ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

নোবেলের প্রতিভা দেখে মুগ্ধ টুলু, এখন শুধুই আক্ষেপ


নোবেলের প্রতিভা দেখে মুগ্ধ টুলু, এখন শুধুই আক্ষেপ

বাংলা গানের আলোচিত শিল্পী মাইনুল আহসান নোবেল একসময় তার কণ্ঠ ও গায়কীর মাধ্যমে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করেছিলেন। কলকাতার ‘সারেগামাপা’ অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি পরিচিতি অর্জন করেন এবং তার সামনে বড় সম্ভাবনা তৈরি হয়। দেশের পাশাপাশি কলকাতাতেও তিনি গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন।

তবে পরবর্তীতে বিভিন্ন বিতর্ক এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে নোবেল সেই সম্ভাবনাময় পথ থেকে অনেকটাই দূরে সরে যান। বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে এবং এমনকি তাকে কারাগারেও যেতে হয়েছে। তার এই অবস্থায় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার আশিকুজ্জামান টুলু আক্ষেপ প্রকাশ করেছেন।

১০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় টুলু নোবেলের প্রতিভা নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন। তিনি মনে করেন, নোবেলের কণ্ঠ ও গায়কীতে এমন কিছু ছিল যা তাকে সংগীতের অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারত। কিন্তু নিজের সিদ্ধান্ত ও জীবনযাপনের কারণে সেই প্রতিভা নষ্ট হয়ে গেছে বলে তিনি আক্ষেপ করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন : হুমায়ুন কবীর

নোবেলের ‘কী আগুন জ্বলছে বুকে’ গানটির প্রসঙ্গে টুলু তার গায়কী, কণ্ঠের প্রকাশভঙ্গি ও দক্ষতার প্রশংসা করেন। টুলুর মতে, নোবেল যদি আরও মনোযোগী ও নিয়মতান্ত্রিকভাবে সংগীতচর্চা করতেন, তাহলে তিনি অন্য উচ্চতায় পৌঁছাতে পারতেন।

নোবেলের বর্তমান অবস্থার পেছনে নেশার প্রভাব রয়েছে বলেও টুলু ইঙ্গিত করেছেন। তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, নেশার কারণে প্রতিভাবান মানুষকে ধ্বংস হয়ে যেতে দেখা তার কাছে অত্যন্ত কষ্টকর। টুলুর এই বক্তব্যের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুতির কথা জানালেন কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


ইরানি বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুতির কথা জানালেন কমান্ডার

ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহি জানান, শত্রুপক্ষের যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরানের স্থল বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি বৃহস্পতিবার কাজভিনে ১৬তম আর্মার্ড ডিভিশনের যুদ্ধ-প্রস্তুতি ও সামরিক সক্ষমতা পরিদর্শনকালে এ মন্তব্য করেন।

জাহানশাহি বলেন, দেশের সীমান্ত এলাকায় ইরানি স্থল বাহিনীর ইউনিটগুলো সক্রিয় অবস্থানে রয়েছে এবং তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।

তিনি সাম্প্রতিক সংঘাতের সময় স্থল বাহিনীর ইউনিটগুলোর কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, শত্রুপক্ষের গোলাবর্ষণের মধ্যেও সেনারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্ধারিত অবস্থানে পৌঁছে মোতায়েন হয়েছিল।

এছাড়া, তিনি বলেন, সৈন্য, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের বড় ধরনের স্থানান্তর এমন সময়ে সম্পন্ন করা হয়েছিল, যখন শত্রুপক্ষ ড্রোন, যুদ্ধবিমান, গোয়েন্দা স্যাটেলাইটসহ বিভিন্ন নজরদারি ব্যবস্থার মাধ্যমে ইরানি বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল।

জাহানশাহি আরও বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও স্থল বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করেছেন এবং উচ্চ মনোবল নিয়ে ইসলামি ইরানের সীমান্ত রক্ষা করেছেন।

তিনি প্রতিরক্ষা অবস্থানে স্থল বাহিনীর সদস্যদের উপস্থিতিকে ইরানি জনগণের জন্য আশ্বাসের উৎস হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে, তিনি বলেন, এই সামরিক উপস্থিতি শত্রুপক্ষকে নিরুৎসাহিত করার ক্ষেত্রে প্রতিরোধমূলক শক্তি হিসেবে কাজ করছে।

জাহানশাহি বলেন, স্থল বাহিনীর শক্তিশালী উপস্থিতি প্রমাণ করে যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী দেশের ভূখণ্ড ও স্বাধীনতা রক্ষায় দৃঢ়তা এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। সূত্র: তাসনিম নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ী উপজেলায় ১০৯ প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতে প্রধান শিক্ষক অনুপস্থিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


ফুলবাড়ী উপজেলায় ১০৯ প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতে প্রধান শিক্ষক অনুপস্থিত

ফুলবাড়ী উপজেলার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এর পাশাপাশি ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী-কাম-দপ্তরি নেই। এই পরিস্থিতিতে বিদ্যালয়ের শৃঙ্খলা এবং শিক্ষাদান কার্যক্রমে সমস্যা দেখা দিচ্ছে।

ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ ও পদোন্নতি নীতিমালা অনুসারে ৩৫ শতাংশ প্রধান শিক্ষক সরাসরি নিয়োগের মাধ্যমে এবং ৬৫ শতাংশ পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, ২০০৯ সাল থেকে মামলার কারণে আদালতের নিষেধাজ্ঞার ফলে পদোন্নতি বন্ধ রয়েছে। এই কারণে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ করা সম্ভব হচ্ছে না। দীর্ঘ সময় ধরে পদোন্নতি বন্ধ থাকায় শিক্ষকেরা পাঠদান কার্যক্রমে আগ্রহ হারাচ্ছেন।

এদিকে, প্রধান শিক্ষক সংকটের পাশাপাশি বিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ১০৯টি বিদ্যালয়ের মধ্যে ৮০টিতে নৈশপ্রহরী-কাম-দপ্তরি না থাকায় বিদ্যালয়গুলো রাতের বেলায় অরক্ষিত অবস্থায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই সুযোগে বিভিন্ন বিদ্যালয় থেকে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, বৈদ্যুতিক ফ্যানসহ সরকারি সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে।

এছাড়া, ফুলবাড়ী উপজেলায় বিদ্যালয় পরিদর্শনের জন্য তিনজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) থাকার কথা থাকলেও বর্তমানে দুজন কর্মরত আছেন। একটি পদ শূন্য থাকায় কর্মরত কর্মকর্তাদের অতিরিক্ত বিদ্যালয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের পাঠদান মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে।

ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি বিষয়টি চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি কদমরসুল সেতুর নির্মাণ অগ্রগতি পরিদর্শন করলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


এমপি কদমরসুল সেতুর নির্মাণ অগ্রগতি পরিদর্শন করলেন

নারায়ণগঞ্জ শহরের নবাব সিরাজউদ্দৌলা রোডের কালীবাড়ী মন্দিরের বিপরীত পাশে উচ্ছেদ সীমানা এবং জাইকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন প্রস্তাবিত কদমরসুল সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার সকালে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-পরিচালক লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে তারা এসব এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘আমাদের শীতলক্ষ্যা নদী দ্বারা নারায়ণগঞ্জ-৫ আসনটি দুই ভাগে বিভক্ত। বন্দর থেকে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে।

উচ্ছেদ ও জনস্বার্থ প্রসঙ্গে তিনি বলেন, ‘জনস্বার্থ ও নগরায়ণের চাহিদা রক্ষার্থেই এই উদ্যোগ। আমাদের ব্যবসায়ীরা যাতে কর্মসংস্থান না হারায়, সে ব্যাপারে দৃষ্টি রাখা হচ্ছে। আমরা আশা করি নারায়ণগঞ্জ ও বন্দরবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা বাস্তবায়িত হবে।

সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমাদের যেমন সেতুটি দরকার, তেমনি জনগণের ব্যবসা-বাণিজ্য ও রক্ষা করাও আমাদের দায়িত্ব। মন্ত্রীপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী জমি হস্থান্তরের প্রক্রিয়ায় আজ রেলওয়ে কর্তৃপক্ষও উপস্থিত হয়েছে। তবে ব্যবসায়ীদের প্রতি আমরা অত্যন্ত সহনশীল। সেতু নির্মাণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে পুনর্বাসনের চেষ্টা করা হবে।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, এনডিসি তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ, এলজিইডির উপ-পরিচালক লুৎফর রহমান সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাটারের তালা ভাঙা, ভেতরে ভাঙচুর; মিলল ২ ককটেল

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


শাটারের তালা ভাঙা, ভেতরে ভাঙচুর; মিলল ২ ককটেল
 
 
 
পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজারে বিএনপির কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভাঙচুরের অভিযোগ উঠেছে। 
 
 
বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং   প্রধানমন্ত্রী ও দলের
চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
 
 
 
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তার আগেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, একটি ভাঙা এলইডি টেলিভিশন, একটি তালা এবং লাল কস্টেপ দিয়ে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
 
 
 
এ ব্যাপারে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, রাতে আমরা ঘটনাটি জানতে পেরেছি। পরে প্রশাসনকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
 
 
 
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%