০২:৪৯ এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়কমন্ত্রী শুর্দ শুর্দসমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সাক্ষাতে, দেশটির পক্ষ থেকে তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সংবাদমাধ্যমকে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি জানান, নেদারল্যান্ডস তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমীক্ষা পরিচালনায় জ্ঞান ও কারিগরি সহায়তা দিতে আগ্রহী। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি স্বাগত জানানো হয়েছে।
আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার
এছাড়া, বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ রাষ্ট্র। তাই, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে।
এ সময়, প্রধানমন্ত্রী ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
নেদারল্যান্ডসের মন্ত্রী শুর্দ শুর্দসমার পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং অভিযোজনক্ষম নদীব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ: চিফ হুইপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন