ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের


ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ইরানের সঙ্গে যে চুক্তিটি রয়েছে তা এখনো চূড়ান্ত হয়নি।

ফ্রান্সে চলমান জি৭ শীর্ষ সম্মেলনে তিনি এক বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বলেন, যদি শেষ পর্যন্ত চূড়ান্ত চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ না করে, তবে ওয়াশিংটন ফের ইরানের ওপর ‘বোমা ফেলা’ শুরু করবে।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই বহুল প্রত্যাশিত চুক্তিতে স্বাক্ষরের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বসার পরিকল্পনা রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন আক্রমণাত্মক মন্তব্য চূড়ান্ত স্বাক্ষরের মুহূর্তের ঠিক আগে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

উল্লেখ্য, এই চুক্তির মূল বিষয়বস্তু বা বিস্তারিত বিবরণ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

কূটনৈতিক মহলে যখন চুক্তিটি নিয়ে এক ধরনের স্বস্তি ফিরে আসছিল, তখন ট্রাম্পের এই কঠোর বার্তা স্পষ্ট করে দেয় যে ওয়াশিংটন তাদের স্বার্থের প্রশ্নে কোনো আপস করতে প্রস্তুত নয়। এই চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে নাকি মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হবে, তা নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে

টাঙ্গাইলের ভূঞাপুরে যমজ দুই ভাইয়ের বিয়ে যমজ দুই বোনের সঙ্গে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়ার শফিকুল ইসলামের দুই যমজ মেয়ে সুমাইয়া আক্তার পাতা ও সোনিয়া আক্তার লতার বিয়ে লক্ষিপুর সদর উপজেলার নুরুল আলমের যমজ দুই ছেলের সঙ্গে সম্পন্ন হয়। দুই ছেলে হল আব্দুর রাজ্জাক আশেক ও আব্দুল জব্বার মাসুম।

রাজ্জাক এবং জব্বার দুজনেই দুবাই প্রবাসী, আর কনে পাতা ও লতা বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী।

বুধবার (১৭ জুন) সকালে একই ধরনের শেরওয়ানি পরে কনের বাড়িতে হাজির হন দুই ভাই। তাদের মতো দুই বোনও একই রকমের শাড়ি পরেছিলেন। এর আগে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় অনাড়ম্বর পরিবেশে তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়। যমজ ভাই ও বোনের বিয়ের খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যমজ নবদম্পতিদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে অনেক এলাকায় লোকজন ভিড় করেন।

ভাইয়েরা দেখতে একে অপরের মতো, দুই বোনও তেমনই। তাদের বিয়েতে পরা শেরওয়ানি এবং শাড়িতে সবাই খুব মুগ্ধ হয়। অতিথিদের কাছে বোঝা দায় ছিল কে কোন ভাইয়ের বউ। বিয়ে দেখতে আমন্ত্রিত অতিথিদের সাথে দিনে স্থানীয় বাসিন্দারাও একত্রে ভিড় করেন।

স্থানীয়দের মতে, এই ধরনের বিয়ে সাধারণত দেখা যায় না। তাই বিয়ে দেখতে অনেক লোক এসেছেন। কেউ দাওয়াত পেয়ে আবার কেউ দাওয়াত না পেয়েও এক নজর নবদম্পতিদের দেখতে এসেছেন। তবে বিষয়টি তাদের কাছে খুবই ভালো লেগেছে। এই দুই নবদম্পতি যাতে সুখী হন, এজন্য তারা দোয়া চেয়েছেন।

যমজ দুই ভাই আব্দুর রাজ্জাক ও আব্দুল জব্বার বলেন, আমরা লেখাপড়ার পর প্রবাসে থাকি। ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে বড় হয়েছি। তাই আমরা দুজনেই সিদ্ধান্ত নিই যে, আমরা যমজ দুই বোনকে বিয়ে করব। সেই উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপে তথ্য আদান-প্রদানের মাধ্যমে দুজন যমজ বোনের সন্ধানে যাই। আলহামদুলিল্লাহ, তারা আমাদের বিয়েতে সম্মতি দিয়েছে। আমরা দুই যমজ ভাই, দুই যমজ বোনের সঙ্গে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করুন, যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় হয়।

যমজ দুই বোন লতা ও পাতা জানান, এই বিয়ের মাধ্যমে তারা একসঙ্গে থাকার সুযোগ পাবেন। এজন্য তারা খুব খুশি। সবার কাছে দোয়া চেয়েছেন।

যমজ দুই মেয়ের চাচা রফিকুল ইসলাম মনি বলেন, যমজ দুই ভাতিজির জন্য যমজ দুই ছেলের সন্ধান সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকার এক শিক্ষকের মাধ্যমে পেয়েছি। ভাতিজি দুজনই এইচএসসি পরীক্ষা দেবে এবং ছেলেরাও লেখাপড়া শেষ করে প্রবাসে চাকরি করছেন। আল্লাহ তাআলা তাদের জুটি মিলিয়ে দিয়েছে।

যমজ দুই ছেলের বাবা মো. নুরুল আলম জানান, যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে তিনি অনেক আনন্দিত। নবদম্পতিদের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের ভেন্যুর মান নিয়ে ভিনিসিউসের পর ফরাসি তারকার উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


ফাইনালের ভেন্যুর মান নিয়ে ভিনিসিউসের পর ফরাসি তারকার উদ্বেগ প্রকাশ

আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। কিন্তু এরই মধ্যে এই ভেন্যু নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। গত রাতে (১৬ জুন) নিজেদের গ্রুপের প্রথম ম্যাচে সেনেগালের বিরুদ্ধে মাঠে নেমেছিল হট ফেবারিট ফ্রান্স। এমবাপ্পের চোখ ধাধানো পারফরম্যান্সের মাধ্যমে ফ্রান্স ৩-১ গোলে সেনেগালকে হারালেও ম্যাচের পর দলটির মিডফিল্ডার আদ্রিয়েঁ রাবিও মেটলাইফ স্টেডিয়ামের মাঠের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রাবিওর মতে, মাঠটি স্বাভাবিক ঘাসের চেয়ে অনেক বেশি কৃত্রিম টার্ফের মতো মনে হয়েছে।

মেটলাইফ স্টেডিয়াম সাধারণত এনএফএলের নিউ ইয়র্ক জায়ান্টস এবং নিউ ইয়র্ক জেটসের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ফাইনাল ছাড়াও এই মাঠে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা রয়েছে।

৩১ বছর বয়সী রাবিও পুরো ম্যাচ খেলেছেন এবং দ্বিতীয় গোলে ব্রাডলি বারকোলাকে অ্যাসিস্টও করেছেন। তবে ম্যাচ শেষে মাঠ নিয়ে নিজের অসন্তোষ তিনি লুকাননি। রাবিও বলেন, 'মাঠ... একে আদৌ মাঠ বলা যায় কি না জানি না। এটা অনেক বেশি কৃত্রিম টার্ফের মতো অনুভূত হয়েছে, খুব শক্ত এবং বেশ কঠিন।'

রাবিওর এই মন্তব্যের সঙ্গে মিল রয়েছে ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়রের অভিযোগের। মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর তিনিও মাঠের শুষ্ক অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

ভিনিসিয়ুস বলেন, 'দ্বিতীয়ার্ধে গরমের কারণে মাঠ খুব দ্রুত শুকিয়ে যায়। ফলে খেলার গতি কমে যায় এবং আমরা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারি না।'

বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটিতে সাময়িকভাবে প্রাকৃতিক ঘাসের মাঠ বসানো হয়েছে। এর আগে এখানে কৃত্রিম টার্ফ ব্যবহার করা হতো। তবে এই কৃত্রিম টার্ফের দুর্নাম রয়েছে। বছরের পর বছর ধরে অনেক এনএফএল তারকা এই মাঠে গুরুতর চোটে পড়েছেন।

গত সেপ্টেম্বরে এখানেই মালিক নাবেরসের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায়। এর ফলে তিনি তথাকথিত 'মেটলাইফ অভিশাপ'-এর সর্বশেষ শিকার হিসেবে পরিচিত হন।

আগামী ২২ জুন এই ভেন্যুতে সেনেগাল ও নরওয়ে মুখোমুখি হবে।

বিশ্বকাপের ১৬টি ভেন্যুর মধ্যে মোট ৮টিতে অস্থায়ী ঘাসের মাঠ বসানো হয়েছে। এর মধ্যে রয়েছে বোস্টন স্টেডিয়াম, যেখানে গত সপ্তাহে স্কটল্যান্ড ১-০ গোলে হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল।

স্কটল্যান্ড একই ভেন্যুতে শুক্রবার (১৯ জুন) গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের মাইক কেনার সময় দুই ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


মসজিদের মাইক কেনার সময় দুই ভাইয়ের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ফলে আপন দুই ভাই প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকালে আনুমানিক ১১টার দিকে উপজেলার বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন পুঠিয়ার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) এবং হাচেন প্রামাণিক। তাঁদের উভয়ে মৃত রিয়াজ প্রামাণিকের সন্তান।

এই দুর্ঘটনার সময় একই এলাকা থেকে আহত হন হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নকুলবাড়িয়া এলাকার একটি স্থানীয় মসজিদের জন্য নতুন মাইক কেনার উদ্দেশ্যে চারজন যাত্রী অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি ক্যারেট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত অন্যান্য আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পবা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রাহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। পরে আহত তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিক নামের আরও একজন মারা যান।

হাইওয়ে পুলিশ এও জানায়, দুর্ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। তবে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে : ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। বিশেষ করে মাদক কারবারি, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করতে হবে।

বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সভায় ডিএমপি কমিশনার আরও বলেন, থানার এলাকায় মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করতে হবে। থানাকে দালালমুক্ত রাখতে হবে। কোনো অপরাধ যেন থানার এলাকায় সংঘটিত হতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন।

তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হবে। অন্যদিকে, দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র আশুরার সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলার অবনতি করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মাসিক অপরাধ সভায় মে মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%