ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ শান্ত ও জাহিদ


আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ শান্ত ও জাহিদ

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণের মধ্য দিয়ে শেষ হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৬। 

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য এ প্রতিযোগিতায় অংশ নেন। আটটি ইভেন্টের মোট ১২টি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এবারের আসরে মো. আবদুল মান্নান লাডু ট্রফি স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন মিদুল হাসান। সাঁতারে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম দ্বৈতে মো. জহিরুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জেতেন তিনি। 

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনে গবেষণার আহ্বান প্রযুক্তিমন্ত্রীর

এছাড়া ক্যারম এককে রানারআপ, আর্চারিতে তৃতীয় এবং ১০০ মিটার স্প্রিন্টে রানারআপ হন মিদুল। এতে প্রথম রানারআপ হয়েছেন মনজুর এলাহী শান্ত। শুটিং ও শটপুটে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম এককে তৃতীয় হন তিনি।

দ্বিতীয় রানারআপ হয়েছেন জাহিদ মুনীর। কলব্রিজে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুয়েন্টি নাইনে সুদীপ্ত আহমদ আনন্দের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জেতেন তিনি। দাবাতেও তৃতীয় হন জাহিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, সুস্বাস্থ্যের জন্য ক্রীড়া সাংবাদিকদেরও খেলাধুলায় যুক্ত থাকা জরুরি। এই আয়োজন বছরব্যাপী করার পাশাপাশি সারা দেশের ক্রীড়া সাংবাদিকদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। ধারাবাহিকভাবে এমন আয়োজনের জন্য বিএসপিএর সদস্যদের ধন্যবাদ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: নাহিদ ইসলাম: সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে

এ ছাড়া, আসন্ন এশিয়ান গেমসের পর দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে পদক আসতে পারে এমন ইভেন্টগুলোকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। 

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম। 

ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন সংগঠনের সভাপতি রেজওয়ান উজ জামান। 

আরও পড়ুন: মেঘনায় নৌ পুলিশের অভিযানে ৩৩ জেলে আটক, ২২ জনের বিরুদ্ধে মামলা

একই অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ অধিবেশন মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


সংসদ অধিবেশন মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি

সংসদ ভবন, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকের এন্ট্রি পদে নিয়োগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকের এন্ট্রি পদে নিয়োগ বন্ধ

 

বাংলাদেশ ব্যাংক কর্তৃক বেসরকারি ব্যাংকে এন্ট্রি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, নিয়োগের পর শিক্ষাগত ও পেশাগত সনদের যাচাই এবং যদি জাল সনদ শনাক্ত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন নির্দেশনার উদ্দেশ্য হলো ব্যাংকিং খাতে শৃঙ্খলা, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং মেধার ভিত্তিতে নিয়োগ কার্যকর করা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব এন্ট্রি পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, যেমন- ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ক্যাশ অফিসার—এসব পদে নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন করতে হবে।নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট এবং চাকরির ওয়েবসাইটের পাশাপাশি দেশের অন্তত দুটি জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে।

 

সশরীরে উপস্থিতি অথবা অনলাইনে নৈর্ব্যক্তিক কিংবা লিখিত পরীক্ষার পর অবশ্যই মৌখিক পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য ও মেধাবী প্রার্থীদের নির্বাচন করতে হবে।এন্ট্রি পদ ছাড়া অভিজ্ঞ প্রার্থীদের উচ্চতর পদে সরাসরি নিয়োগের জন্যও অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক নিয়োগ পদ্ধতি অনুসরণ করতে হবে।

নতুন কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে যোগদানের এক বছরের মধ্যে তাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যাচাই করাতে হবে।

 

বর্তমানে কর্মরত ব্যাংকারদের শিক্ষাগত সনদের সত্যতা আগামী ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে যাচাই সম্পন্ন করতে হবে। চাকরিতে পদোন্নতি অথবা আর্থিক ও অন্যান্য সুবিধা পাওয়ার জন্য জমা দেওয়া পেশাগত বা নতুন শিক্ষাগত সনদও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যাচাই করে কর্মীর ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করতে হবে। পরামর্শক বা উপদেষ্টা ছাড়া চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

অন্য ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে উচ্চতর পদে যোগদান করা কোনো ব্যাংকারের সনদ পূর্বের প্রতিষ্ঠানে যাচাই করা থাকলে এবং তার প্রত্যয়নপত্র থাকলে—নতুন ব্যাংককে আবার শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে সনদ যাচাইয়ের জন্য পাঠাতে হবে না। তবে কর্মীকে অব্যাহতি দেওয়ার সময় দেওয়া ছাড়পত্রে কোন কোন সনদ যাচাই করা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

নিয়োগের সময় অথবা চাকরিরত অবস্থায় যদি কোনো কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত সনদ ভুয়া বা জাল প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া, প্রতিটি ব্যাংককে আগামী ৩১ মার্চের মধ্যে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে একটি যুগোপযোগী ও সমন্বিত মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন বা হালনাগাদ করতে বলা হয়েছে।

নীতিমালায় নিয়োগ ও পদোন্নতি, ছুটি, আচরণবিধি, যৌন হয়রানি প্রতিরোধ, হুইসেলব্লোয়ার নীতি, স্বার্থের সংঘাত নিরসনসহ মোট ১৮টি নির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে, এসব নির্দেশনার মাধ্যমে ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেটলাইফের ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন ‘৩৬০ হেলথ স্কোর’ ফিচার চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


মেটলাইফের ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন ‘৩৬০ হেলথ স্কোর’ ফিচার চালু

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : মেটলাইফ বাংলাদেশের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে ‘৩৬০ হেলথ স্কোর’ নামে নতুন একটি ফিচার চালু করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নতুন এ ফিচারের উদ্বোধন করেন।

মেটলাইফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত লাখের বেশি নিবন্ধিত গ্রাহক নিয়ে ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপটি একই ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক সুরক্ষা, বীমা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রদান করছে। নতুন ‘৩৬০ হেলথ স্কোর’ ফিচারের মাধ্যমে গ্রাহকরা তাদের শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতার অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন।

এতে বলা হয়, বিশেষ স্কোরিং সিস্টেম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর মাধ্যমে ফিচারটি গ্রাহকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ বলেন, আমাদের ডিজিটাল সেবায় ‘৩৬০ হেলথ স্কোর’ একটি নতুন মাত্রা যোগ করেছে। এটি গ্রাহকদের জন্য অর্থবহ ও উদ্ভাবনী সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ডিজিটাল সেবার পরিধি দ্রুত বাড়ছে। স্বাস্থ্যকর জীবনযাপন, আর্থিক সচেতনতা ও সুস্থতা বজায় রাখার এ ধরনের সুযোগ ব্যক্তি ও পরিবারকে আরও কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

মেটলাইফ জানায়, দেশের অন্যতম শীর্ষ জীবনবিমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি উদ্ভাবন, উন্নত সেবা ও গ্রাহকবান্ধব উদ্যোগের মাধ্যমে বীমা খাতের অগ্রগতিতে ভূমিকা রাখছে। ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটি বর্তমানে ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি কর্পোরেট গ্রাহককে সেবা দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় ট্রাভেল এজেন্সিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


উত্তরায় ট্রাভেল এজেন্সিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মীদের মারধর করা, মালিককে আটকে রাখা এবং জোর করে টাকা নেওয়ার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

 

মামলার বাদীর অভিযোগ অনুযায়ী, ঘটনার মূল পরিকল্পনাকারী সাবেক কর্মচারী আবুল কালাম আজাদ এখনো পলাতক রয়েছে। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন ‘তুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর মালিক মো. নজরুল ইসলাম। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখিত দুই নম্বর আসামি মো. আবুল খায়ের ওরফে খাইরুলকে গত শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ আগস্ট সকালে একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যালয়ে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের কর্মীদের মারধর করে এবং মালিক নজরুল ইসলামকে আটকে রেখে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।

পরবর্তীতে দর-কষাকষির এক পর্যায়ে অভিযুক্তরা নগদ টাকা ও বিকাশের মাধ্যমে মোট ৩ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। এ সময় তারা অফিসের একটি সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং এর ডিভিআর নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

মামলায় দাবি করা হয়েছে যে, এতে প্রায় ১৯ হাজার টাকার ক্ষতি হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%