০৪:১৯ এম
খাল দখলমুক্ত করা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা এলাকায় গৃহীত উচ্ছেদ অভিযানের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
জিয়াউদ্দিন হায়দার জানান, খালের জমি দখলমুক্ত হলে শহরের পানির নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হতে পারে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার অনেকটাই সমাধান হবে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
তিনি সতর্ক করে বলেন, খালের জমিতে গড়ে ওঠা যেকোনো অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। খাল দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে খালের সীমানায় যেকোনো স্থাপনা ভেঙে সরিয়ে নেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার খালগুলো দখলমুক্ত রেখে পানি প্রবাহ স্বাভাবিক করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য খালগুলোতেও একই ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি ও সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন