠ সংস্কারের জন্য ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এছাড়া কসবা ও আখাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, কসবা উপজেলার তিনলাখপীর বিশ্ব রোডের সংযোগস্থলে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি এলাকার জরাজীর্ণ ও গুরুত্বপূর্ণ সড়কসমূহ পুনর্নির্মাণের জন্য নতুন প্রকল্প অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে, এ বিষয়ে তিনি সরাসরি ভূমিকা পালন করছেন বলে জানান।

কবীর আহমেদ ভূঁইয়া জানান, প্রস্তাবিত সড়ক উন্নয়ন প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো জেলার অবকাঠামোগত উন্নয়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হলে যুবসমাজ একটি মানবিক, দক্ষ ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একটি আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একই সঙ্গে কসবাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে বক্তারা স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রসারে সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরের মধ্যে সরকারের সাফল্য আরো দৃশ্যমান হবে : দুদু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:২১ পি.এম


এক বছরের মধ্যে সরকারের সাফল্য আরো দৃশ্যমান হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী এক বছরের মধ্যে এ সরকারের সাফল্য আরো দৃশ্যমান হবে। দেশটি সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে এবং তারেক রহমান বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সরকারের নেতা হিসেবে পরিচিতি পাবেন।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'শহীদ জিয়া ও বাংলাদেশ' শীর্ষক আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ।

শামসুজ্জামান দুদু বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়া তা অনুসরণ করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শ অনুসরণ করেই রাজনীতি করছেন।

যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনুসরণ করবে, তাদেরকেও সহযোগিতা করা উচিত। শহীদ জিয়া দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্র ও সরকার গঠন করেছিলেন এবং সেই আদর্শ অনুসরণ করছেন তারেক রহমান ও বেগম খালেদা জিয়া। সেই আদর্শ অনুসরণ করে বেগম খালেদা জিয়া মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার চার মাস আগে দায়িত্ব নিয়েছে, আগামী এক বছরের মধ্যে সেটি আরো সাফল্যের দিকে এগিয়ে যাবে।

তিনি বলেন, 'একা কাজ করা কারো পক্ষে সম্ভব নয়। আন্দোলনে যেমন সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে ছিলেন, তেমনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আন্দোলন সফল হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং বিএনপি একক সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচনে জয় লাভ করেছে। শুধু সাধারণভাবে চললে হবে না, আরো শক্তভাবে এগোতে হবে। কারণ দেশে-বিদেশে যারা পরাজিত হয়েছে, পালিয়ে গিয়েছে, তারা বসে নেই।

পার্শ্ববর্তী একটি দেশ তাদের সমর্থন ও আশ্রয় দিচ্ছে। এ কারণে সবাইকে সচেতন, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোট নিয়ে সুখবর আর্জেন্টিনা শিবিরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:২২ পি.এম


চোট নিয়ে সুখবর আর্জেন্টিনা শিবিরে

বিশ্বকাপের মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। চোটের তালিকার সংখ্যা দীর্ঘ হওয়ার ফলে আর্জেন্টিনা কোচ স্কালোনির চিন্তার ভাঁজ পড়েছিল।

এখন, চোটগ্রস্তরা সেরে উঠছে। আজেন্টিনা অনুশীলন ক্যাম্পে নাহুয়েল মোলিনা, লিয়েন্দ্রো পেরেদেস, নিকোলাস গঞ্জালেজ এবং হুলিয়ান আলভারেজ যোগ দিয়েছেন।

গত বৃহস্পতিবার দলে ফিরে এসে পেরেদেস অনুশীলনে অংশ নিয়েছেন। ম্যাক্সিমিলিয়ানো গ্রিলোর তথ্য অনুযায়ী, এই আর্জেন্টাইন তারকা তার সতীর্থদের সাথে অনুশীলন করেছেন এবং বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে লিওনেল স্কালোনির একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

৩১ বছর বয়সী এই খেলোয়াড় হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে খেলেননি। নাহুয়েল মলিনা এবং নিকোলাস গঞ্জালেজও কোনো সমস্যা ছাড়াই অনুশীলন করেছেন। আলভারেজকেও অনুশীলনে দেখা গেছে।

এদিকে, চোটের কারণে প্রথম দুই ম্যাচে অংশ নিতে পারবেন না নিকোলাস তাগলিয়াফিকো।

আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফ এবং মেডিকেল টিম সিদ্ধান্ত নিয়েছে যে তালিয়াফিকো দলের সাথে থাকবেন। রবিবার পর্যন্ত প্রতি অনুশীলনের পর তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় এক বছরে ১৩ হাজার সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


নাইজেরিয়ায় এক বছরে ১৩ হাজার সন্ত্রাসী নিহত

আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়ায় গত এক বছরে সেনাবাহিনী ১৩ হাজারেরও বেশি সন্ত্রাসীকে নির্মূল করেছে।

নাইজেরিয়ার ‘গণতন্ত্র দিবস’ উদ্যাপন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রেসিডেন্ট টিনুবু আরও জানান, ২০২৩ সালে ক্ষমতায় আসার পর থেকে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে মৃত্যুর সংখ্যা ৮১ শতাংশ কমে গেছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া ‘অপারেশন সেফ করিডোর’ কর্মসূচির আওতায় এক লাখ ২৪ হাজার সন্ত্রাসী অস্ত্র সমর্পণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশটিতে স্বেচ্ছায় অস্ত্র সমর্পণের পাশাপাশি সংশ্লিষ্টদের পুনর্বাসন করা যায়।

নাইজেরিয়াতে ১৯৯৯ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এবং একাধিক বছরের সামরিক শাসনের অবসানের স্মরণে এ দিবসটি পালন করা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিচিত নাইজেরিয়া বর্তমানে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটে রয়েছে। দেশটিতে আল কায়েদা এবং ইসলামিক স্টেট-সংলগ্ন গোষ্ঠীগুলোর পাশাপাশি বিভিন্ন অপরাধী চক্র সাধারণ জনতাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। স্কুল, গির্জা এবং মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থানও এসব ঝুঁকিতে রয়েছে।

এছাড়া, শুরুতে সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম উত্তরাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও এখন তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘন বনাঞ্চলকে ব্যবহার করে হামলা চালানো শুরু করেছে।

সরকারি কর্মকর্তাদের মতে, সেনাবাহিনীর অভিযানের ফলে গোষ্ঠীগুলো পুরনো স্থান ছেড়ে নতুন স্থানে তাদের ঘাঁটি গড়ে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরিব মানুষের কথা ভেবেই বাজেটে মূল্যছাড় ও কর অব্যাহতি : আমানউল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


গরিব মানুষের কথা ভেবেই বাজেটে মূল্যছাড় ও কর অব্যাহতি : আমানউল্লাহ আমান

গরিব ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্দেশ্যে সরকার চলতি বাজেটে বিভিন্ন পণ্যের দাম কমানোর এবং কর মওকুফের পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা জেলার আয়োজনে স্টার্টআপ, বৈজ্ঞানিক প্রকল্প এবং উদ্ভাবনী ধারণার প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তথ্য দেন।

আমানউল্লাহ আমান আরও বলেন, ‘বর্তমান সরকার গরিব-দুঃখী মানুষের সরকার। এ সরকার সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান উল্লেখ করেন, ‘চলতি বাজেটে গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম হ্রাসের উদ্যোগ সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে কর মওকুফ ও প্রত্যাহার করা হয়েছে। এসব পদক্ষেপ প্রমাণ করে যে বর্তমান সরকার জনগণের সরকার এবং গরিব-দুঃখী মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে।’

বিএনপি এই নেতা বলেন, ‘বাংলাদেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে আরো শক্তিশালী ও স্বনির্ভর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মাধ্যমে দেশ একদিন বিশ্ব দরবারে আরো উজ্জ্বল অবস্থান অর্জন করবে।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার এবং দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%