ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় আটক ব্যবসায়ী রণজিত পাল, ২২ ভরি সোনা উদ্ধার


ঢাকায় আটক ব্যবসায়ী রণজিত পাল, ২২ ভরি সোনা উদ্ধার

লক্ষ্মীপুরের চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহকদের দেখানোর উদ্দেশ্যে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী রণজিত পালকে ঢাকায় আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নেওয়া স্বর্ণালংকারগুলোও।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর হোসেন এবং জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকায় অভিযান চালিয়ে রণজিত পালকে আটক করা হয়।

আটক রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের মালিক। তিনি শহরের শাঁখারিপাড়া এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

ব্যবসায়ীদের অভিযোগ, রণজিত প্রায় ৩০ বছর ধরে লক্ষ্মীপুর বাজারে সোনার ব্যবসা করে আসছেন। দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কারণে অন্যান্য সোনা ব্যবসায়ীরা তাকে গহনা দিতেন। তিনি বিভিন্ন দোকান থেকে গহনা নিয়ে গ্রাহকদের দেখাতেন এবং বিক্রিও করতেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর বাজারের চারটি জুয়েলারি দোকান থেকে একইভাবে গ্রাহকদের দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নেন রণজিত। পরে গহনাগুলো ফেরত না দিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। সন্ধ্যা পর্যন্ত তার নিজের দোকান খোলা থাকলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি শাঁখারিপাড়ার ভাড়া বাসাতেও তিনি ছিলেন না। পরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ধারণা তৈরি হয় যে, তিনি পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী এবং শিবানী শিল্পালয়ের অসীম কর।

তমা শিল্পালয়ের স্বত্বাধিকারী পলাশ কুরী বলেন, "সোনা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রণজিতের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ করেছি। পুলিশ তাকে আটক করেছে।"

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার জানান, "বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ২২ ভরি সোনা নিয়ে পলাতক ব্যক্তিকে ঢাকা থেকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। পুরো সোনাসহ তাকে আটক করা হয়েছে। এ জন্য আমরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ।"

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর হোসেন বলেন, "অভিযুক্ত ব্যক্তিকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আনা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির অধ্যাপক মোর্শেদ হাসান খান জবির সিন্ডিকেট সদস্য মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ঢাবির অধ্যাপক মোর্শেদ হাসান খান জবির সিন্ডিকেট সদস্য মনোনীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্যাটাগরিতে তাকে এই পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর সংশ্লিষ্ট ধারার অধীনে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে দুই বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে মনোনীত করা হয়েছে।

অধ্যাপক মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব হিসেবেও কাজ করছেন। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০২৪ সালের ৩ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী দুই বছর অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোচাগঞ্জে উদ্বোধন হলো একতা ডায়াগনষ্টিক সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


বোচাগঞ্জে উদ্বোধন হলো একতা ডায়াগনষ্টিক সেন্টার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র স্কুলরোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একতা ডায়াগনষ্টিক সেন্টার শতভাগ ডিজিটাল আধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্বোধন করা হয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ফিতা কেটে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। উদ্বোধনের পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে একতা ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্তাধিকারী ধনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আমিন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, বোচাগঞ্জ থানার (ওসি) মো. মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম।

সভায় বক্তারা উল্লেখ করেন, মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবা একটি অন্যতম মৌলিক অধিকার। বক্তারা প্রত্যাশা করেন যে, একতা ডায়াগনষ্টিক সেন্টার মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে এবং তাদের সুনাম অক্ষুণ্ণ রাখবে। এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সংবাদকর্মী, পল্লী চিকিৎসক এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে ‘সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


হবিগঞ্জে ‘সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : হবিগঞ্জে আজ ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভার আয়োজন করা হয় মঙ্গলবার দুপুরে, সবার জন্য বাংলাদেশ নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে।

সংগঠনের হবিগঞ্জ শাখার আহ্বায়ক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক সাংবাদিক কলামিস্ট রিয়াদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন সংগঠনের হবিগঞ্জ শাখার উপদেষ্টা আলী হোসেন, অ্যাড. আব্দুল মোতালিব, হবিগঞ্জ সুরবিতানের আবুল ফজল, বাউল শিল্পী আবুল সরকার, সাংস্কৃতিক কর্মী শাহ আলম চৌধুরী মিন্টু, সঙ্গীত শিল্পী রাসেল উদ্দিন, সাংবাদিক মীর আব্দুল কাদির, প্রবাল কান্তি রায়, আসাদ উদ্দিনসহ আরও অনেকে। সভায় বৈষ্যমহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দফার ভয় দেখাবেন, আমরা চুপ থাকব—এটা ভাবার কারণ নেই: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


এক দফার ভয় দেখাবেন, আমরা চুপ থাকব—এটা ভাবার কারণ নেই: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, বিরোধী দল এক দফার ঘোষণা দেবে, কিন্তু বিএনপি চুপ করে বসে থাকবে না। তিনি বলেন,

"আপনারা ভয় দেখান, এক দফার। আর আমরা চুপচাপ বসে থাকব—এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা রাজনীতি করেন, পার্লামেন্টে কথা বলেন, বাইরেও কথা বলেন—তাতে আপত্তি নেই। কিন্তু দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না।"

রিজভী প্রশ্ন তোলেন, "দেশকে অস্থিতিশীল করার দায় কি আপনাদের (বিরোধী দলের) নয়?" তিনি উল্লেখ করেন, "মধ্যবাড্ডা, কাফরুল, মিরপুরে বাসে আগুন ধরাচ্ছে কে? বোমাবাজি করছে হাইকোর্টের সামনে কে? এর উত্তর কে দেবে? এটা কি শুধু পলাতক ফ্যাসিস্টদের কাজ, নাকি মানুষ বলছে নতুন নতুন দোসর তৈরি হয়েছে, এখন তারাও ফ্যাসিস্টদের সঙ্গে মিলিত হয়েছে? না হলে এই প্রেসে যখন আগুন দেওয়া হলো, তারপরে যারা গ্রেপ্তার হয়েছে তারা তো জামায়াতের লোক। আপনারা খবরের কাগজ খুলে দেখেন।"

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের পূর্বে এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, "বিরোধী দল হুংকার দিচ্ছেন এক দফার কথা বলে। আপনাদের এক দফার কথা শুনে আমরা কি গলিতে গিয়ে দাঁড়াব, নাকি প্রাচীরে লাফ দেব? যে দল রাজপথের ইটের সাথে, কাঠের সাথে, ধুলার সাথে, পানির সাথে সম্পৃক্ত—সেই দল বিএনপি। সেই দল ও তার অঙ্গসংগঠনগুলোকে আপনারা এক দফার ভয় দেখাচ্ছেন?" রিজভী প্রশ্ন করেন।

শহীদদের রক্তমাখা শার্ট নিয়ে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে উল্লেখ করে রিজভী বলেন, "আপনারা কয়দিন করেছেন? তার তালিকা দিন।"

তিনি বলেন, "বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন, ওভাবে মাছ শিকার করা যাবে না। কারণ, জনগণের কাছে প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ক্ষমতায় এসেই বিএনপি এবং বিএনপির জোট সরকার তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%