০১:১৮ পি.এম
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সোনার পদক জয় একটি নতুন ইতিহাস স্থাপন করেছে।
এই বিজয়ী দলের প্রশিক্ষক হিসেবে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান কাজ করেছেন।
রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সোনার পদক জয়ের পর বাংলাদেশ দলের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন। সাক্ষাৎকালে, প্রধানমন্ত্রী এই উপলক্ষে এআই খাতে বাংলাদেশের অর্জনে অংশগ্রহনকারী ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ড. মোহাম্মদ আজম খানের দিকনির্দেশনা ও প্রশিক্ষণ এই আন্তর্জাতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. মোহাম্মদ আজম খান এবং বিজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন