০৮:২৭ পি.এম
ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।
‘কুটির শিল্প ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’ কর্মসূচির অধীনে পিকেএসএফ ১০১টি সহযোগী সংস্থার জন্য এই অর্থ ছাড় করেছে। মাঠপর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে ১ হাজার ৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের মধ্যে ৮৭ শতাংশ নারী।
এই কর্মসূচিটি দেশের ৬৪ জেলায় বাস্তবায়িত হচ্ছে। ঋণ প্রদান করা হচ্ছে প্রযুক্তিনির্ভর কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন—এই চারটি উপখাতে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং বিদ্যমান ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অর্থায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: ‘অনুপ্রবেশ’ আতঙ্কে ভোগা শুভেন্দুর দাবি, ‘সীমান্তে ওত পেতে রয়েছে বাংলাদেশিরা’
গ্রামীণ ও প্রান্তিক জনগণের মধ্যে উদ্যোক্তা তৈরি, নারী ও তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং কৃষিভিত্তিক ও অকৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। একইসাথে ক্ষুদ্র উদ্যোগের সঙ্গে যুক্ত সরবরাহ ও বিপণন ব্যবস্থার ব্যবসা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ ঋণ অনুমোদন করেছে। গত ৭ সেপ্টেম্বর প্রথম ধাপে ১ হাজার ২৫০ কোটি টাকাসহ এ পর্যন্ত তিন ধাপে ৩ হাজার ৭৫০ কোটি টাকা পাওয়া গেছে। অবশিষ্ট ১ হাজার ২৫০ কোটি টাকা আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়ার কথা রয়েছে।
পিকেএসএফ জানিয়েছে, অনুমোদিত পুরো অর্থ আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে উদ্যোক্তা পর্যায়ে বিতরণ করা হবে। ঋণ বিতরণের
আরও পড়ুন: স্বপ্ন প্রথম টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন