ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন : হুমায়ুন কবীর


প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন : হুমায়ুন কবীর

টোকিও, ২৭ অক্টোবর, ২০২৬: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম শিল্প ও কৌশলগত অর্থনৈতিক প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার স্থানীয় সময় রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

হুমায়ুন কবীর জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির জন্য আলোচনা হয়েছে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম শিল্প খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, জাপানের বেসরকারি খাত আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ৬ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। এসব বিনিয়োগের মাধ্যমে দেশে প্রায় দুই লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ মসৃণ ও টেকসই করতে জাপানের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারির প্রভাব, দীর্ঘদিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য অতিরিক্ত তিন বছর সময় চেয়েছে। এ বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে জাপানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

হুমায়ুন কবীর জানান, দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি ত্বরান্বিত করতে মন্ত্রী পর্যায়ে একটি যৌথ প্রক্রিয়া গড়ে তোলা, অগ্রাধিকারভিত্তিক খাত নির্ধারণ, সুনির্দিষ্ট সময়সীমা ঠিক করা এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনার বিষয়েও আলোচনা হয়েছে।

পাশাপাশি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর শিল্পনগরী গড়ে তোলা এবং বিভিন্ন স্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের প্রকল্পে জাপানের আগ্রহ রয়েছে।

জাপানের কাছ থেকে উন্নয়ন সহযোগিতা হিসেবে ৫০০ কোটি ইয়েন বা প্রায় ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সহায়তার বিষয়টিও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর জাপান সফরকে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রার প্রেক্ষাপটে দেশটিতে বিনিয়োগের ব্যাপারে আন্তর্জাতিক অংশীদারদের আগ্রহ বাড়ছে।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

এই সফরের অন্যতম লক্ষ্য হলো সেই আগ্রহকে বাস্তব বিনিয়োগে রূপ দেওয়া উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালে জাপানের জ্বালানি অবকাঠামো ও লজিস্টিক ব্যবস্থাপনা পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে।

বিশেষ করে এলএনজি টার্মিনাল স্থাপন এবং আধুনিক লজিস্টিক ব্যবস্থাপনায় জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপানি ভাষা শিক্ষা এবং দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এ ক্ষেত্রে একটি প্রক্রিয়া বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, আগামী বছর বহুপক্ষীয় কূটনীতির বিভিন্ন কার্যক্রমেও রোহিঙ্গা ইস্যুকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে জাপানের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছে বাংলাদেশ।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে প্রধানমন্ত্রীর জাপান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুই দেশের নেতাদের মধ্যে আন্তরিক পরিবেশে গঠনমূলক আলোচনা হয়েছে, যা বাংলাদেশের উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর জড়িত: প্রসিকিউশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর জড়িত: প্রসিকিউশন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাবেক (বরখাস্ত) সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ও অভিনেত্রী রোকেয়া প্রাচী জড়িত বলে উচ্চ পর্যায়ের টাস্কফোর্সকে জানিয়েছে প্রসিকিউশন।

মঙ্গলবার এই তথ্যটি অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল প্রদান করেছেন।

বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষ করার জন্য টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় প্রদান করা হয়েছে। এটি টাস্কফোর্সের জন্য চতুর্থবারের মতো সময় বৃদ্ধি।

আদালত পরবর্তী আদেশের জন্য ২৯ এপ্রিল তারিখ নির্ধারণ করেছে। টাস্কফোর্স এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে সেদিন উপস্থিত থাকার জন্য বলা হয়েছে, আইনজীবী সূত্রে জানা গেছে।

এর আগে, আদালতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়। অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয়, টাস্কফোর্সের সদস্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর হাসান জোহারের সঙ্গে আলোচনা করে তারা প্রাথমিকভাবে সাগর-রুনি হত্যাকাণ্ডের সাথে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও মিডিয়া ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা পেয়েছেন এবং তারা তদন্তের যাচাই-বাছাই করছেন। তাদের প্রাথমিক তদন্ত শেষ হলে প্রাপ্ত তথ্য পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তাকে হস্তান্তর করবেন বলে জানানো হয়েছে।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরেন। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী। বাদীপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিট আবেদনকারী পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

পরে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল তার কার্যালয়ে বলেন, এই মামলার নতুন তদন্তভার গ্রহণ করে টাস্কফোর্স ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৯০ জন সাক্ষীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করেছেন এবং ২৪ জনের জবানবন্দী রেকর্ড করেছেন।

এই মামলার তদন্তে আদালতের নির্দেশে গঠিত টাস্কফোর্সের কার্যক্রমে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘অক্টোবর মাসে, সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে গত ৩০ আগস্ট বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান যে দুদক এনটিএমসির সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বরিশালের বাসায় অভিযান চালায়। সেখানে বিভিন্ন ডিজিটাল আলামত পাওয়া যায় এবং সেগুলো জব্দ করা হয়। এসব আলামতের মধ্যে বিভিন্ন রকম জিও লোকেশন, এসএমএস, সিডিআরের প্রিন্টেড ভার্সন পাওয়া যায়।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জিয়াউল আহসানের সহকারী একজন র‌্যাব সদস্যের জিজ্ঞাসাবাদে উল্লিখিত প্রসিকিউটর জানান, প্রাথমিক তদন্তে সাগর-রুনি হত্যাকাণ্ডের সাথে মেজর জেনারেল জিয়াউল আহসান এবং একজন মিডিয়া ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়া গেছে। জোহার বক্তব্য সমর্থন করে পরবর্তী সময়ে আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের বক্তব্য প্রদান করেন।

তারা জানান, মিডিয়াতে তাদের তদন্ত কাজ শেষ হলে সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কিত তথ্য পিবিআইয়ের তদন্তকারী দলের কাছে হস্তান্তর করবেন।

এদিকে, পিবিআই তদন্ত দল দুজন আইনজীবী ও প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, ‘তাদের কাছে কী আলামত আছে তা জানতে চেয়েছেন এবং তারা একটি চিঠিও দিয়েছেন। এই চিঠির মাধ্যমে আমরা আজকে যে হাইকোর্টের আদেশের ভিত্তিতে যে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার কথা ছিল, সেই অগ্রগতি প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা মো. আজিজুল হক লিখেছেন। আদালতের কাছে এই তদন্ত প্রতিবেদনের অংশটি পড়ে শুনিয়েছি।’

এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়। পরে টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ৬ এপ্রিল উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য প্রকাশিত হয়। উল্লেখ্য, আদেশটি আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. নাছির আহমদকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করবেন।

নতুন দায়িত্ব সম্পর্কে অধ্যাপক ড. নাছির আহমদ মন্তব্য করেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করা—এটা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করব, এটাই আমি চাই। এটি অনেক জটিল একটি দায়িত্ব। সবার সহযোগিতা ছাড়া আসলে এটি সম্ভব নয়।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে এই র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠ থেকে শুরু হয়ে র‍্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু উল্লেখ করেন, "যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করতে হবে। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যুবদল রাজপথে সক্রিয় ছিলে আছে থাকবে ইনশাআল্লাহ।"

র‍্যালি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আশিক উজ্জ্বল, সদস্য আল আমিন শেখ ও জিয়াউর রহমান জিয়া, ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, যুবদল নেতা আবু সাঈদ সৈকত, সোহাগ সওদাগর, রফিকুল ইসলাম রবি, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর আলম, আব্দুল গফুরসহ অন্যান্য নেতাকর্মীরা।

অন্যদিকে, ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি আব্দুর রাশিদের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। এই র‍্যালিটি ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে ঘুরে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়। এতে পৌর যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ার সোয়েটার কারখানায় মাথায় হেলমেট পরে হামলা ও লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


আশুলিয়ার সোয়েটার কারখানায় মাথায় হেলমেট পরে হামলা ও লুটপাট

একটি সোয়েটার কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে। রাজধানীর নিকটবর্তী আশুলিয়ার এই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। বর্তমানে এক হাজারেরও বেশি শ্রমিকসহ ভুক্তভোগী ব্যবসায়ী নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এন ডি কারখানার চেয়ারম্যান আহাদুজ্জমান এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ১৭ বছরেরও বেশি সময় ধরে আশুলিয়া থানাধীন মধ্য গাজিরচট রশিদ মার্কেট এলাকায় জমি কিনে সেখানে বিল্ডিং সেড নির্মাণ করে এনডি সোয়েটার ফ্যাক্টরি পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি স্থানীয় ছাত্রদল সভাপতি পরিচয়ে মো: সানোয়ারসহ কবির হোসেন শিশির, মোঃ মোখেলেছ, মোঃ জালাল, তোফাজ্জল হোসেন, সোহেল খন্দকার ও রকিসহ কয়েকজন তার অফিসে গিয়ে প্রথমে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা এক কোটি টাকা দাবি করে। তাদের দাবীকৃত টাকা না দেওয়ায় গত ২২ অক্টোবর সকালে ৪০/৫০ জন কিশোর গ্যাং সদস্য মাথায় হেলমেট পরে কারখানায় হামলা চালায়।

তারা রামদা, লোহার রড, সাবল, হাতুড়ি, হামার, হকিস্টিক, লাঠি সোঁটা নিয়ে ফ্যাক্টরীর উত্তর পাশের বিল্ডিং সেডের ওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে সোয়েটারের সুতা, বিভিন্ন এক্সোসরিজসহ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। পরে ৯৯৯ এ কল করার পর পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের বের করে দেয়। তবে পরের দিন তারা পুনরায় হামলার চেষ্টা করে। এই ঘটনায় আশুলিয়া থানায় গেলে পুলিশ মামলা জিডি গ্রহণ করে। পরে ওসি আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেন।

আহাদুজ্জামান আরও জানান, দুর্বৃত্তদের হুমকি ও পুলিশের কর্মকাণ্ডের কারণে ১১শ’ শ্রমিকসহ তিনি নিজের জীবন নিয়ে চরম শঙ্কায় আছেন। তবে আশুলিয়া থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%