ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু


কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মেহেদী হাসান ওরফে রিহাম (৯) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়নগর-ইসলামনগর সড়কে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিহান ওই এলাকার আবদুল মজিদ স্যারাং বাড়ির মহিউদ্দিনের ছেলে এবং স্থানীয় নাজিরহাট মাদরাসার প্রথম জামাতের ছাত্র।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের একটি বিয়ের গেট দেখতে গিয়েছিল রিহাম। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

ইবি প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একই সঙ্গে ওই বিপ্লবে সিপাহী-জনতার অবদানের কথাও স্মরণ করেছে সংগঠনটি।

শনিবার (৭ নভেম্বর) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঐতিহাসিক ৭ নভেম্বর—জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের জাতীয় জীবনের এক চরম সংকটময় মুহূর্তে ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে সব চক্রান্ত নস্যাৎ করে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনর্জীবিত করেছিল।

এতে আরও বলা হয়, ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষার কাণ্ডারি হিসেবে আবির্ভূত হন মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও বলিষ্ঠ পদক্ষেপে বাংলাদেশ সংকট অতিক্রম করে একটি স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বিশ্বাস করে, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষকসমাজের জন্য চিরন্তন প্রেরণার উৎস। একই সঙ্গে দেশের সর্বস্তরের জনগণের প্রতি জাতীয় ঐক্য বজায় রাখা এবং গণতন্ত্র ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ শিশু ইমাম, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহাগ সিকদার

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ঢাকায় গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ শিশু ইমাম, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ঢাকায় যাওয়ার পর টানা পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে ১০ থেকে ১২ বছর বয়সী শিশু ইমাম। তার কোনো সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, প্রথমদিকে ধারণা করা হয়েছিল, ইমাম হয়তো কোনো বন্ধুর বাসায় অবস্থান করছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার সঙ্গে থাকা এক ছেলের সঙ্গে সে ঢাকায় গেছে। তবে ঢাকায় যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের ধারণা, ইমাম ঢাকার সদরঘাট ও আশপাশের কোনো এলাকায় থাকতে পারে। এ অবস্থায় ঢাকায় বসবাসরত পরিচিতজন, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার।

বিশেষ করে ঢাকায় অবস্থানরত পরিচিত ভাইদের প্রতি পরিবারের অনুরোধ, কেউ ইমামকে সদরঘাট কিংবা আশপাশের এলাকায় দেখতে পেলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৯৬৩১০৯৬৯৫

একটি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। আপনাদের একটি শেয়ার কিংবা সামান্য তথ্যও শিশুটিকে খুঁজে পেতে সহায়ক হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%