ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত সত্ত্বেও হরমুজ পাড়ি দিচ্ছে জাহাজ


ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত সত্ত্বেও হরমুজ পাড়ি দিচ্ছে জাহাজ

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বেশ কিছু জাহাজ। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন সংঘাত শুরু হলেও, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির মাধ্যমে তরল গ্যাস (এলএনজি) ও তেলের জাহাজের চলাচল অব্যাহত রয়েছে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সম্প্রতি এই প্রণালিতে প্রবেশ করেছে পাঁচটি বড় এলএনজি ট্যাঙ্কার। এগুলোর মধ্যে গ্রিসের ‘গ্যাসলগ সাংহাই’ এবং কাতারের ‘আল সামরিয়া’, ‘আল দাফনা’, ‘আল গাত্তারা’ ও ‘আল রাইয়ান’ অন্তর্ভুক্ত রয়েছে।

জাপানের পরিবহন মন্ত্রী ইয়াসুশি কানেকো এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন, ৭ থেকে ৯ জুলাইয়ের মধ্যে জাপানের ২২টি জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিয়ে বেরিয়ে গেছে। এর মধ্যে ৬টি ছিল বিশাল তেলের জাহাজ। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতিদিন প্রায় ১০০টি জাহাজ এই পথে চলাচল করত। এবং চুক্তির পর থেকেই মোট ৫১৩টি জাহাজ এই প্রণালি পার হয়েছে।

আরও পড়ুন: লাখাইয়ে ডোবা থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার, হত্যার অভিযোগে বন্ধু গ্রেপ্তার

তবে ইরান এই জলপথ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। তাদের বক্তব্য হলো, সব জাহাজকে তেহরানের নির্দেশিত নির্দিষ্ট পথ অনুসরণ করতে হবে। যদি কেউ ওমানের পথ বা অন্য কোনো পথ ব্যবহার করে, তাহলে হামলার সম্ভাবনা রয়েছে। অতিরিক্তভাবে, এই জলপথ ব্যবহার করার জন্য ইরান জাহাজের কাছ থেকে ফি বা কর নেওয়ার কথাও ভাবছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার ১৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০১:২১ পি.এম


গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার ১৮

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা প্রায় তিনশ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার ১৮ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) বিকেলে চুরির মামলার আসামি মো. রিয়াজ ফকিরকে (২৬) গ্রেফতার করেন এসআই মাসুদুর রহমান। রাতে থাকাকালীন থানা হাজতে রিয়াজ নিজের মাথায় হাজতের লোহার গ্রিলে আঘাত করেন। একপর্যায়ে তিনি মেঝেতে লুটিয়ে পড়লে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে রিয়াজ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে রিয়াজের বাবা মো. সিদ্দিক ফকির বরিশাল থেকে এলাকায় ফিরে তার ছেলের মৃত্যুর গুজব ছড়িয়ে দেন। গুজব ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে থানাকে ঘেরাও করতে আসে। একপর্যায়ে তারা থানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ডিউটি অফিসারের কক্ষে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় হামলাকারীরা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল হালিমকে টানা-হেঁচড়া ও মারধর করেন।

তাদের বাধা দিতে গেলে কনস্টেবল মো. আল আমিন, মো. লিমন হোসেন ফরহাদ এবং মো. ফরহাদ হোসেন গুরুতর আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের মধ্যে গুরুতর অবস্থায় এএসআই মো. আব্দুল হালিমকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন সিদ্দিক ফকির (৬০), মান্নান ফকির (৬৫), তানজিলা বেগম (২৬), রিফাত ফকির (১৮), নাঈম ফকির (১৮), রাজু হাওলাদার (১৮), মো. সবুজ ফকির (৩২), নাছিমা ওরফে রেখা বেগম (৪৫), মমতাজ বেগম (৬০), হাবিবুর রহমান (৪৫), গিয়াস উদ্দিন ফকির (৬২), মনোয়ার বেগম (৫০), ময়না বেগম (৪৮), আসমা বেগম (৩৪), নাজমা আক্তার (৪০), ঝুমুর আক্তার (৩৬), শারমিন আক্তার (২৫) এবং মোসা. তাহমিনা (৫০)। তারা সবাই উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশী গ্রামের বাসিন্দা।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ফের হামলায় প্রস্তুত ইসরাইল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


ইরানে ফের হামলায় প্রস্তুত ইসরাইল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায়

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সাথে আবারও যোগ দিতে প্রস্তুত রয়েছে ইসরাইল। তবে তেল আবিব এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।

এ তথ্য ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের কিছু নীতিনির্ধারক ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন হামলা চালাতে চান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সুযোগে। তারা ট্রাম্প প্রশাসনের অনুমোদনের অপেক্ষায় আছেন।

জেরুজালেমের কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টও একই ধরনের তথ্য প্রকাশ করেছে। জেরুজালেমের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভবিষ্যতে ইরানে হামলায় অংশ নিতে এবং যুদ্ধ সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে ইসরাইল আগ্রহী।

গত বুধবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করার আগেই এক কর্মকর্তা বলেন, ‘প্রয়োজন হলে আমরা আবারও তা করতে প্রস্তুত।’ তিনি বলেন, ‘মানুষকে আবার বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য করতে আমরা আগ্রহী নই। কিন্তু ইরানে যা ঘটছে, সেটিও আমরা উপেক্ষা করতে পারি না।’

ইসরাইলি ওই কর্মকর্তা আরও বলেন, ‘যদি সেটাই আমাদের দিতে হওয়া মূল্য হয়, তাহলে সেই পরিস্থিতিও আমরা মেনে নেব।’ তবে ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয়ার বিষয়ে বর্তমানে ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত মঙ্গল ও বুধবার ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার পর বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, গতকালের হামলার পেছনে মার্কিন বাহিনী জড়িত ছিল না। এখন পর্যন্ত কোনো দেশ বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বুধবার সকালে ইরানি কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলার জবাবে ওয়াশিংটন যে হামলা চালিয়েছিল, তার পাল্টা প্রতিশোধ হিসেবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় হামলা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে। তাই সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, খুব শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বললেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘর উদ্বোধন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

সাবেক সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন চলেছে। পাশাপাশি লাখ লাখ কোটি টাকা লুটপাট করে ব্যাংক ও বিমা খাতকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকারের উদ্যোগ সম্পর্কে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

এবারের পরিদর্শনে, মন্ত্রী কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শালবন বিহার ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত মাঠে নেমেছে ক্রেডিট নিতে তিস্তা মহাপরিকল্পনার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্কবিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


জামায়াত মাঠে নেমেছে ক্রেডিট নিতে তিস্তা মহাপরিকল্পনার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের একটি অংশ হিসেবে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যখন সরকার এই পরিকল্পনা নিয়ে কাজ করছে, ঠিক সেই সময়ে ক্রেডিট নিতে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২ টার দিকে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে ‘পঞ্চগড় গেট’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করে, তখন তাদের (জামায়াত ও অন্যান্য দল) কোনো অস্তিত্ব ছিল না এবং তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন বা কথাও ছিল না। তাই বাংলাদেশে স্টান্টবাজির রাজনীতির দিন আর চলে না।’

তিনি বলেন, অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে এবং তা বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন। পঞ্চগড় গেট নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এই গেটটি পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আপামর জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পঞ্চগড় জেলা পরিষদের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে এই গেট নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%