১১:৩৪ পি.এম
ইসরাইলের সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে, দেশটির ডানপন্থী রাজনৈতিক দল ‘ইসরাইল ফার্স্ট’-এর নেতা শারেন হাস্কেল আরবদের সম্পূর্ণভাবে বাদ দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, ইসরাইলের ফিলিস্তিনি সংখ্যালঘু নাগরিকদের ভোটকেন্দ্রে ব্যাপকভাবে ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য চরম ডানপন্থী নেতাদের দায়ী করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী হাস্কেল, অতি-ডানপন্থী নেতা বেন-গ্যভির ও সমোত্রিচকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, "তাদের কর্মকাণ্ডের কারণেই ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকরা ‘জায়োনবাদ-বিরোধী দলগুলোকে’ বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন।" এই পরিস্থিতির সমাধান হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বী ইহুদি দলগুলোকে একত্রিত করে একটি ‘বৃহৎ জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব দেন, যেখানে কোনো আরব প্রতিনিধি বা তাদের সমর্থিত রাজনৈতিক দল থাকবে না।
গত জুলাইয়ে ইসরাইলি সেনাবাহিনীতে অতি-অর্থোডক্স ইহুদিদের যোগদানের বাধ্যবাধকতা স্থগিত সংক্রান্ত প্রস্তাবিত আইনের প্রতিবাদে উপ-পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর হাস্কেল ‘ইসরাইল ফার্স্ট’ দলটি গঠন করেন। তার প্রতিষ্ঠিত এই দলটি আরব ও অতি-অর্থোডক্স ইহুদি—উভয় পক্ষকে বাদ দিয়ে একটি স্বতন্ত্র ও ঐক্যবদ্ধ জায়নবাদী সরকার গঠনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
পার্লামেন্টারি আসন জয়ের জন্য ন্যূনতম ৩.২৫ শতাংশ ভোটের যে থ্রেশহোল্ড বা শর্ত রয়েছে, তার দল জনমত জরিপে এর নিচে থাকলেও হাস্কেল তার রাজনৈতিক অবস্থানের পক্ষে দৃঢ় রয়েছেন। তিনি জানান, যে নীতির জন্য তিনি লড়াই চালিয়েছেন, তার জন্য তিনি আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরও বেশি গর্বিত।
সূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন