০৮:৫৮ এম
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট অর্জন করেছেন সামানজার সাঈদ। রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে সেটি তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
সুন্দরী প্রতিযোগিতার এই জমকালো আয়োজন গত শনিবার (১১ জুলাই) সংঘটিত হয়। সন্ধ্যায় আয়োজিত ঢাকার র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালের এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি)।
এবারের আসরে সামানজার সাঈদ-এর মাথায় উঠেছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট। প্রথম রানারআপ হিসেবে নির্বাচিত হন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর।
আরও পড়ুন: ঈশ্বরদীতে যুবক হৃদয় প্রামাণিকের ঝুলন্ত লাশ, পাশে স্ত্রীকে দায়ী করে চিরকুট
শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা, নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার—এসব গুণাবলির ভিত্তিতেই নির্বাচিত হয়েছেন এই আসরের সেরা সুন্দরীরা।
এবারের প্রতিযোগিতার বিচারকদলের মধ্যে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’-এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।
বিজয়ী সামানজার সাঈদ মুকুট জয় করার পরপরই শুরু করেছেন আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি। আগামী কয়েক সপ্তাহ মিস ওয়ার্ল্ডের জন্য তিনি ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা, বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং ‘বিউটি উইথ আ পারপাস’-এর আওতায় মানবিক কার্যক্রম নিয়ে কাজ করবেন। আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। যার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
আরও পড়ুন: নামিদামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল খাদ্যপণ্যের বাজারে ছড়াছড়ি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন