ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া যাবে না: চিফ হুইপ


রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া যাবে না: চিফ হুইপ

জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবে না, এটি সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বিশেষ বৈঠক ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং ভোটাররা প্রকাশ্যে ভোট দেবেন।

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না, এটি আমাদের জন্য দুঃখজনক এবং হতাশার। তবে তিনি এখনও আশা করেন যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক।

আরও পড়ুন: তারেক রহমানের জাপান সফর: নীল অর্থনীতির নতুন সম্ভাবনা

সভায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি।

সভায় রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণের বিষয়ে কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধন সহ নিশ্চিত করা হয়।

ভারপ্রাপ্ত স্পিকার আরও বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৩ ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

আরও পড়ুন: কক্সবাজারের ইনানী সৈকতে ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৬ চোরাই ভারতীয় স্মার্টফোনসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


৫৬ চোরাই ভারতীয় স্মার্টফোনসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির থেকে জানা যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির একটি অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোন এবং একটি মোটরসাইকেলসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জের সোনামসজিদ শিয়ালমারা গ্রামের সহিমুদ্দিনের ছেলে সানাউল্লাহ (২৮), একই গ্রামের আবু সাঈদ সঙ্গে হারুন অর রশিদ (১৯) এবং মৃত আশরাফুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (১৯)।

বিজিবি জানায়, সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন খবরের ভিত্তিতে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫ হতে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামে সড়কের ওপর অভিযান চালায়।

অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোন এবং একটি মোটরসাইকেলসহ ওই তিনজন গ্রেপ্তার হন।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বিজিবি চোরাচালান প্রতিরোধে সীমান্তে সতর্ক রয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ শিক্ষক পড়িয়েও পাস করাতে পারেননি ৫ পরীক্ষার্থীকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


১৫ শিক্ষক পড়িয়েও পাস করাতে পারেননি ৫ পরীক্ষার্থীকে

পিরোজপুরের নেছারাবাদে চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার ২১টি মাদরাসা থেকে ৫৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩০৯ জন।

গড় পাসের হার ৫৬ দশমিক ৬৯ শতাংশ। এর মধ্যে আটটি মাদরাসার পাসের হার ৫০ শতাংশের নিচে। আর একটি মাদরাসা থেকে অংশ নেওয়া পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করতে পারে নি।

পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস না করা প্রতিষ্ঠানটি হলো পূর্ব আকলম দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটি নন-এমপিও। মাদরাসাটিতে ১৫ জন শিক্ষক এবং তিনজন কর্মচারী রয়েছেন। শিক্ষার্থী রয়েছে দুই শতাধিক। প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির জন্য আবেদনও করেছে।

এরপরও দাখিল পরীক্ষায় পাঁচ পরীক্ষার্থীর একজনও উত্তীর্ণ না হওয়ায় অভিভাবক ও মাদরাসার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর নেছারাবাদের ২১টি মাদরাসা থেকে ৫৪৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩০৯ জন পাস করেছে। পাসের হার ৫৬ দশমিক ৬৯ শতাংশ। এ প্লাস পেয়েছে ২২ জন।

সামগ্রিক ফলাফলের বিপরীতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল উদ্বেগজনক। পাটিকেলবাড়ী দরগাহ শরীফ মাদরাসা থেকে ১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র দুজন। নেছারাবাদ মোজাদ্দেদিয়া মাদরাসা থেকে ১১ জনের মধ্যে পাস করেছে দুজন। গাজীপুর মৈশানী হারুন অর রশিদ ফাজিল মাদরাসা থেকে ১৫ জনের মধ্যে পাস করেছে পাঁচজন।

এছাড়া বিন্না নেছারিয়া দাখিল মাদরাসা থেকে ১৬ জনের মধ্যে সাতজন, আউরিয়া হোসাইনিয়া দাখিল মাদরাসা থেকে ৩৪ জনের মধ্যে নয়জন, মাহমুদকাঠি দাখিল মাদরাসা থেকে ২৭ জনের মধ্যে ১২ জন, হজরত রাবেয়া বসরি (রহ.) মহিলা দাখিল (আমিরহাজী) মাদরাসা থেকে ১৬ জনের মধ্যে পাঁচজন এবং গুয়ারেখা রাব্বানিয়া দাখিল মাদরাসা থেকে ১৫ জনের মধ্যে সাতজন উত্তীর্ণ হয়েছে।

সবচেয়ে হতাশাজনক ফল হয়েছে পূর্ব আকলম দাখিল মাদরাসায়। পাঁচজন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনও পাস না করায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ১৫ জন শিক্ষক ও তিনজন কর্মচারী থাকার পরও এমন ফলাফল কেন তা নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

পূর্ব আকলম দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. জাহাঙ্গীর হোসেন জানান, মাদরাসাটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো নন-এমপিও। এ বছর পাঁচজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে কেউই পাস করতে পারেনি। এর সুনির্দিষ্ট কারণ তারা বুঝে উঠতে পারছেন না।

তিনি আরো জানান, মাদরাসাটি এখনো এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের বেতন হয় না। এ কারণে কখনো কখনো শিক্ষকেরা অনুপস্থিত থাকতেন। ফলাফল খারাপ হওয়ার পেছনে এটিও একটি কারণ হতে পারে। মাদরাসাটি এমপিওভুক্ত হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, ‘অনেক প্রতিষ্ঠানের ফলাফল ভালো হয়েছে। তবে কিছু প্রতিষ্ঠানে যথেষ্ট শিক্ষক-কর্মচারী থাকার পরও ফলাফল খারাপ হয়েছে। যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে, তাদের কাছে চিঠির মাধ্যমে ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ জন শিশু। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৮টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৮০টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১০৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭২। এই সময়ে ৮১২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪১টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ১৮৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৮৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২০ হাজার ১৩৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছরে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার প্রতিশ্রুতি অ্যামচেমের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


৫ বছরে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার প্রতিশ্রুতি অ্যামচেমের

বাংলাদেশে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।

সংগঠনটি জানিয়েছে, বর্তমানে তাদের সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। নতুন মার্কিন বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য সরকারি ও বেসরকারি খাতের অংশীদারি আরো জোরদার করা প্রয়োজন।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাত করে। সাক্ষাতের সময় অ্যামচেম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল।

বৈঠকে অ্যামচেম জানায়, ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে তারা কাজ করছে। সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে দেশের মোট কর রাজস্বের ২০ শতাংশের বেশি অবদান রাখছে, যা বাংলাদেশের অর্থনীতিতে মার্কিন ব্যবসায়িক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ উপস্থিতি নির্দেশ করে।

অ্যামচেমের পক্ষ থেকে বলা হয়, বিদ্যমান সদস্য প্রতিষ্ঠান এবং বাংলাদেশে বিনিয়োগ বিবেচনা করছে—এমন সম্ভাব্য মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করা হয়।

সেই সাথে প্রতিনিধি দল সরকারী সাম্প্রতিক বিনিয়োগ ও ব্যবসাবান্ধব সংস্কার কর্মসূচির প্রশংসা করে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন ও লাইসেন্স প্রদান, সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা, কর ও ভ্যাট প্রশাসনের ডিজিটালাইজেশন, মূলধন ও মুনাফা প্রত্যাবাসন প্রক্রীর উন্নয়ন এবং কাস্টমস প্রক্রিয়া সহজ করার উদ্যোগগুলো ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়।

তা ছাড়াও অগ্রাধিকার খাতগুলোতে দীর্ঘমেয়াদি নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডিজিটাল অর্থনীতির বিকাশের জন্যও বেশ কিছু সুপারিশ তুলে ধরে অ্যামচেম। সংগঠনটি ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন (পিডিপিএ) ও জাতীয় ডিজিটাল গভর্ন্যান্স কাঠামো (এনডিজিএ) প্রণয়নকে স্বাগত জানান।

এ্যামচেম এআই গ্রহণ, সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদারের আহ্বান জানায়।

বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তির কাঠামোকেও একটি কৌশলগত সুযোগ হিসেবে উল্লেখ করা হয়। অ্যামচেমের মতে, এই উদ্যোগটি বাজারে প্রবেশাধিকারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এবং প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন ব্যবস্থা এবং আর্থিক খাতের আধুনিকায়নে নতুন সহযোগিতার দ্বার খুলতে পারে।

প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘ডিজিটাল ইকোনমি অ্যাডভাইজরি ফোরাম’ অথবা টাস্কফোর্স এবং একটি ‘পাবলিক-প্রাইভেট কম্পিটিটিভনেস কাউন্সিল’ গঠনের প্রস্তাবও দেয় অ্যামচেম। এসব প্ল্যাটফর্মে সরকার, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি করা হয়।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ অর্থনৈতিক রূপান্তরের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং দেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান।

তিনি জানান, চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে অ্যামচেম ও বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শো'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%