১০:১৬ পি.এম
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৭ বছর ৫ মাস পর সাধারণ সম্পাদক (জিএস) পদে রাশেদ খানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বে ঘোষিত বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর, সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
সোমবার (৩১ আগস্ট) রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি কর্তৃক অবৈধ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেট কর্তৃক শোকজ নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে ডাকসু পদ বাতিল করা হয়েছে এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রাশেদ খানকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।’
২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের কমিশন ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে জয়ী হন নুরুল হক নুর।
আরও পড়ুন: কুমিল্লার ২৪ কৃষক পরিবারের ফসলি জমি রক্ষায় আত্মহত্যার হুমকি
তিনি ১১ হাজার ৬২ ভোট পেয়েছিলেন। সাবেক এই ছাত্রনেতা বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগের তখনকার কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, যিনি ৯ হাজার ১২৯ ভোট পান।
জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে গোলাম রাব্বানী বিজয়ী ঘোষণা হন। দ্বিতীয় অবস্থানে থাকা রাশেদ খান ৬ হাজার ৬৩ ভোট পেয়েছিলেন।
আরও পড়ুন: আ.লীগের লগি-বৈঠা আন্দোলনের দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন