ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মোদির বিরুদ্ধে খাড়গের আপত্তিকর মন্তব্যে বিজেপির তীব্র বিক্ষোভ ভারতজুড়ে


মোদির বিরুদ্ধে খাড়গের আপত্তিকর মন্তব্যে বিজেপির তীব্র বিক্ষোভ ভারতজুড়ে

ভারতের রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে করা একটি বিতর্কিত মন্তব্যের কারণে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে এই মন্তব্যের প্রতিবাদে। কংগ্রেস সভাপতির এই মন্তব্যের জন্য তাঁর এবং কংগ্রেস নেতৃত্বের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি উঠেছে।

বিহারের পাটনায় একটি জনসভায় এই ঘটনা ঘটে। সেখানে ভারতের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন খাড়গে। জনতার মধ্যে থেকে এক ব্যক্তি মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতা থেকে কোথাও যাবেন না। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় খাড়গে বলেন, “মোদির বাপও যাবে” (Modi ka baap bhi jayega)। খাড়গের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং অশালীন বলে অভিহিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন, খাড়গে রাজনৈতিক শালীনতার সমস্ত মাত্রা লঙ্ঘন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতারাও এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তারা বলেন, রাজনৈতিক হতাশার কারণে কংগ্রেস নেতারা এখন ব্যক্তিগত আক্রমণ ও পারিবারিক গালমন্দের আশ্রয় নিচ্ছেন।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

অন্যদিকে, কংগ্রেস দল খাড়গের মন্তব্যকে সমর্থন করে দাবি করেছে যে, জনতা ও হেক্লারদের চাপে পড়ে ওই মন্তব্য করা হয়েছিল। তারা বলেন, খাড়গের বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। কংগ্রেস নেতাদের একাংশের দাবি, তিনি রূপক অর্থে বা অন্য কোনো উদ্দেশ্যে মন্তব্যটি করেছিলেন। তবে বিরোধীদের এই সাফাই কার্যকর হয়নি এবং বিজেপি দেশজুড়ে রাজধানী দিল্লি, বিহার, জম্মু ও বেঙ্গালুরুসহ বিভিন্ন রাজ্যে তীব্র আন্দোলন ও কুশপুত্তলিকা দাহ অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ
রবিবার রাত পৌনে ৯টার দিকে দামকুড়া থানা পুলিশ সোনাইকান্দি নিচপাড়া এলাকা থেকে ১৫টি মাদক মামলার আসামী ও শীর্ষ মাদক কারবারী মোঃ রাজন আলীকে (৪৪) গ্রেফতার করে দামকুড়া থানার এসআই মোঃ আশরাফুল।
সোমবার তাকে ২ বোতল মোনোড্রিল সিরাপ দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার রাজন ওই এলাকার মৃত একরাম আলীর ছেলে।
এদিকে স্থানীয় মিনারুল ইসলাম, জুয়েল, বাবু, আদিল সহ একাধীক স্থানীয়রা জানায়, রাজন আলী একজন চিহ্নিত ও শীর্ষ মাদকের ডিলার। সে নিজ হাতে মাদক নেয় না। তবে তার একাধীক লেবার আছে। তাদের মাধ্যমে খুচরা মাদক কারবারী ও মাদক সেবিদের কাছে মাদক বিক্রয় করে থাকে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে সে পদ্মার চর দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক তুলেছে বলে একাধীক সূত্রে জানা গেছে। ওইদিন রাত ৯টার দিকে সাদা পোশাকে অভিযান চালিয়ে রাজন ও ট্রাক চালক হৃদয় নামে দুইজনকে গ্রেফতার করে এসআই আশরাফুল ও সঙ্গীয় ফোর্স। কিন্তু মাত্র ২ বোতল ভারতীয় মোনোড্রিল সিরাপ দিয়ে রাজনকে আদালতে সোপর্দ করলেও হৃদয়কে থানা থেকে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়েছে।
অভিযানের সময় পুলিশ স্থানীয়দের রাজনের কাছে স্থানীয়দের যেতে দেননি। এতে স্থানীয়রা ধারনা করছেন মাদকের বড় চালান সহ রাজন ও হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। আবার এসআই আশরাফুল সাংবাদিকদের বলেন, কোন প্রকার মাদকদ্রব্য পাওয়া যায়নি, এমনিতেই থানায় নিয়ে এসেছি, কিছু জানার থাকলে থানায় আসুন।
পরে সোমবার (২৬ অক্টোবর) আরএমপি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই মাদকের ডিলারকে মাত্র ২ বোতল ভারতীয় মোনোড্রিল সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এতে নানা মুখি প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি সবকিছুই সমঝোতার মাধ্যমেই সম্পন্ন হয়েছে?
এ ব্যপারে জানতে এসআই মোঃ আশরাফুলের মুঠো ফোনে ফোন দিলে তিনি বলেন, কিছু জানার থাকলে থানায় আসুন, বলেই ফোন কেটে দেন।
দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বিপুল পরিমান মাদক ও সমঝোতার কোন বিষয় নেই। তার কাছে ২ বোতল ভারতীয় মোনোড্রিল সিরাপ পাওয়া গেছে। তা দিয়েই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে রাজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় হারানো ফোন খুঁজতে গিয়ে স্বামী-স্ত্রীর কাছে মিলল ৪৭ চোরাই পণ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪২ এম


ব্রাহ্মণবাড়িয়ায় হারানো ফোন খুঁজতে গিয়ে স্বামী-স্ত্রীর কাছে মিলল ৪৭ চোরাই পণ্য

ব্রাহ্মণবাড়িয়ায় হারানো মোবাইল ফোন খুঁজতে গিয়ে পুলিশ স্বামী-স্ত্রীর কাছে চোরাই পণ্যের সন্ধান পেয়েছে। অভিযান পরিচালনা করে তাদের কাছে ৪৭টি পণ্য উদ্ধার করা হয়। স্বামী পালিয়ে গেলেও স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রাম থেকে আলেয়া বেগম নামের ওই নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার খায়েশ মিয়ার স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানিয়েছেন, কয়েকদিন আগে এক ব্যক্তি একটি মোবাইল ফোন হারানোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনের লোকেশন দেখা যায় উপচাপাড়ায় একটি বাড়িতে। খোঁজ নিয়ে জানা যায়, ওই বাড়িটি খায়েশ মিয়া নামক এক ব্যক্তির। তিনি চোরাই মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য বিক্রি করে থাকেন।

ওসি আরও জানান, খায়েশ মিয়ার স্ত্রীও এই কার্যক্রমে জড়িত। পরে ওই বাড়িতে অভিযান চালানোর সময় ১৪টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১০টি বাটন মোবাইল ফোন, একটি ট্যাব, ১৩টি টর্চলাইট, পাঁচটি ঘড়ি ও চারটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। খায়েশ মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী আলেয়া বেগমকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আলেয়া বেগম জিজ্ঞাসাবাদে জানান- চোর, ছিনতাইকারী ও মাদকাসক্তদের কাছ থেকে তারা কম দামে মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য কিনতেন। পরে লাভ পেলে বিক্রি করে দিতেন। এর মধ্যে কিছু পণ্য তাদের কাছে টাকার বিনিময়ে বন্ধক দেয়া যেত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে স্বেচ্ছাসেবককে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা শহিদুল ইসলাম বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ এম


হাসপাতালে স্বেচ্ছাসেবককে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা শহিদুল ইসলাম বহিষ্কার

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সাহেদকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকালে দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন জয় এবং সদস্য সচিব ইকরাম মাহমুদ ফাহাদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সক্রিয় ছিলেন।

রোববার (২৫ অক্টোবর) রাতে ছাত্রদল নেতা সাহেদ সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে জুয়েলকে চেয়ার দিয়ে পিটিয়ে ব্যাপক মারধর করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সদর হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে জুয়েলকে চেয়ার দিয়ে পেটানোসহ কিল-ঘুসি ও লাথি দিয়ে রক্তাক্ত করা হয়। এই মারধরের ঘটনা ঘটান ছাত্রদল নেতা সাহেদ এবং তার অনুসারীরা। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি।

হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকালে সাহেদ এবং জুয়েলদের মধ্যে মোবাইল কেনাবেচা নিয়ে মারামারি হয়। এর ফলে চিকিৎসা নিতে জুয়েল হাসপাতালে আসেন। এ সময় সাহেদ তার অনুসারীদের নিয়ে এসে হাসপাতালেই জুয়েলকে মারধর করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল হাসপাতালের ইমার্জেন্সি কক্ষে ঢুকলে সেখানে সাহেদও প্রবেশ করেন। তখন ইমার্জেন্সি কক্ষের ভেতরেই সাহেদ তাকে চেয়ার দিয়ে পিটুনিসহ এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মেরে রক্তাক্ত জখম করেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সাহেদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

জেলা ছাত্রদল নেতা হাসিবুর রহমান অভি বলেন, "সাহেদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার সঙ্গে এখন ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে গৃহবধূকে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ এম


কালকিনিতে গৃহবধূকে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক গৃহবধূর গোসলের দৃশ্য এবং স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী রাসেল চৌকিদার অভিযুক্ত মানিক সরদারের বিরুদ্ধে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার বিকালে ভুক্তভোগী ও পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযুক্ত মানিক সরদার (৩৮) কালকিনি পৌর এলাকার দক্ষিণ মজিদবাড়ী গ্রামের সোবাহান সরদারের সন্তান। ঘটনার পর থেকে অভিযুক্ত মানিক সরদার পলাতক রয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মানিক সরদার ও রাসেল চৌকিদার একই এলাকায় পাশাপাশি বসবাস করে আসছিলেন। গত ২৪ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বাদীর স্ত্রী নিজ বাসার পুরোনো টিনের গোসলখানায় গোসল করার সময় অভিযুক্ত মানিক কৌশলে তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। শুধু তাই নয়, ওই দিনই গভীর রাতে রাসেল চৌকিদার ও তার স্ত্রীর একসঙ্গে ঘুমানোর দৃশ্যও একইভাবে মোবাইলে গোপনে ধারণ করেন মানিক।

পরবর্তীতে ওই গোপন ভিডিও ভুক্তভোগী গৃহবধূকে দেখিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া শুরু করে অভিযুক্ত মানিক সরদার। পাশাপাশি ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতে থাকে।

এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাদীর অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত মানিক সরদার জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মানিক পালিয়ে যায়। অভিযুক্ত তার মনের ইচ্ছা পূরণ করতে না পেরে যাওয়ার সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সুযোগ পেলে খুন করার হুমকি দেয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, অভিযুক্ত মানিক সরদার গাঁজা, ইয়াবাসহ এলাকায় চুরি, ছিনতাই এবং নারীদের গোসলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নারীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আসছে। অভিযুক্ত মানিক সরদারের নামে চুরি, ছিনতাই এবং গাঁজা-ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে।

রাসেল চৌকিদার জানান, "আমার স্ত্রীকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে মানিক কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমি লম্পট মানিকের বিচার চাই।"

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মানিককে এলাকায় পাওয়া যায়নি।

এ বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, "এ ঘটনাটি আমি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন; এ ঘটনায় তদন্তসাপেক্ষে দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%